Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৫, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসছেন। সফরকালে তিনি জেলার দুটি খাল পুনঃখনন কার্যক্রম ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর পক্ষ থেকে জেলার জন্য একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবি জানানো হবে। এছাড়া মেঘনা নদীর পাড়ে ৬০ কিলোমিটার এলাকায় স্থায়ী ও শক্তিশালী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখার দাবিও তুলে ধরা হবে।

শেখ ফরিদ আহমদ মানিক বলেন, “চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড স্থাপন করা সম্ভব। এটি বাস্তবায়িত হলে কমপক্ষে দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে চাঁদপুরসহ আশপাশের জেলাগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

তিনি আরও বলেন, “কিছু ফ্যাসিবাদী গোষ্ঠী অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অথচ অর্থনৈতিক জোন ইতোমধ্যে অনুমোদিত এবং এর কাজ চলমান রয়েছে। পাশাপাশি ইপিজেড স্থাপনও আমাদের অন্যতম দাবি।”

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে তিনি জানান, শনিবার দুপুরে প্রথমে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর দুপুর পৌনে ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন এবং চাঁদপুরবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ক্লাবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

চাঁদপুর প্রধানমন্ত্রী যাচ্ছেন শনিবার সফরে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভা
Next Article বিশ্বকাপ প্রস্তুতিতে মাঠে নামছে বাংলাদেশ

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.