Author: 24 Hours Bangla
গত পয়লা বৈশাখে ঢাকায় বাঘের মোটিফ তৈরি করে নানা বিতর্কে জড়িয়ে পড়া ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া চান্দহরের ঘোষ বাড়ি আজও আগুনে পোড়া নিস্তব্ধ ধ্বংসস্তূপে পরিণত। এখনো দেখা যায় ভাঙা দেয়াল, পোড়া টিনের ঘর আর ছাইভরা ক্যানভাস। সরকারি আশ্বাস ছিল—শিল্পীর নিজের ডিজাইনে তার পুড়ে যাওয়া স্টুডিও নতুনভাবে নির্মাণ করা হবে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখনো ফাইলবন্দি। এই স্টুডিও ছিল মানবেন্দ্র ঘোষের স্বপ্নের ঘর, যেখানে তিনি দিনরাত রঙে রঙে গড়তেন জীবনের গল্প। কিন্তু ১৫ এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে মুহূর্তেই পুড়ে যায় তার স্টুডিও ও বসতঘর। ভস্মীভূত হয় তার ত্রিশটি চিত্রকর্ম, প্রতিটিতেই ছিল রঙ, রূপ…
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যের ঘেরা কুয়াশা এখনো কাটেনি। এবার সেই আলোচনাকে আরও উসকে দিলেন নায়কের ছোটো ভাই শাহরান চৌধুরী। ফেসবুক লাইভে এসে তিনি মুখ খুলেছেন সালমানের সাবেক স্ত্রী ও হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হককে নিয়ে। সম্প্রতি ৩৪ মিনিটের এক দীর্ঘ লাইভে শাহরান আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি সাধারণত লাইভে আসি না। কিন্তু কিছু কথা না বললেই নয়। আমার উদ্দেশ্য কাউকে ছোটো করা নয়—শুধু সত্যিটা বলা’। সামিরাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার ভাই আপনাকে ভীষণ ভালোবাসতো। একবার ভেবে দেখুন, কী দেখে আপনি তাকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, এমনকি নিজের পরিবার ছেড়ে তার…
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ওসি গোলাম ফারুক। ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, মামলার ১১ আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।…
স্থপতি মোহাম্মদ রেজোয়ান সাড়া জাগানো ও ব্যতিক্রমী সৌরচালিত ভাসমান স্কুল ‘উদ্যোগ’ ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ অর্জন করেছে। যা চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় শিক্ষায় নতুন উদ্ভাবন ও জীবনব্যাপী শিক্ষার প্রসারে এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মান। শুক্রবার (২৪ অক্টোবর) সিধুলাই স্ব-নির্ভর সংস্থা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে শত শত মনোনয়নের মধ্যে ইউনেস্কো তিনটি উদ্যোগকে বিজয়ী হিসেবে নির্বাচন করেছে। সেগুলো হলো, বাংলাদেশের সিধুলাই ভাসমান স্কুল, আয়ারল্যান্ডের লার্ন উইথ নালা ই-লার্নিং এবং মরক্কোর সেকেন্ড চান্স স্কুল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন প্রোগ্রাম। ২০তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গত ২৭ সেপ্টেম্বর চীনের শানডং প্রদেশে কনফুসিয়াসের জন্মস্থান চুফু শহরে অনুষ্ঠিত হয়। রেজোয়ান তার প্রতিষ্ঠান…
বিনোদন জগতের বলিউড বাদশাহ শাহরুখ খানের কোন বিষয়টি সবচেয়ে ‘আবেদনময়’, সে কথার অকপটে উত্তর দেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। শাহরুখকে তিনি চোখে হারান, এ কথা বারবার স্বীকার করে নেন অভিনেত্রী। একসঙ্গে জুটি বাঁধার আগে থেকেই বলিউড বাদশার প্রতি ছিল তার মুগ্ধতা। সেই অভিনেত্রীকে ইঁদুর বলে মনে করতেন শাহরুখ। কিন্তু কেন? বলি বাদশাহ বরাবর গৌরী খানকে নিয়ে সংসারী। কিন্তু প্রিয়াংকা চোপড়াকে নিয়েও তার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও সেই সময় তারা মালয়েশিয়ায় শুটিং করছিলেন। ‘ডন’ সিনেমায় প্রিয়াংকাকে ‘জংলি বিল্লি’ বলা হতো। ‘ডন’ সিনেমায় জুটি বেঁধেছিলেন দুই তারকা। ‘ডন’ সিনেমার সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনো রাখঢাক ছিল না প্রিয়াংকা চোপড়ার। ‘কফি উইথ…
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি। শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা বলেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি।’ এছাড়া নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে অনেকেই বলছেন ওই নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যা করে কমলা বলেছেন, নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার…
আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতির মধ্যে ইরান সরকার দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক ‘আয়ান্দে ব্যাংক’-কে দেউলিয়া ঘোষণা করেছে। ব্যাংকটির সব সম্পদ এখন রাষ্ট্রীয় মালিকানাধীন মেল্লি ব্যাংকের অধীনে নেওয়া হয়েছে বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। ২০১২ সালে প্রতিষ্ঠিত আয়ান্দে ব্যাংকের সারা দেশে ২৭০টি শাখা ছিল, যার মধ্যে ১৫০টি তেহরানেই। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিপুল ঋণ ও লোকসানে জর্জরিত হয়ে ব্যাংকটি কার্যত অচল হয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, ব্যাংকটির মোট লোকসান দাঁড়ায় প্রায় ৫২০ কোটি ডলার সমপরিমাণ এবং ঋণের পরিমাণ প্রায় ২৯০ কোটি ডলার। আজ শুক্রবার তেহরানে ব্যাংকটির সাবেক শাখাগুলোর বাইরে বিপুল সংখ্যক গ্রাহককে…
খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘উপ-খাদ্য পরিদর্শক’ নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে এক পরীক্ষার্থী ও দুই সহযোগী আটক হয়েছে। শনিবার এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো- চাকরীপ্রার্থী কৃষ্ণকান্ত রায়, দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে। তিনি গতবছর দিনাজপুর সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক করেছেন। ডিভাইস চক্রের সদস্য মো. মামুন (৩৫), চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকার মতিউর রহমানের ছেলে। হরসুন্দর রায় ওরফে সবুজ (৩৮), চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতাড়া চড়কডাঙ্গা বাজার এলাকার করুণা কান্ত রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর শহরের কেরী মেমোরিয়াল হাই স্কুলের ১০১ নম্বর কক্ষে পরীক্ষার সময় কৃষ্ণকান্ত রায়ের…
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলপথ (আইসিপি) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দীর্ঘ প্রক্রিয়ার পর ভারতে আটক ৩১ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। শনিবার দুপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে ফিরিয়ে আনা হয়। উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার উভয় বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন। বিজিবি সূত্র জানায়, ফেরতপ্রাপ্তরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক হন। পরবর্তীতে ভারতীয় আদালতের আদেশ এবং কূটনৈতিক প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। লে. কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, ফেরত আসা ৩১ জনের মধ্যে পুরুষ ১৩, নারী ১৫ ও…
টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ সিরাজনগর গারোবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। ঘাটাইলের মুরাইদ সিরাজনগর গারোবাজারে সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে উৎসবের আমেজে অনুষ্ঠিত হয় বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। ভোট শুরু হয় সকাল ৮টায়, চলে বিকেল ৪টা পর্যন্ত।মোট ১২টি পদে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এক মাসের প্রচার-প্রচারণা শেষে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন বাজার কমিটি। সভাপতি পদে আনারস প্রতীকের প্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার, সহ-সভাপতি পদে খেজুরগাছ প্রতীকের মোস্তফা ফকির এবং সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম তরফদার বিজয়ী হন।এছাড়া সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জুয়েল, প্রচার সম্পাদক ইউনুস আলী,…
