Author: 24 Hours Bangla

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নিলে এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাবে না। নিম্নচাপে রূপ নিলে দেশের উপকূলে এর আংশিক প্রভাব পড়তে পারে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এদিকে, আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে…

Read More

এশিয়া কাপে কত কাণ্ড হলো। হ্যান্ডশেক বিতর্ক, গানশট উদযাপন, ৬-০ দেখানো থেকে শুরু করে ট্রফি বিতর্ক। তিন ম্যাচে পাকিস্তান আর ভারত মিলে কম বিতর্কের জন্ম দেয়নি। সেই এশিয়া কাপ শেষ হয়েছে তিন সপ্তাহও হয়নি। এরই মধ্যে ভারত পাকিস্তান নারী ওয়ানডে বিশ্বকাপেও খেলেছে একে অপরের বিপক্ষে। দেশ দুটো আবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কুয়াং রোডের রিক্রিয়েশন গ্রাউন্ডে আবার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ছয় দলীয় টুর্নামেন্ট হংকং সিক্সেজে একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। তিনদিনের ইভেন্টে মোট ১২টি দল অংশ নেবে। এ তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সংযুক্ত আরব আমিরত, পাকিস্তান,…

Read More

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। এই পত্রিকার কর্মীরা অনেকভাবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন। বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব। তিনি বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির…

Read More

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী জামিল মালিথাকে (৪০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ। এর আগে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে। আটককৃত জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক…

Read More

দখলদার ইসরাইল গাজায় যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাওয়ায় শান্তির সম্ভাবনা অনিশ্চয়তার আবরণে ঢেকে গেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি শাসনযন্ত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনাকে নিজেদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘গাজাকে একটি স্থায়ী নিরাপত্তা বেষ্টনীসহ ‘অস্ত্রমুক্ত অঞ্চলে’ পরিণত করতে হবে।’ অজুহাতের রাজনীতি: শান্তি নষ্টে ইসরাইলি কৌশল গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের অন্যতম বড় বাধা হলো ইসরাইলের বারবার অজুহাত দেখানো—বিশেষ করে ইসরাইলি বন্দিদের লাশ ফেরত দেওয়া ইস্যু। তথাকথিত ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী, হামাসকে…

Read More

গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে দখলদার ইসরাইল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংসদ সদস্য গিলাদ কারিভ। সম্প্রতি দেশটির পার্লামেন্টে (নেসেট) পেশ করা এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরুর দিক থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১ লাখ ২৫ হাজারেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বিদেশে পাড়ি জমিয়েছেন— যা এত স্বল্প সময়ে মানবসম্পদের দিক থেকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে। গত ২০ অক্টোবর ইসরাইলি পার্লামেন্টের ইমিগ্রেশন ও অ্যাবসরপশন কমিটিতে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের শুরু থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসরাইলের নিট অভিবাসন ভারসাম্য— অর্থাৎ যারা…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো ওয়াশিংটন এবং কিয়েভ এক কূটনৈতিক সমঝোতার ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে পৌঁছানোর পর সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দিমিত্রিয়েভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক বাতিল হয়নি। এটি পরে হবে।’ তিনি বলেন, ‘দুই নেতার বৈঠক সম্ভবত পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। ’ তিনি আরও বলেন, রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও আলোচনা অব্যাহত রয়েছে। রয়টার্সে উদ্ধৃত ইউরোপীয় কূটনীতিকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করছে, যা আগের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্রকে মূল মধ্যস্থতাকারী…

Read More

বান্দরবানের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার জন্য নির্মিত ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজ শেষ হলেও চালু করা যাচ্ছে না দীর্ঘ ৬ বছরেও। প্রশাসনিক নানা জটিলতায় এ হাসপাতাল ভবনটি পড়ে রয়েছে অচলাবস্থায়। ফলে প্রতিদিনই শয্যা সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ রোগীদের। জানা যায়, জেলার কয়েক লক্ষ মানুষের প্রধান আশ্রয়স্থল সদর হাসপাতাল । ২০০৫ সাল থেকে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা বান্দরবান সদর হাসপাতালটি প্রতিনিয়ত অতিরিক্ত চাপের মুখে। দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও, বাড়েনি শয্যা। ফলে জেলা সদরের পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে।…

Read More

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে মুশফিকুর রহিম শততম টেস্ট খেলতে যাচ্ছেন আগামী মাসে। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার আগে নিজেকে ঝালিয়ে নিতে মুশফিক নামছেন ঘরোয়া লড়াইয়ে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্সনে সিলেট বিভাগের হয়ে খেলবেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। তবে মুশফিকের খেলার চেয়েও বেশি আলোচনা এনসিএলের ময়মনসিংহ বিভাগের অভিষেক হওয়া নিয়ে। আজ দেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে চারদিনের ম্যাচের এ প্রতিযোগিতা। এনসিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘরোয়া ক্রিকেট কাঠামোর সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নবাগত ময়মনসিংহ। সিলেট আউটার মাঠে রংপুরের প্রতিপক্ষ ঢাকা। খুলনায় স্বাগতিকরা বরিশালের বিপক্ষে খেলবে। এছাড়া স্বাগতিক রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রামের।…

Read More

দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগ্‌দান সেরেছেন অভিনেত্রী রাশমিকা মন্দানা। দীপাবলিও নাকি একসঙ্গে উদ্‌যাপন করেছেন এই জুটি। এর মধ্যেই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়। জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো তিনি খোঁজেন, এমন প্রশ্নে রাশমিকার উত্তর, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি।’ তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল…

Read More