Author: 24 Hours Bangla

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র জামায়াতে ইসলামীই সক্ষম। আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের মাঠে আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ ও সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন। এস আলম গ্রুপের দোষ ঢাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত…

Read More

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানি সফলভাবে কাজে লাগিয়েছে তিনটি দেশ। এর মধ্যে শীর্ষে রয়েছে কম্বোডিয়া, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে ভিয়েতনাম। দেশটির বাজারে পণ্য রপ্তানিতে শক্ত অবস্থান রয়েছে এমন দেশগুলো এই সুযোগ কাজে লাগাতে পারেনি। শ্রীলংকা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ধারাবাহিকতা ধরে রেখেছে, কিন্তু বাড়াতে পারেনি। অন্য দেশগুলোর রপ্তানি কমেছে। শুক্রবার প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে চলতি অর্থবছরের বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমকি ৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে ১৬ অক্টোবর প্রকাশিত আইএমএফের প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৯ শতাংশ…

Read More

গাজীপুরের টঙ্গীতে ইমাম অপহরণ, হিন্দুত্ববাদী আগ্রাসন ও দেশবিরোধী অব্যাহত ষড়যন্ত্রের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী; ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ব্যান ব্যান ব্যান কর, ইসকনকে ব্যান কর’, ‘ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘তিতুমীরের বাংলায়, ইসকনের ঠাঁই নেই’, ‘শাহজালালের বাংলায়, ইসকানের ঠাঁই নেই’ ইত্যাদি স্লোগান…

Read More

রাজধানীর মিরপুরে বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারের ভবনের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে মিরপুর ১১ নম্বর কালশী রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ৬ তলা ভবনের ৬ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্বিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানাব।

Read More

শরীয়তপুরের গোসাইরহাটে ইয়াবা ও ককটেল বোমা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন তিন বন্ধু। পুলিশের তদন্তে ধরা পড়ে শপিংব্যাগে ককটেল বোমা ও পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর গল্প। শেষে পরিকল্পনাকারী তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আসামিরা হলেন- উপজেলা নলমুড়ি ইউনিয়নের ঘাটাখান গ্রামের খোকন সরদারে ছেলে আল আমিন (২৬), খোদেজঙ্গল গ্রামের আক্তার উকিলের ছেলে রুবেল (২০), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে সোহাগ সরদার (১৯)। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গোসাইরহাট থানার এসআই ননি গোপাল জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আল আমিন নামে এক ব্যক্তি মোবাইল ফোনে জানান,…

Read More

স্বাস্থ্য খাতে আসছে বড় পরিবর্তন। সাতটি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে তিনটি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে ‘চিকিৎসাসেবা অধিদপ্তর’। এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা এই দুই বিভাগ এক করারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই খাতে সংস্কারের জন্য বড় উদ্যোগ নেওয়া হয়। তারই আলোকে বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা যুগান্তরকে জানান, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণাসহ স্বাস্থ্য খাতের পুরো কার্যক্রম চালাতে আছে সাতটি প্রতিষ্ঠান। এগুলো…

Read More

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। শুক্রবার নিজের ফেসবুকে তিনি এ কথা লেখেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের হুবুহু তুলে ধরা হলো- ‘সরকার ও নির্বাচন কমিশন বলছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতোমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছে। এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগুচ্ছিল। এখন ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এরা বুঝতেছে না, এদের মাতা শেখ হাসিনাকে ভারতও রক্ষা করতে পারে নাই। সুতরাং নির্বাচন করতে চাইলে…

Read More

পর্তুগালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যখন অভিবাসন ইস্যু রাজনীতির কেন্দ্রবিন্দুতে, তখন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিক গুভেইয়া ই মেলো এক মানবিক ও সাহসী অবস্থান নিয়েছেন। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দশ বছর পর একজন অভিবাসী কি আমাদের মতোই পর্তুগিজ হতে পারে না? নাকি আমরা এমন কোনো বিশেষ জিন নিয়ে জন্মেছি যা কেবল আমাদেরকেই পর্তুগিজ করে তোলে? তার এই বক্তব্যে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। যেখানে অধিকাংশ প্রার্থী অভিবাসনকে ভোটের কৌশল হিসেবে ব্যবহার করছেন, সেখানে গুভেইয়া ই মেলো স্পষ্ট জানিয়েছেন— ভোট হারানোর আশঙ্কা থাকলেও তিনি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অবস্থান থেকে সরবেন না। তিনি আরও বলেন, আমাদের দেশের উন্নয়নে অভিবাসীদের অবদান অস্বীকার…

Read More

কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামের আলীনগরে খেলার সময় হাওড়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে- আলীনগর গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে মিসকাত (৪), মো. মাসুক মিয়ার ছেলে মাহিন (৬) ও আবদুস ছাত্তারের ছেলে নাজমুল (৫)। জানা গেছে, বিকালে অন্যান্য বন্ধুদের সঙ্গে ওই শিশুরা ভাসান পানিতে জলকেলি করার সময় ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় তিন শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার…

Read More

পারিবারিকভাবে হয় বিয়ে। ধুমধামে বরযাত্রী নিয়ে কনেকে আনা হয় বরের বাড়িতে। সব আনুষ্ঠানিকতা শেষে রাতে নবদম্পতিকে পাঠানো হয় বাসরঘরে। তবে ভাগ্যের নির্মম পরিহাস- সকালেই আখখেতের বেড়ার বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বরের লাশ পাওয়া যায়। ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে ঘটে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে পিসনাইল গ্রামের মাঠে একটি আখখেতের বেড়ার বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বরের লাশ উদ্ধার করা হয়। মৃত বরের নাম মো. জামাল ফকির (২৮)। তিনি পিসনাইল গ্রামের মো রোজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে জামাল ছিলেন সেজো। তবে বরের এ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি জামাল গলায় গামছা প্যাঁচিয়ে আখখেতের…

Read More