Author: 24 Hours Bangla

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন প্রাণ আনতে সুখবর দিল সরকার। শ্রম ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকার জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে। এর ফলে যেসব খাত শ্রম সংকটে ভুগছে, তারা দ্রুত জনবল নিয়োগের সুযোগ পাবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, এ সুবিধা দেওয়ার মাধ্যমে সরকার শুধু শ্রম ঘাটতি পূরণ করছে না, বরং অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষায় মাদানি সরকারের অঙ্গীকারও প্রতিফলিত হচ্ছে। এ বিশেষ সুবিধা তিনটি প্রধান খাত ও দশটি উপখাতে প্রযোজ্য…

Read More

‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী এসব টাস্কফোর্স ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে অভিযান চালিয়ে ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছে এবং ওই সাত দিনের মধ্যে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে। অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণকারী হিসেবে মোট ৬,২৭৮ জন এবং অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী হিসেবে ১,৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়েছে। টাস্কফোর্স সাধারণ টিকিট চেকিংয়ের পাশাপাশি যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর এবং প্রদর্শিত পরিচয়পত্র যাচাই করে চেকিং কার্যক্রম পরিচালনা করেছে। পূর্বাঞ্চলীয় কার্যক্রমে বিনা টিকিটধারী ৩,২৫৭ জন ও অন্যের…

Read More

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার খসড়া আইনে বিচারকদের বদলি ও পদায়নের জন্য গঠিত কমিটিতে বিচারপতি ও বিচার বিভাগীয় কর্মকর্তার পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনটির সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার খসড়া আইনে বিচারকদের বদলি ও পদায়নের জন্য গঠিত কমিটিতে বিচারপতি মহোদয় ও বিচার বিভাগীয় কর্মকর্তার পাশাপাশি নির্বাহী বিভাগের প্রতিনিধি তথা অ্যাটর্নি জেনারেলকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সংবিধানের ১১৬ নং অনুচ্ছেদ এবং বিচার…

Read More

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইসরায়েল ও ফিলিস্তিনি সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে যাবে”। বিবিসি প্যানোরামাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা আবদুল্লাহ বলেন, “যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না খুঁজে পাই, তাহলে আমরা সবাই ধ্বংসের দিকে যাচ্ছি”। তিনি আরও বলেন, “শান্তির একমাত্র পথ হলো দ্বিরাষ্ট্র সমাধান, যেখানে পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে”। রাজা আবদুল্লাহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “নেতানিয়াহুর কথায় কোনো বিশ্বাস নেই, তবে ইসরায়েলে এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে আরব দেশগুলো কাজ…

Read More

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ডেংকিলের সাইবারসাউথ প্রকল্প এলাকায় ভূমিধসে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) স্থানীয় সময় বিকেল ৪টা ১৯ মিনিটে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের কাছে জরুরি কল আসে। ডেংকিল স্টেশন থেকে উদ্ধারকারী দল ৯ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। তারা উদ্ধারকাজ শুরু করে এবং আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নিহত ও আহত শ্রমিকরা টেনাগা নাসিওনাল বারহাদ (TNB) কোম্পানির চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তারা প্রকল্পের সাইটে কাজ করছিলেন যখন ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, ভূমিধসের ফলে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন আহত হন। এটি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর দ্বিতীয় ভূমিধসের ঘটনা…

Read More

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে আবহাওয়া পরিবর্তনশীল থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক দিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা ৩০–৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় আবহাওয়া তুলনামূলকভাবে সুরম্য থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, হালকা বৃষ্টিপাতের কারণে দিনের আকাশ মাঝে মাঝে মেঘলা থাকতে পারে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আগামী দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদী-নালা ও নিম্নাঞ্চলগুলিতে পানি জমার আশঙ্কা করা…

Read More

বান্দরবানের আলীকদম কুরুকপাতা ইউনিয়ের পুয়ামুহুরী এলাকায় রামু ব্যাটালিয়নে (৩০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। এতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার সময় সীমান্তের বিপি-৫৫ থেকে পশ্চিম দিকে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুজন জুমচাষি তাদের জুম ক্ষেত দেখতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত মিয়ানমারের নাগরিক মেনথ্যাং ম্রো (৪০) দেশটির নতুনপাড়া গ্রামের তাংলেইয়ের ছেলে। অন্যদিকে, একই ঘটনায় বাংলাদেশি নাগরিক ম্যাংসার ম্রো (৩০) গুরুতর আহত হন। তিনি আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া গ্রামের…

Read More

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনমন হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র। ৭ অক্টোবরের হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ১২তম। আর এই হালনাগাদ সূচকে পিছিয়ে অষ্টম স্থানে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে সূচকের এ তথ্য জানা গেছে। অভিবাসন বিনিয়োগে পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, পরের বছর দ্বিতীয়, গত বছর ছিল সপ্তম, সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিনরা বিশ্বের ২২৭টি গন্তব্যের ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন। এদিকে, এশিয়ার তিন দেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া…

Read More

ইতালিতে রাতভর একটি বাড়িতে উচ্ছেদের চেষ্টার সময় বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা একথা জানান। সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। তাদের দুইজনের বয়সই ৬০ বছরের বেশি। পরিবারটির তৃতীয় সদস্য পালিয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। তদন্তকারীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএনএসএ জানায়, ভেরোনার কাছে ক্যাস্টেল ডি’আজ্জানোতে বাড়িটি গ্যাসে ভরা ছিল এবং ওই এলাকায় রাতভর অভিযান চালানো হয়। বাড়িটির সদর দরজা খোলার সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ওই বাড়িটি থেকে তিন ভাই-বোনকে উচ্ছেদ করার চেষ্টা করছিল। এর আগে তারা নিজেদের উড়িয়ে দেওয়ার হুমকি…

Read More

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট মোকাবিলায় জরুরি সহায়তা পৌঁছাতে সব সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাগুলো এই আহ্বান জানায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মোতাবেক গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে দুর্ভিক্ষপীড়িত অঞ্চলটিতে সাহায্য পৌঁছে দিতে সীমান্ত খুলে দেওয়া অত্যন্ত জরুরি। রেড ক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন জেনেভায় সাংবাদিকদের বলেন, গত কয়েক ঘণ্টা ধরে আইসিআরসি-সহ মানবিক সংস্থাগুলো এটাই দাবি করে আসছে যে-বিপুল পরিমাণ চাহিদার কারণে সবগুলো প্রবেশপথ খোলা রাখা দরকার। জাতিসংঘের সাহায্য সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লেয়ার্কে আরো বলেন, সবগুলো প্রবেশপথ উন্মুক্ত থাকা দরকার। আমাদের…

Read More