Author: 24 Hours Bangla

প্রতিবেদন:ঢাকা: মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। নিহত ও নিখোঁজদের স্বজনদের অভিযোগ, আগুন লাগার পর ভবনের গেট ভেতর থেকে বন্ধ থাকায় অনেকে বের হতে পারেননি। রাত সাড়ে ১১টার দিকে ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ভবনের মূল গেট বন্ধ থাকায় ভেতরে আটকে পড়েন বহু মানুষ। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের বেশির ভাগের মৃত্যু হয় বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। নিহত এক ব্যক্তির ভাই বলেন, “ভাইটা ফোন করে বলেছিল, ‘গেট বন্ধ, বের হতে পারছি না।’ এরপর আর কোনো যোগাযোগ হয়নি।” স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে রাবার ও প্লাস্টিকের গুদাম থাকলেও কোনো নিরাপত্তা…

Read More

ঢাকা: মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে অগ্নিকাণ্ডস্থলের চারপাশ—যেদিকেই চোখ যায়, স্বজনের খোঁজে ব্যস্ত মানুষদের দেখা মিলছে। কারও হাতে মুঠোফোনে ছবি, কেউবা পুরোনো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ঘুরছেন এক হাসপাতাল থেকে আরেকটিতে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সামনে কান্না, চিৎকার আর উদ্বেগে ভরা পরিবেশ। কেউ শয্যায় দগ্ধ স্বজনের নাম শুনে ছুটে যাচ্ছেন, কেউ আবার নিখোঁজদের নাম উচ্চারণ করে খুঁজছেন জীবিত না মৃত—কোনও খবর। আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয়দের আশঙ্কা, আরও কিছু মানুষ নিখোঁজ থাকতে পারেন। দগ্ধ ও আহতদের চিকিৎসা…

Read More

ঢাকা: রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে মিরপুরের রূপনগর এলাকার একটি ছয়তলা ভবনে আগুন লাগার এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, ভবনটির নিচতলায় প্লাস্টিক ও রাবারের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশ মানুষ মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন আরও ১২ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এদিকে…

Read More

সাড়ে তিন দশক পর আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।এর মধ্য দিয়ে এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৬ সদস্যের কেন্দ্রীয় সংসদ। একই মেয়াদে ১৪টি হল ও একটি হোস্টেলেও গঠিত হচ্ছে সংসদ। আর চাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হবেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিনেটের সদস্য। নির্বাচন আয়োজন সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা, থাকবে ম্যাজিষ্ট্রেট। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ছয়বার।এর মধ্যে প্রথম নির্বাচনটি হয় ১৯৭০ সালে। আর চাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারী। ওই নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য প্রতিদ্বন্দ্বী…

Read More

তিন দফা দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকাল ৪টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছেন। তারা বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি করবেন। শিক্ষকনেতারা বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে তারা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সচিবালয় অভিমুখে আজ লংমার্চ করার বিষয়ে অনড় আছেন। মঙ্গলবার বেলা সাড়ে…

Read More

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মিশরের শারম এল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে মেলোনিকে এ পরামর্শ দেন তুর্কি প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোগান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন। ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোগানকে বলতে শোনা যায় (মেলোনির উদ্দেশে) যে, ‘আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।’ তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোগানের কথা শুনে তিনি…

Read More

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এসময় তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বেঁধে দেওয়া সময়ের কথা বলেন। আখতার আহমেদ বলেন, ‘১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়তো ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে।’ ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়।

Read More

ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন হলে সড়ক দুর্ঘটনা দ্বিগুণ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সেপ্টেম্বর মাসের দুর্ঘটনা প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ করে দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে। দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে সারাদেশে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ৯৬৪ জন আহত হয়েছেন। রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৫ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৬৭টি দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত এবং…

Read More

বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তার সঙ্গে ছিলেন ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. অ্যান্ডার্স বি কার্লসেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডেনমার্কের রাষ্ট্রদূত আলোচনার শুরুতে জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বৈঠকে…

Read More

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (১৪ অক্টোবর, ২০২৫) মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, মঙ্গলবার দেশের মুদ্রা বাজারে ডলার কেনার দাম ধরা হচ্ছে ২১.৮০ টাকা। বিক্রির দাম ২১.৮০ টাকা। গড় বিনিময় হার ১২১ টাকা ৮০ টাকা। ইউরো কেনার ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪১ টাকা ৫০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪১ টাকা ৫৫ পয়সা। মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।* মুদ্রাক্রয় (টাকা)বিক্রয় (টাকা)ইউএস ডলার১২১.৮০১২১.৮০পাউন্ড১৬২.৭০১৬২.৭৩ইউরো১৪১.৫০১৪১.৫৫জাপানি ইয়েন০.৮০০.৮১অস্ট্রেলিয়ান ডলার৮০.১৯৮০.২২সিঙ্গাপুর ডলার৯৩.৮৭৯৩.৯৬কানাডিয়ান ডলার৮৬.৯৩৮৬.৯৮ইন্ডিয়ান রুপি১.৩৭১.৩৭সৌদি রিয়েল৩২.৩৬৩২.৫০

Read More