Author: 24 Hours Bangla
চট্টগ্রামের বাঁশখালীতে অপহরণের ১৬ ঘণ্টার পর পাঁচ মাস বয়সি শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম রোবাইদা সুলতানা তানজু (২৮)। তিনি চন্দনাইশ উপজেলার মুরাদবাদ এলাকার বাসিন্দা নাজিম উদ্দীনের স্ত্রী। পুলিশ জানায়, ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে বাঁশখালীর ছনুয়া এলাকায় প্রতিবেশী রিদুয়ান কৌশলে মনজুর আলমের পাঁচ মাস বয়সি ছেলে আদিয়াতকে অপহরণ করে। শিশুটির বাবা খোঁজাখুঁজির পর না পেয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় রোবাইদা সুলতানা তানজু…
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হবে। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হবে। আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল সকাল ১০টায় প্রকাশ করা হবে। প্রকাশিত…
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ও গাড়ি কেনার জন্য শরিয়াহভিত্তিক ঋণ চালুর আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক মাহফিলে আলোচনাকালে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন। শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারা হাউজ লোন বা কার লোন নিতে চান, তবে শরিয়াহ অনুসারে। যদি তাদের জন্য এমন একটি নীতি বা পদ্ধতি চালু করা হয়, তা হলে এটি…
রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে অবৈধ সিমকার্ড বাণিজ্য ও ডিজিটাল প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহিন হোসেন (৩১) এবং মো. শুভ (৩০)। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর দুটি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় ৪৬ বিগ্রেড (অজেয় চার) কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল। সেনা সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় লালবাগের আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায়। সেখানে চক্রটির একজন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় কামরাঙ্গীরচর ডলফিন হাসপাতাল সংলগ্ন এলাকায়, সেখান থেকে আরেকজনকে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন…
বরগুনায় মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় বাদী মিল্টন মুন্সিকে (৫৩) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, জমি দখল নিয়ে হুমকি-ধামকির অভিযোগে মিল্টন মুন্সি বরগুনা সদর থানায় একটি জিডি করেন। পরবর্তীতে তিনি মামলা দায়ের করেন মহিউদ্দিন বাদল খান ও নাসির উদ্দিন খানের বিরুদ্ধে। কিন্তু মামলার তদন্ত ও আদালতের শুনানিতে প্রমাণিত হয় যে অভিযোগগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। মিল্টন মুন্সি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের শাহজাহান মুন্সির ছেলে। বর্তমানে তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুড়তলা এলাকায় বসবাস করেন। জানা যায়, মিল্টন মুন্সি অস্ট্রেলিয়া প্রবাসী…
স্থান: তেহরান | তারিখ: ১৫ অক্টোবর ২০২৫ ইরান সরকার জানিয়েছে, গাজা ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির শর্তগুলো যদি লঙ্ঘন করা হয় বা চুক্তি ভাঙা হয়, তাহলে তার “গুরুতর” ও “দূরপ্রসারি” ফল ভোগ করতে হবে — এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও উৎকোচনশীল রাজনেতিক মহল। সরকারি সংবাদমাধ্যম এবং দেশীয় কূটনৈতিক সূত্রে প্রকাশিত বিবৃতিতে তেহরান এ ধরনের সতর্কতা জানিয়েছে। ইরানের বক্তব্য আসে এমন এক সময় যখন জুনে মধ্যপ্রাচ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও সামরিক দাঙ্গার পর কৌশলগতভাবে শান্তিচুক্তি বা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে; তবে সাম্প্রতিক দিনগুলোতে সীমাহীন উত্তেজনা ও পারস্পরিক অভিযোগের কারণে এই বিরতিটি সংকটাপন্ন বলে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলেন, ইরান তার এই…
স্থান: গাজা সিটি, ফিলিস্তিন | তারিখ: ১৫ অক্টোবর ২০২৫ ইসরায়েলকে সহায়তার অভিযোগে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকায় ৩৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। সংগঠনটির নিয়ন্ত্রিত তথ্যমাধ্যম ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ব্যক্তিরা গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ, হামাসের অবস্থান ফাঁস এবং সামরিক অভিযানকে সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। হামাসের তথ্যমন্ত্রী প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দখলদার শক্তির পক্ষে কাজ করার প্রমাণ পাওয়ার পর বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি কার্যকর করা হয়েছে।” মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে প্রকাশ্যে গুলি করে এবং বাকিদের ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা গেছে। গাজার স্থানীয়…
স্থান: মহারাষ্ট্র, ভারত | তারিখ: ১৫ অক্টোবর ২০২৫ ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন যাত্রী। বুধবার ভোররাতে রাজ্যের বুলধানা জেলায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাসটি তখন নাগপুর থেকে পুনে যাচ্ছিল। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে হঠাৎ করে বাসটি সামনের দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাসের সামনের অংশে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর বাসটি সম্পূর্ণভাবে আগুনে ঘিরে যায়। অনেক যাত্রী তখন…
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’। আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি। বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সারা রাত সেখানে ফায়ার সার্ভিসের কিছু কর্মী থাকবেন, যাতে আবার আগুন জ্বলে উঠলে তারা ব্যবস্থা নিতে পারেন। আগুন লাগার প্রায় বারো ঘণ্টা পর মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, “এখনো ওখান থেকে ধোঁয়া উঠছে, কারণ ওখানে কেমিক্যাল আছে। আমরা একটু সময় নেব। কারণ ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে এবং কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। কেমিক্যাল দুর্ঘটনা…
কক্সবাজার টেকনাফে মালিকবিহীন আড়াই কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ১ জন সন্দেহজনক ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধানখেতে ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। ধানখেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
