Author: 24 Hours Bangla
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো মন্ত্রিসভায় নিয়োগ পেলেন। ব্রাহ্মণবাড়িয়া-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী…
দেশে সোনার দাম এখন দুই লাখ টাকা ছুঁই ছুঁই করছে। আজ শনিবার দেশের বাজারে সোনার দাম আরেক দফা বেড়েছে। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৭ টাকা। দেশের বাজারে এখন পর্যন্ত এটিই সোনার সর্বোচ্চ দাম। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৭ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য…
এখন গাজা থেকে ৩৭০ নটিক্যাল মাইল (৬৮৫ কিলোমিটার) দূরে অবস্থান করছি। স্বাভাবিক সময় অনুযায়ী এক দিনের মধ্যে গাজা পৌঁছানোর কথা। কিন্তু আমাদের সঙ্গে আরও যে ছোট নৌযান আছে, তাদের আমরা ফেলে যেতে চাইছি না। এ কারণে আমাদের হয়তো আরেকটু সময় লাগবে। আবহাওয়া সারাক্ষণ বদলাচ্ছে। একবার বেশ খারাপ হয়েছিল। এখন মেঘলা কিন্তু উত্তপ্ত। আমাদের একটা ড্রোন ওয়াচ আছে। সেখানে আমরা দেখি আমাদের ওপর কোনো নজরদারি হচ্ছে কি না। সবকিছু তো দেখা যায় না। সবকিছু চোখে ধরা পড়বে, তা–ও হয় না। তবে অক্টোবরের ২ তারিখের দিকে একটা নেভির জাহাজ আমাদের খুব কাছে চলে এসেছিল। আমরা পরে খোঁজ নিয়ে দেখলাম সেটা ইসরায়েলির না,…
ব্রিটিশ রাজতন্ত্রে পরিবর্তনের বার্তা দিলেন যুবরাজ উইলিয়াম। এক টেলিভিশন শো-র জন্য দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারের বড় পুত্র তথা হবু রাজা প্রিন্স উইলিয়াম স্পষ্ট বললেন, ‘আমি রাজা হলে রাজতন্ত্রে বেশ কিছু নিয়ম বদল করতে চাই, ভালোর জন্য। এমন কিছু করতে চাই যার জন্য পরে আমার সন্তানরা গর্ব করবে।’ রাজপ্রাসাদের কয়েকটি সূত্র বলছে, এযাবৎকালে এটাই তার সব চেয়ে খোলামেলা সাক্ষাৎকার। শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অ্যাপল টিভিপ্লাস শো ‘দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার’-এর জন্য উইন্ডসর ক্যাসলে যুবরাজের সাক্ষাৎকারটি নিয়েছেন অভিনেতা ইউজিন লেভি। আলাপের একপর্যায়ে ইউজিন জানতে চান, ভবিষ্যতে রাজা হলে যুবরাজ উইলিয়াম কী করবেন। যুবরাজ বলেন, ‘মনে করি এভাবে বলতে পারি যে,…
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে গৃহবধূকে গাছের সঙ্গে রাতভর বেঁধে নির্যাতন করা হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগমকে স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। এর পরে মধ্যরাতে তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। ভোরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে প্রতিবেশীরা গৃহবধূর হাতের বাঁধন খুলে দেন। ভুক্তভোগী গৃহবধূ বলেন, একই উপজেলার…
বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পাস থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী কোর্সে নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদের নাম: অফিসার ক্যাডেট শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম): ১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। ২) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ‘ও’…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা যান। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে…
বঙ্গোপসাগরে লক্ষ্মীপুরের রামগতির জেলে মফিজ মাঝির জালে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। অজি উল্যাহ নামে এক ব্যবসায়ী ডাকে (নিলাম) মাছটি কিনে নিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ইলিশটি রামগতির মাছঘাটে হেলাল বেপারীর আড়তে নিয়ে আসলে ডাকে (নিলাম) ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে৷ এদিকে মধ্যরাত থেকেই মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে ইলিশসহ সকল প্রজাতি মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা সামনে রেখে লক্ষ্মীপুরের মাছঘাটগুলোতে দিনব্যাপী ইলিশ ক্রেতাদের ভীড় ছিল বলে খোঁজ নিয়ে জানা গেছে। মফিজ মাঝি বলেন, ১০ জন জেলেকে নিয়ে ৩ দিন আগে সাগরে মাছ শিকারে যাই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সাগরে…
ইসরাইলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংগঠন ‘টু ব্রেক দ্য সিজ অব গাজা’। বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলা জাহাজের কয়েকজন কর্মী আটক হওয়ার পর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা দিয়েছেন। সংগঠনটির দাবি, অভিযাত্রীদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত এই অনশন চলবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরাইলি নৌবাহিনী। এসময় জাহাজগুলোতে থাকা ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করা হয়েছে। মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছানো এবং ইসরাইলের আরোপিত…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা আরব ও মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়ার সঙ্গে এক নয় বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার স্থানীয় রাজনীতিবিদদের উদ্দেশে দেওয়া ভাষণে দার বলেন—আমি পরিষ্কার করে দিয়েছি, প্রেসিডেন্ট ট্রাম্প যে ২০ দফা প্রকাশ করেছেন, তা আমাদের নয়। আমাদের খসড়ায় পরিবর্তন আনা হয়েছে। এর প্রমাণ আমার কাছে আছে। গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, সকল বন্দির প্রত্যাবর্তন, হামাসের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধ-পরবর্তী গাজায় নতুন রাজনৈতিক কাঠামো গঠনের কথা বলা হয়েছে। এ কাঠামোয় হামাসকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। পরিকল্পনা ঘোষণার কিছুক্ষণ পরেই ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে হোয়াইট হাউসে এ…
