Author: 24 Hours Bangla

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয়। নিয়মিত নানা মুহূর্তের ছবি ও সচেতনতার বার্তা শেয়ার করে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকেন তিনি। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় এলেন এই তারকা। নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ও ভুয়া প্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’ পোস্টের শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন,…

Read More

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় সাত বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। সে মুন্সিপাড়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। স্বজনরা জানান, বুধবার মধ্য রাতে দাদির সঙ্গে একই বিছানায় মশারির ভেতরে ঘুমিয়েছিল শিশু আব্দুল্লাহ। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। প্রথমে আব্দুল্লাহকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। মশারির ভেতরে আটকে পড়া সাপটি মেরে একটি পাতিলে ভরে তার সঙ্গে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন…

Read More

সাকিব আল হাসানের সঙ্গে একচোট কথার লড়াই হয়ে গেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সামাজিক মাধ্যমে কেউ কারো নাম না নিলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন দুজনেই। এবার মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড় আমাদের আইডল ছিল। শুধুমাত্র পলিটিকস করার কারণে কী পরিস্থিতিতে পড়তে হয়েছে। এটা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, বর্তমান খেলোয়াড়দেরও।’ জুলাই আন্দোলনের অগ্রসেনানী আসিফ যোগ করেন, ‘কোনো রানিং খেলোয়াড়ের অবশ্যই পলিটিকসে জড়িত হওয়া উচিত না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে তো কোনো বিষয় ছিল না। নীতিনির্ধারকরা তো জড়িত হতেনই,…

Read More

শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। সাদিক কায়েম লেখেন, দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর। তিনি আরও লেখেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাতের মধ্য দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই সে স্বাধীনতার বীজ বপন…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বিগত গত ১৫ বছরে যুক্ত থেকে যারা দেশের ক্রিকেটের উন্নতি করতে পারেনি, তারা এখনো কীভাবে বোর্ডে থাকে-সে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। শুক্রবার (৩ অক্টোবর) মধ্য রাতে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এই প্রশ্ন তোলেন তিনি। ভিডিওতে আফতাব আহমেদ বলেন, অনেকদিন ধরে একটি প্রশ্ন মনের মধ্যে ঘুরতেছে। বিগত ১৫ বছর ধরে ক্রিকেটে কোনও উন্নয়ন হয়নি, ক্রিকেট ধ্বংসের মুখে। তো বিগত ১৫ বছরে যারা ক্রিকেট ধ্বংস করেছে, উন্নয়ন করতে পারেনি ক্রিকেটের, তাদের অনেককেই দেখতেছি পরিচালক হিসেবে এখন ক্রিকেট বোর্ডে আছে। আমার যেটা প্রশ্ন, যারা বিগত ১৫ বছরে কোনও কিছু করতে পারেনি, তারা…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই নেতা বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল।প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেব। তবে সেটি অফিশিয়াল হবে তফশিল ঘোষণার পরে।” শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে…

Read More

চীনে পাচারের শিকার হেলেনা (ছদ্মনাম) নামে এক তরুণী। চীন থেকে কৌশলে দেশে ফিরে এসেছেন। দেশে এসেই তিনি যুগান্তরের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, তার বান্ধবীসহ তাকে এক কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে। তিনি বলেন, সিলভী নামের একটি মেয়ে আছে। চীনা নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। সিলভী এবং তার স্বামী মিলেই এ ব্যবসা করেন। সিলভী দম্পতির এ চক্রে আরও বেশ কয়েকজন লোক আছে। চক্রটি গত ১৪ বছর ধরে চীনে নারী পাচার করছে। হেলেন আরও বলেন, সিলভীর সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। আমি বিউটি পার্লারে কাজ করতাম। আমার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সিলভী বলেন, ‘চীনে বিউটি পার্লারের কাজের চাহিদা অনেক বেশি। তুমি যেহেতু…

Read More

লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্যপণ্য মজুতের অপতৎপরতা আবারও শুরু হয়েছে। অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দাম বাড়ানোর হীন উদ্দেশ্য থেকেই এই কাজটি করে থাকেন বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। বিশেষ করে চাহিদাকে পুঁজি করে রমজানের আগে এই পথ অবলম্বন করেন তারা। এবার আগেভাগেই এমন অপতৎপরতা শুরু হয়েছে। এ কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগর ও কর্ণফুলীতে লাইটার জাহাজে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ৭ হাজার টন গম নিয়ে ১৫ দিন ধরে বসে থাকা ৬টি লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব জাহাজকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে…

Read More

বিদেশি গোয়েন্দা মদদে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পাঁয়তারা করছে একটি মহল। এর অংশ হিসাবে এরই মধ্যে ৫০ হাজার কোটি টাকার জাল নোট দেশে ঢুকিয়ে কারবারিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদেশে পাঠানোর জন্য সীমান্তের ওপারে বিভিন্ন গোপন আস্তানায় রাখা হয়েছে আরও দেড় লাখ কোটি টাকার জাল নোট। এ তথ্য ফাঁস হওয়ায় সীমান্তে কড়াকড়ি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জাল টাকার নেপথ্য কারিগর ও কারবারিদের ধরতে তৎপরতা শুরু করেছে। সীমান্তবর্তী থানাগুলোর পুলিশ কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজনদের নজরে রাখা হয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ বড় বড় শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। জাল টাকার মাধ্যমে অর্থনীতি ধ্বংসের নীলনকশা নিয়ে বৃহস্পতিবার যুগান্তরে…

Read More

ঢালিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে আলোচনায় থাকেন পরীমনি। তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীও তার, প্রায় ১৬ মিলিয়ন। পরীমনি এবার এসেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের’ দশম পর্বে। এই পর্বে বেশকিছু চমকপ্রদ কথা বলেছেন অভিনেত্রী। প্রায় ১০০ মিনিটের ওই কথোপকথনে পরীমনি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি। আগের চেয়ে অনেক বেশি পরিণত পরীমনি বলেছেন, এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না। এর আগে অভিনেত্রী বলেছিলেন, এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে পরীমনি বলেন, এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য।…

Read More