রাজশাহীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৩ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন কাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।
সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

