Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
  • ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
  • নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার, অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভপাত
সারাদেশ

স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার, অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভপাত

জুন ৯, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনায় দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আফসানা (১৮) গর্ভপাতের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার স্বামী মো. আলী আকবর (২৬) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আফসানা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৪ জুন দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী চান মিয়া, রওসোনারা, রুমানা, শিমুলসহ ৬-৭ জন আলী আকবরের ওপর হামলা চালান। স্বামীকে রক্ষা করতে গেলে অন্তঃসত্ত্বা আফসানাকেও মারধর করা হয়।

আফসানার বাবা মো. শহিদুল ইসলাম জানান, ২০১৪ সালে তার বোনের পাঁচ বছর বয়সী মেয়েকে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে।

তিনি দাবি করেন, হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে হাসপাতালে নেওয়ার পথে ইন্দেরহাট বাজার এলাকায় আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি ৯৯৯ নম্বরে ফোন করেও তাৎক্ষণিক সহায়তা পাননি বলে অভিযোগ করেন।

পরে আহতদের নেছারাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। আলী আকবর তিনদিন চিকিৎসা নিলেও আফসানার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শহিদুল ইসলামের অভিযোগ, হামলাকারীদের মারধরের কারণেই তার মেয়ের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বর্তমানে আফসানার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ভুক্তভোগী আফসানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি খুব অসুস্থ। রক্তক্ষরণের সঙ্গে আমার বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে।”

এ ঘটনায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পরিবারের।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অনিক দাবি করেন, তিনি কাউকে মারধর করেননি, বরং তার বাবা-মার ওপর হামলা করা হয়েছে। একইভাবে চান মিয়া ও রওসোনারাও অভিযোগ নাকচ করেছেন।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান সাঈদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় মজুমদার জানান, ভুক্তভোগীর বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সে সময় গর্ভপাতের বিষয়টি উল্লেখ করা হয়নি। চিকিৎসকের সনদ ও প্রয়োজনীয় প্রমাণপত্র পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, হামলার শিকার হয়ে গত ৪ জুন বিকেলে ওই নারী হাসপাতালে ভর্তি হন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরে ৬ জুন হঠাৎ রক্তক্ষরণ শুরু হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবিটিভিতে বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা
Next Article ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করলেন উয়েফার সাবেক সভাপতি

Related Posts

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

জুন ১০, ২০২৬

নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম

জুন ১০, ২০২৬

পাবনা মানসিক হাসপাতালে ভয়াবহ সংঘর্ষে এক রোগীর মৃত্যু

জুন ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.