Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
  • ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
  • নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»বিটিভিতে বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা
খেলাধুলা

বিটিভিতে বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা

জুন ৯, ২০২৬

আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় বিটিভি এবার প্রায় বিনা খরচে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারবে। এতে জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হয়েছে বলেও তিনি দাবি করেন।

ইয়াসের খান চৌধুরী জানান, পূর্বে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। তবে বর্তমান সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। প্রথমদিকে প্রায় ২০০ কোটি টাকা দাবি করা হলেও সরকার তা গ্রহণ না করে বিকল্প আলোচনার পথ বেছে নেয়।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং এর সভাপতি তাবিথ আউয়ালকে যুক্ত করা হয়। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়।

প্রতিমন্ত্রী জানান, এবারের বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

তিনি বলেন, সম্প্রচার স্বত্বের প্রায় পুরো অর্থই টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে বিটিভির ওপর কোনো আর্থিক চাপ থাকবে না।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক সেবায় যুক্ত রাখা।

এ সময় তিনি দেশের ফুটবলপ্রেমীদের অভিনন্দন জানিয়ে বলেন, সব জটিলতা কাটিয়ে এবার কোটি দর্শক বিটিভির মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিটিভির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটিভিতে বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleকিশোরীকে ধর্ষণ-হত্যা ঘিরে অগ্নিসংযোগ, প্রাণহানি ৩
Next Article স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার, অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভপাত

Related Posts

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করলেন উয়েফার সাবেক সভাপতি

জুন ৯, ২০২৬

১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে জিদানের জোড়া হেড গোল, ইতিহাসে অনন্য রেকর্ড

জুন ৯, ২০২৬

নেইমার-কে নিয়ে সুখবর পেল ব্রাজিল

জুন ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.