Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
  • ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
  • নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করলেন উয়েফার সাবেক সভাপতি
খেলাধুলা

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করলেন উয়েফার সাবেক সভাপতি

জুন ৯, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনের প্রাক্কালে ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন ফরাসি ফুটবল কিংবদন্তি ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। সোমবার (৯ জুন) প্যারিসে তার আইনজীবীদের মাধ্যমে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্লাতিনির অভিযোগ, ২০১৫ সালে তাকে ফিফা সভাপতির নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। তার দাবি, মিথ্যা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রভাব বিস্তারের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়, যাতে তিনি ফিফার সর্বোচ্চ পদে আসীন হতে না পারেন।

অভিযোগে জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি সুইজারল্যান্ডের ফুটবল প্রশাসন ও বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।

প্লাতিনির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফৌজদারি মামলার পাশাপাশি ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে একটি দেওয়ানি মামলাও করার প্রস্তুতি চলছে। এর আগে ২০২২ সালেও তিনি সুইস কর্তৃপক্ষের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন।

এদিকে, প্লাতিনির নতুন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা।

উল্লেখ্য, ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার আগে ইনফান্তিনো দীর্ঘ সময় উয়েফায় প্লাতিনির সঙ্গে কাজ করেছেন। একসময় প্লাতিনিকেই ফিফার পরবর্তী সভাপতি হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রার্থী মনে করা হতো।

তবে ২০১৫ সালে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর তার সেই সম্ভাবনা বড় ধাক্কা খায়। পরে ২০ লাখ সুইস ফ্রাঁ অর্থপ্রদানের একটি বিষয় নিয়ে তদন্তের মুখোমুখি হন প্লাতিনি এবং ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্লাটার।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২২ সালে এবং পরবর্তীতে আপিল আদালতের রায়েও প্লাতিনি ও ব্লাটার উভয়েই অভিযোগ থেকে অব্যাহতি পান।

বর্তমান মামলায় অভিযুক্তদের মধ্যে সুইজারল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবার এবং ফিফার সাবেক আইনি প্রধান মার্কো ভিলিগারের নামও রয়েছে।

ফুটবল অঙ্গনে এই নতুন আইনি লড়াই বিশ্বকাপের আগে ফিফার জন্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উয়েফার সাবেক সভাপতি ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করলেন
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleস্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার, অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভপাত
Next Article ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ

Related Posts

বিটিভিতে বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা

জুন ৯, ২০২৬

১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে জিদানের জোড়া হেড গোল, ইতিহাসে অনন্য রেকর্ড

জুন ৯, ২০২৬

নেইমার-কে নিয়ে সুখবর পেল ব্রাজিল

জুন ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.