Author: 24 Hours Bangla
বরগুনা জেলার তালতলী উপজেলার সাগর মোহনা থেকে মা ইলিশ ধরার অভিযোগে ৪১টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত পায়রা নদী ও সাগর মোহনায় উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ যৌথ অভিযানে ট্রলারগুলো জব্দ করা হয়েছে। জব্দ ট্রলার মালিকদের এক হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার ২৩ অক্টোবর মধ্যে রাত থেকে অভিযান চালিয়ে ৪১টি ট্রলার আটক করা হয়েছে। আটক হওয়া ট্রলারে কোনো জাল পাওয়া যায়নি। শুক্রবার সকালে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাংগা নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলার মালিকদের জরিমানা করা হয়েছে। ট্রলারের কয়েকজন জেলে নাম প্রকাশ না করার…
ইতালিতে ২০২০ সালের পর থেকে ক্যাথলিক ধর্মযাজকদের হাতে প্রায় ৪,৪০০ মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দেশটির সর্ববৃহৎ ভুক্তভোগী সংগঠন রেতে ল’আবুসো। শুক্রবার প্রকাশিত এই তথ্য নতুন করে চাপ সৃষ্টি করেছে ইতালির বিশপদের ওপর, দীর্ঘদিন ধরে চলা এক গভীর সংকট মোকাবিলার জন্য। এক প্রতিবেদনে এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জানার্দি জানান, এই অনানুষ্ঠানিক পরিসংখ্যান গঠিত হয়েছে ভুক্তভোগীদের বিবৃতি, বিচার বিভাগীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত মামলার তথ্যের ভিত্তিতে। রেতে ল’আবুসো জানায়নি, এই নির্যাতনের ঘটনাগুলো কত বছরের পুরোনো। ক্যাথলিক চার্চের নীরবতা ইতালির বিশপ সম্মেলন (সিইআই) এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত সপ্তাহেই ভ্যাটিকানের শিশু সুরক্ষা…
একদল ফিলিস্তিনপন্থি হ্যাকার ইসরাইলি শাসনব্যবস্থার একটি গোপন যুদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর দাবি করেছে। এতে তেলআবিবের উন্নত অস্ত্র প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তারা। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক তাসনিম নিউজ। ‘আল-জভা আল-ইসনাদ আস-সাইবারানিয়া’ (সাইবার সাপোর্ট ফ্রন্ট) নামের ওই হ্যাকার গ্রুপ এক বিবৃতিতে জানায়, তারা ‘মায়া’ নামের এক বেসরকারি কোম্পানির সিস্টেমে অনুপ্রবেশ করেছে—যা আসলে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ফ্রন্ট কোম্পানি হিসেবে কাজ করে। অস্ত্র প্রকল্পের গোপন তথ্য ফাঁস হ্যাকারদের দাবি অনুযায়ী, এই হ্যাকিংয়ের মাধ্যমে ‘আয়রন বিম’ লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ‘হারমেস ৯০০’ ড্রোন, ‘স্পাইক’ ক্ষেপণাস্ত্রসহ ইসরায়েলের একাধিক চলমান অস্ত্র উন্নয়ন প্রকল্পের…
২০২২ সালে ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে করেছিলেন তিলক ভার্মা। সেই সফরে ব্যাটিংয়ের সময় আঙ্গুল নাড়াতে পারছিলেন না তিনি। সে সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিক আকাশ আম্বানি ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তৎকালীন সচিব জয় শাহ দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে সুস্থ হন তিলক। সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ২২ বছর বয়সী তিলক বলেন, ‘আইপিএলে নিজের প্রথম মৌসুমের পর স্বাস্থ্যগত সমস্যায় পড়ি। ফিট থাকতে চেয়েছি। কিন্তু আমার র্যাবডোমায়োলাইসিস ধরা পড়ে, যেটাতে পেশি ভেঙে যায়। তখন ঘরোয়ায় খেলে টেস্ট দলে জায়গা…
অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা, তা নিয়ে বেশ জোর আলোচনা চলছে রাজনীতির মাঠে। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ। তবে কোনো দলের প্রার্থী হবেন না কি স্বতন্ত্র পদে দাঁড়াবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন তিনি। অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে এনসিপির এক সভায় বক্তব্য দেন তার ভাই মাহবুব আলম। সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানান। এনিয়ে চলমান আলাপ-আলোচনার মধ্যেই গণমাধ্যমে প্রকাশিত এক খবরে…
বগুড়ায় গত বছরের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৭২ জনের নাম উল্লেখ করে ৪৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়া শহরের নাটাইপাড়ার মিজানুর রহমানের ছেলে ও সরকারি আজিজুল হক কলেজে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আরাফ বুধবার সদর থানায় এ মামলা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার ওসি হাসান বাসির এ মামলার সত্যতা নিশ্চিত করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি,…
সুন্দরবনের আলোরকোলে রাসপূজা উপলক্ষে খুলনা রেঞ্জের সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এ বছর ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর তিন দিনব্যাপী আলোরকোলে অনুষ্ঠিত হবে রাসপূজা। হাজার হাজার পুণ্যার্থীর আগমনে রাসপূজা হয়ে উঠবে উৎসবমুখর। তাই রাসপূজাকে কেন্দ্র করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এ বছর ৩ নভেম্বর থেকে তিন দিনের জন্য শুধু হিন্দু সম্প্রদায়ের লোকদের রাসপূজায় প্রবেশের অনুমতি প্রদান করবে বন বিভাগ। এ লক্ষ্যে ২৬ অক্টোবর থেকে নিরাপত্তা জোরদার করা হবে। জানা গেছে, প্রতি বছর কার্ত্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ পার্থিব জীবনের কামনা-বাসনা…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।’ তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।’ জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি তো সেটা সাক্ষাতকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে।…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকবো। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়ালো এ বিষয়ে তিনি বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল বর্তমান সরকারও একই সঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে…
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় স্বীকার করেছেন, তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল। তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছে—ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে সরকার ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। ওয়াশিংটন ডিসি থেকে এসোসিয়েটেড প্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে, তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু। এখন যা হচ্ছে, তা আসলে…
