Author: 24 Hours Bangla
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ করেছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। এর আগে, গত সোমবার (১৩ অক্টোবর) অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ইমেইল করা হয়েছে বলে জানিয়েছিলেন বিশেষ সহকারী। তিনি লেখেন, দেশের সব পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর ও সেলিব্রেটিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য ও সেবার প্রচারে অংশগ্রহণ না করেন এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। স্থানীয় ও আঞ্চলিক…
করোনার সময় হুন্ডির তৎপরতা কমায় বৈধ পথে বাড়ে প্রবাসী আয়। বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ। ২০২১ এর আগস্টে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪৮ বিলিয়ন ডলারে। তবে বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি রিজার্ভের এই ঊর্দ্ধগতি, বছর দুয়ের মধ্যে নামে অর্ধেকে। তবে রাজনৈতিক পট পরিবর্তনে আবারও বাড়তে শুরু করে রিজার্ভর পরিমাণ। রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, রফতানি আর বিদেশি ঋণে ভর করে গতকাল মঙ্গলবারে (১৪ অক্টোবর) দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বললেন, বিভিন্ন প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি এবং একই সাথে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, তারপর আমাদের রফতানি আয় বেড়েছে। সব মিলিয়ে এখন রিজার্ভটা…
চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোন ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। বুধবার সকাল থেকে তিনি নিজেই ক্যাম্পাসে এসে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন। বেলা ১২টার দিকে তিনি যুগান্তরকে বলেন, কোন ধরনের ভয়ভীতি হুমকি ধমকির কোন অভিযোগ কোন পক্ষ থেকেই করা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, তিন স্তরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। ভোট শুরু হওয়ার আগে, ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী সময়। এই সময়গুলোকে মাথায় রেখেই পুলিশের টিম কাজ করছে। কোন ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
এবার জনপ্রিয় ফেসবুকের প্রোফাইল লিংক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপ চালু করতে যাচ্ছে এ নতুন ফিচার। আর এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। মেটার এই উদ্যোগের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মধ্যে আরও নিবিড় সংযোগ তৈরি হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। মূলত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার একটি উপায় হচ্ছে, যাতে ভুয়া কিংবা প্রতারণামূলক অ্যাকাউন্ট থেকে প্রকৃত ব্যবহারকারীকে আলাদা করা যায়। হোয়াটসঅ্যাপে ফেসবুক প্রোফাইল লিংক যোগ করার এই নতুন ফিচার মেটার প্ল্যাটফর্মগুলোকে আরও সংযুক্ত করে তুলবে। আর আপনি চাইলে এক জায়গা থেকেই নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি সহজে শেয়ার করতে পারবেন।…
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খান দম্পতির একমাত্র ছেলে আরহান খান। এ দম্পতি এখন আলাদা। তাদের বিচ্ছেদ হয়েছে। ছেলে মা অভিনেত্রী মালাইকার সঙ্গে থাকেন। অন্যদিকে অভিনেতা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করেছেন। ৫৮-তে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। ২২ বছরের ছেলে আরহান খান হাসিমুখে গিয়ে সদ্যোজাত বোনকে দেখে এসেছেন। এদিকে একদিন আগে মুক্তি পেয়েছে মায়ের আইটেম গানের নাচ ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ সিনেমার সেই নাচ দেখে আবার নীতিপুলিশি মালাইকা অরোরার ছেলে আরহান খানের। মালাইকা নিজেই সাংবাদিকদের এ কথা বলেছেন। সদ্য মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’র বিশেষ নাচের দৃশ্য। সাংবাদিকদের সামনে রাশমিকার সঙ্গে মালাইকাও ‘পারফর্ম’ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আইটেম গান…
আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হচ্ছে মুখের ত্বক। আর এ ত্বকে সাবান ব্যবহার করলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে থাকে। সে কারণে ত্বককে রক্ষা করতে ও সঠিক পরিচর্যা করতে সাবান ব্যবহার করা ঠিক নয়। কারণ মুখ ধোয়া কিংবা পরিষ্কার করা ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ। কিন্তু ত্বক পরিষ্কার করতে সাবান ব্যবহার নয়; এ অভ্যাসটি ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে সাবান কতটা ক্ষতিকর— সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ পরিবারের সব সদস্য হাত দিয়ে সাবান স্পর্শ করে। আর বাইরে থেকে এসে অপরিষ্কার হাতে সাবান ঘষে হাত পরিষ্কার করে থাকেন সবাই। সেই…
মানব ইতিহাস রক্ত আর স্মৃতিতে ভেজা— সেখানে সিংহেরা অবাধে বিচরণ করেছে; মহিমান্বিত, নির্মম, আর অবিচল। তারা গর্জন করেছে উপত্যকা, নদী, মরুভূমির বুক জুড়ে; জীবন ছিঁড়ে ফেলেছে, মেষশাবকদের ছত্রভঙ্গ করে দিয়েছে নীরবতার ভেতর। সত্য সব সময়ই ছিল নিষ্ঠুর; যেমন- সিংহ মেষ খায়, মেষ কখনো সিংহকে নয়। এক বন্ধু আমাকে এ কথাই মনে করিয়ে দিলেন, যখন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত ইসরাইল-ফিলিস্তিন ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা করছিলাম। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, ‘মেষকে তার পরিণতি মেনে নিতেই হবে — না হয় পালাতে পালাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়তে হবে।’ এটাই ইতিহাসের শক্তির যুক্তি: বিজেতারা সীমান্ত আঁকে, পরাজিতদের জীবন নির্ধারণ করে, আর দুর্বলদের বেঁচে থাকার জন্য…
রাজধানীর কলাবাগানে গৃহবধূ তাসলিমা আক্তারকে (৪২) হত্যা করে লাশ বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে স্বামী নজরুল ইসলাম (৫২) পালিয়ে যান। ঘাতক স্বামী নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়া পলাতক স্বামীর স্বামীকে গ্রেফতার করেছে কলাবাগান থাকা পুলিশ। স্বজনদের দাবি, এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ‘তাসলিমা পরকীয়ায় জড়িত’-এমন সন্দেহ ও তার বাবার বাড়ির সম্পত্তির লোভ। হত্যার পর লাশ লুকালেও ফ্ল্যাটের শয়নকক্ষের দেওয়ালের ছোপ ছোপ রক্তের দাগের সূত্র ধরে ফ্রিজের মাছ-মাংস সরিয়ে লাশের সন্ধান পায় পুলিশ। সুরতহাল…
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করতে যাব। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা দমন না করা হলে আন্দোলন আরও জোরদার হবে। সরকার যদি আন্দোলন ছাড়া প্রজ্ঞাপন দিতো, তাহলে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিহত চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেছেন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প তার স্ত্রী এরিকা কার্কের হাতে তুলে দেন এই পুরস্কার। সঙ্গে তাকে ‘স্বাধীনতার নির্ভীক যোদ্ধা’ বলে বর্ণনা করেন। গত মাসে ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কার্ক। তার মৃত্যু আমেরিকার রাজনীতিতে আলোড়ন তোলে এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। রোজ গার্ডেনে এক গম্ভীর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আজ আমরা স্বাধীনতার এক নির্ভীক যোদ্ধাকে সম্মান জানাতে একত্র হয়েছি, এমন একজন প্রিয় নেতা যিনি তরুণ প্রজন্মকে এমনভাবে অনুপ্রাণিত করেছেন, যা আমি আগে কখনো দেখিনি।’ কার্ক ছিলেন…
