Author: 24 Hours Bangla

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে। এই শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। তবে গত বছরের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা। আর বরাবরের মত এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে, যে সংখ্যা ২০২৪ সালে ছিল ৬৫টি। তবে সারা দেশের পাশ শূন্য ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ৪৩টি কলেজ। দিনাজপুর বোর্ডে এবার মোট ৬৬৬টি কলেজ থেকে…

Read More

অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে নানা চেষ্টা করে থাকেন। তবে নিয়ম মেনে চললেও ওজন কমানো সবসময় সহজ হয় না। এটাকে ভীষণ কঠিন বলে মনে হয়। তাই আপনার শরীরে অতিরিক্ত ওজন নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুশ্চিন্তার বড় কারণ ওজন বৃদ্ধি। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, শরীরের বিপাকক্রিয়া (মেটাবলিজম) ঠিকমতো না হলে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। আর ওজন নিয়ন্ত্রণে রাখতে শুধু শরীরচর্চা নয়, সঙ্গে দরকার কিছু ঘরোয়া উপায়ও পানীয়। বিশেষ করে এমন কিছু ডিটক্স পানীয় আছে, যা নিয়মিত পান করলে শরীর থেকে টক্সিন দূর হওয়ার পাশাপাশি বাড়তি ওজনও কমাতে সাহায্য করে। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, বিশেষ কিছু পানীয় দিনে দুবার পান…

Read More

তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে। সে ছেলে হোক কিংবা মেয়ে— বছর আট হোক কিংবা ৮০। তেঁতুল মানেই আপনার জিভে পানি। কিন্তু আপনি জানেন কি, তেঁতুল একটা উপকারী ফল? এর অনেক পুষ্টিগুণ রয়েছে। যদিও প্রচলিত রয়েছে ছেলেদের তেঁতুল খেতে নিষেধ, কিন্তু মেয়েদের খেতে বাধা নেই। কিন্তু কেন মেয়েদের টক খেতে বলা হয়, ছেলেদের খেতে নিষেধ করা হয়? ভুল ধারণা মানুষের মনে— এটি খেলে রক্ত পানি হয়ে যায়। তবে এটি ঠিক নয়। বিষয়টি এমন— বরং তেঁতুল খেলে এটি ছেলে ও মেয়ে উভয়েরই উপকার হয়। তবে এক গবেষণা সূত্রে জানা গেছে, তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরও বৃদ্ধি করে। আর মেয়েদের…

Read More

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপকে স্বাগত জানালেও রাশিয়া এর পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র মাত্র ৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবে, যা যুদ্ধের গতিপথ বদলানোর জন্য যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) সাবেক কর্মকর্তা মার্ক ক্যানসিয়ান বলেছেন, আমেরিকার কাছে মোট ৪১৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র মজুদ আছে। কিন্তু তারা কেবল সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্রই ইউক্রেনকে দিতে সক্ষম। এদিকে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়, তাহলে তা ট্রাম্পসহ সবার জন্য ভয়াবহ পরিণতি ডেকে…

Read More

আজকাল খুব সাধারণ একটি সমস্যা হচ্ছে অ্যালার্জি। বয়স আট হোক কিংবা ৮০ কমবেশি সবারই অ্যালার্জি রয়েছে। অনেক সময় এটি নিজে একটি রোগ, আবার কখনো অন্য রোগের উপসর্গ হিসেবেও দেখা দিয়ে থাকে। ত্বকে অ্যালার্জি তো চেনা সমস্যা। তবে চোখ ও শ্বাসনালি কিংবা হজমজনিত কারণে অ্যালার্জি হলে তা হয়ে উঠতে পারে বড় বিপজ্জনক। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে অনেকাংশেই অ্যালার্জি দূরে রাখা সম্ভব। আর যদি রোগপ্রতিরোধ ক্ষমতা না থাকে, তবে আপনাকে খেয়ে ফেলবে অ্যালার্জি। পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিনের খাবারে কিছু নির্দিষ্ট উপাদান রাখলে অ্যালার্জির ঝুঁকি কমানো যায়। বিশেষ করে হলুদের কারকিউমিন উপাদান অ্যান্টি-অ্যালার্জিক ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। এটি…

Read More

রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা যথেষ্ট ভালো বলে মনে করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এভাবে নিজের মতামত ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেখে মনে হচ্ছে শিক্ষার্থীদের আজ ঈদের দিন। চারদিকে উৎসব উৎসব ভাব। রাকসুর অধিকাংশ ভোটারের যে বয়স, তাতে তারা আগে হয়তো কখনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেননি। রাকসুতেই তারা প্রথম ভোট দিচ্ছেন। তাই শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখতে পেলাম। তিনি আরও বলেন, মেয়েদের ভোটকেন্দ্রগুলিতে ভোটার উপস্থিতি ছেলেদের তুলনায় কিছুটা বেশি। মেয়েরা…

Read More

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুনের ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গুদামের ভেতর থেকে ঘূর্ণিঝড়ের কুণ্ডলীর মতো সাদা ধোঁয়া বের হচ্ছে। বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এতে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আজ সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর দেখা গেছে ফায়ার ফাইটারদের। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে ভিড় করছে উৎসুক জনতা। ফায়ার সার্ভিস বলছে, বিশেষজ্ঞ দল কেমিক্যাল স্যুট পরে গুদামের প্রধান ফটক খুলতে সক্ষম হয়েছে। ভেতরে প্রচুর সাদা ধোঁয়া রয়েছে। যা অত্যন্ত বিষাক্ত। ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগবে। রাসায়নিক গুদামে বিভিন্ন ‘টক্সিক গ্যাস’ তৈরি হয়েছে। এগুলো বাতাসের…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট নির্বাচনে ভোট দেওয়ার পর শিক্ষার্থীদের আঙুলে দেওয়া কালি সহজে মুছে যাচ্ছে—এমন অভিযোগ উঠেছে ছাত্রদল ও কয়েকজন ভোটারের কাছ থেকে। এতে ভোটের স্বচ্ছতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে নির্বাচন কর্মকর্তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ভোট শুরুর কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, আঙুলে দেওয়া অমোচনীয় কালি হাত ঘষলেই উঠে যাচ্ছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী বলেন, ‘আমি হাবিবুর রহমান হলের কেন্দ্রে ভোট দিয়েছি। দেখেন, কালি পুরোপুরি মুছে গেছে। পানিও দিতে হয়নি।’ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আকিব…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার গভীর ‘ঘৃণা’ই ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) এক নৈশভোজে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভেবেছিলাম আমরা একটা চুক্তিতে পৌঁছেছি। দুই নেতার (পুতিন ও জেলেনস্কি) মধ্যে ঘৃণাটা অনেক বেশি, এবং সেটাই বড় বাধা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ তিনি বলেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম দুই মাস আগে একটা সমাধান হয়ে গেছে। ভাবা যায়? আমি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করেছি, অথচ এই দুজনকে বোঝাতে পারছি না! তবে আমি বিশ্বাস করি, আমরা এটা পারব।’ ট্রাম্প…

Read More

জুলাই হত্যাসহ একাধিক মামলার আসামি শেখ হাসিনার অন্যতম অর্থ জোগানদাতা এবং বিতর্কিত স্বর্ণালংকার ব্যবসায়ী ও ধনকুবের দিলীপ কুমার আগরওয়ালা। তাকে জামিন দিয়েছেন আদালত। এর পরপরই দ্রুত তার জামিননামা কারাগারে পৌঁছায়। একপর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয়। দিলীপের এমন আকস্মিক কারামুক্তি নিয়ে আদালত অঙ্গনে তোলপাড় চলছে। আইনজীবীদের অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহায়তা ছাড়া তার এভাবে কারামুক্তি কোনোভাবেই সম্ভব নয়। কারণ বর্তমানে যে কোনো বন্দি মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে। এছাড়া পুলিশসহ আরও কয়েকটি সংস্থার কর্তাব্যক্তিদের কাছে ধরনা দিতে হয়। সেখানে দিলীপ একজন হাইপ্রোফাইল আসামি। রাষ্ট্রপক্ষের কারও প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তার এত দ্রুত কারামুক্তি কিছুতেই সম্ভব নয়। গুলশান থানার একটি…

Read More