Author: 24 Hours Bangla
লক্ষ্মীপুরে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার সময় জেলা শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। সংঘর্ষে আহতরা হলেন- শুভ, রাকিব, ফরহাদ, মো. জাহাঙ্গীর আলম, আবদুল কাদের, মিজান মোল্লা, মো. দিপু, রাফি, রাতুল, শিপু, নাঈম হোসেনসহ ২৫ জন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নেন। আহদের মধ্যে জাহাঙ্গীরের মাথা ফেটে যাওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড…
চীনে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের পাচার করে যৌনপল্লিতে বিক্রির অভিযোগে একটি মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। এই চক্রের বিরুদ্ধে গত ৩ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘চীনের বন্দিদশা থেকে তরুণীর আকুতি/ আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা করুন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যুগান্তরে প্রকাশিত এই সংবাদকে আমলে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা হলো-চক্রের মূলহোতা আব্বাস মোল্লা, সদস্য জাহিদুল ইসলাম ওরফে বাবু, মিনার সরদার ও…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, তিনি জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে আট মাসে মোট ৮টি যুদ্ধ থামিয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। খবর এনডিটিভির। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট একটি যুদ্ধও বন্ধ করতে পেরেছেন। আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি আট মাসে। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। বিশ্বাস করতে পারছেন? আমিও বলেছিলাম, এটা অসম্ভব, না। কিন্তু আমার ধারণা, আগামী বছরটা আরও ভালো হবে। তবে জানেন, এসব নিয়ে ভাবছি না। আমি হয়তো শত শত কোটি মানুষের জীবন বাঁচিয়েছি…।‘ এর আগে রোববারও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন,…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি রাকসুর ১৫তম নির্বাচন। সর্বশেষ রাকসু নির্বাচন (১৪তম) হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শুরুর পরই ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। সকালে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর তিনি এ অভিযোগ করেন। ভোটগ্রহণ শুরুর ২০ মিনিট পর ভিপি প্রার্থী আবির জুবেরি ভবন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বেরিয়ে উপস্থিত…
বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব রোগে প্রতিবছর ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে বলেছে, চিকিৎসার অপ্রতুলতা ও যথাযথ যত্নের অভাবে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো স্নায়বিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত। প্রতিবছর এসব রোগের কারণে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। নীতিমালা ও তহবিলের অভাব বিশ্বের মাত্র ৬৩টি দেশে স্নায়বিক রোগের জন্য জাতীয় নীতিমালা আছে। আর ৩৪টি দেশ এই বিষয়ে নির্দিষ্ট বাজেট…
১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। এটি প্রচলিত আইনের লঙ্ঘন। কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ। তাই এটি নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশই ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১…
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষায় পাশের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার…
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাশ করেছেন ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী। এ বছর ভালো ফলাফল করেছে ঢাকা শিক্ষাবোর্ড। ৬৪.৬ শতাংশ পাশের হার এই বোর্ডে। ২৯২১৬০ জন পরীক্ষা দিয়ে এই বোর্ড থেকে ১৮৮৭৮৩ জন পাশ করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ২৬০৬৩ জন। ঢাকা বোর্ড থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ে জানা যাবে অনলাইন মাধ্যমে। অতীতে দেখা যেত শিক্ষার্থীদেরকে ফলাফল আনতে কলেজে যেতে হচ্ছে, অনলাইনের কারণে সে ঝক্কির প্রয়োজন নেই আর। এই নিবন্ধে আমরা জানতে পারব কীভাবে ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইন মাধ্যমে জানা যায়। অনলাইনে HSC Result 2025 জানার নিয়ম ২০২৫ সালের…
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় সারা দেশে গড় পাশের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫…
