Author: 24 Hours Bangla
বলিউডের জনপ্রিয় ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতিতে এসেই ‘জয়’ পেয়েছিলেন। কিন্তু রাজনীতি এখন সেই ভাবে আর উপভোগ করতে পারছেন না তিনি। এর আগে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। আবার একবার সেই একই ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে বলেন, আমি কখনই আমার চলচ্চিত্রদুনিয়া ছেড়ে মন্ত্রী হতে চাইনি। যেসব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের অন্য পেশায় সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন কঙ্গনা। তিনি বলেন, রাজনীতি এমন একটা পেশা, যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও যদি…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট প্রদানের পর আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এতে কোনো সমস্যা দেখছে না কর্তৃপক্ষ। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ৫ কেন্দ্রে চলছে চাকসুর ভোটগ্রহণ। বেলা সাড়ে ১১টার দিকে দ্রোহ পর্ষদ, ১২টায় ছাত্রদল এবং সাড়ে ১২টার দিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকেও একই অভিযোগ দেওয়া হয়। ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও বাস্তবে তা মানা হয়নি। প্রশাসন ইতোমধ্যে তাদের দায় স্বীকার করেছে। এটা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে ভোট দিয়ে বের হওয়া মেরিন সাইন্স ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর হাসনাত ছিদ্দিক…
ভারতে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন মারা গেছেন। সেইসঙ্গে, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকালে রাজস্থানের একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। পরে মহাসড়কে পৌঁছালে এর পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক রাস্তার একপাশে থামালে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। এ সময়, স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান। উদ্ধার করা হয় হতাহতদের, নেয়া হয় নিকটবর্তী হাসপাতালে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অপরদিকে, হতাহতদের প্রত্যেককে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী…
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির দ্বন্দ্ব দুই সপ্তাহে পা দিয়েছে। শিগগির এই অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা না থাকায় ট্রাম্প প্রশাসন জরুরি সেবা হিসেবে বিবেচিত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে। আজ বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। বেতনের বিকল্প উৎসডেমোক্র্যাটদের দাবিতে কান না দিয়ে প্রশাসনকে ফেডারেল সরকারের খরচ জোগানোর বিকল্প উপায় খুঁজতে বলেছেন ট্রাম্প। রোববার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম জানান, তার বিভাগে কিছু ‘অভিনব’ সমাধান খুঁজে পেয়েছে। যার ফলে কোস্ট গার্ডের সদস্যদের বেতন অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি নোয়েম। পাশাপাশি, সরকারি কর্মকর্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি অব্যাহত…
দেশের বিশাল ভোক্তা শ্রেণি ও শ্রমবাজারকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে জাপানি কোম্পানিগুলোর। অনেক প্রতিষ্ঠান এখন তাদের পুরোনো ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন উদ্যোগও নিচ্ছে। জাপানের কর্মকর্তা ও ব্যবসায়ীরা বলছেন, বহু বিনিয়োগকারী এখান থেকে অন্য দেশে পণ্য রপ্তানির পরিবর্তে বাংলাদেশের স্থানীয় ভোক্তাদের জন্যই উৎপাদনে মনোযোগ দিচ্ছে। উদাহরণ হিসেবে লায়ন করপোরেশনের কথাই ধরা যাক। ডিটারজেন্ট তৈরির জন্য ২০২২ সালে স্থানীয় কল্লোল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠানটি। এখন তারা বাসন মাজা সাবান ও টুথপেস্ট তৈরির জন্য নতুন একটি কারখানা স্থাপন করছে। জাপানের আরেকটি কোম্পানি কিউপি বাংলাদেশের বাজারে খাদ্যপণ্য বিক্রি করছে। অন্যদিকে, রিটেইল চেইনশপগুলোতে জাপানের প্রসাধনী, সুগন্ধি থেকে শুরু করে…
সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে এক আনসার সদস্যের শটগান নদীতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সহায়তায় তিন দিন ধরে উদ্ধার অভিযান চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, দেশজুড়ে মা ইলিশ সংরক্ষণে প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান ৪ সেপ্টেম্বর থেকে চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় যমুনা নদীতে প্রশাসনের সঙ্গে অভিযানে গেলে আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের কাছে থাকা শটগানটি নদীতে পড়ে যায়। তাবিউর চৌহালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। অভিযানে নেতৃত্ব চৌহালীর এক্সিকিউটিভ…
সাভারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ডুবাই গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ওই গেস্ট হাউজে অভিযান চালিয়ে সাভার মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীও থাকতে পারেন বলে জানান তিনি। ওসি আরও বলেন, যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি রিহার্সাল হিসেবেও কাজ করবে। বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। উপাচার্য বলেন, ‘সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে আমরা সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। এটা শিক্ষার্থীদের নির্বাচন, তাদেরই ইচ্ছায় অনুষ্ঠিত হচ্ছে। প্রচারণার সময় চমৎকার পরিবেশ বজায় ছিল, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাই কোড অব কনডাক্ট মেনে অংশ নিয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় রেখেই পুরো প্রক্রিয়া সাজিয়েছি। পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন…
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে দেশটি। ৭ অক্টোবরের হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটির অবস্থান এখন ১২তম। ১৪ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে সূচকের এ তথ্য জানা গেছে। অভিবাসন বিনিয়োগে পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, পরের বছর দ্বিতীয়, গত বছর ছিল সপ্তম, সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিনরা বিশ্বের ২২৭টি গন্তব্যের ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন। সূচক প্রস্তুত পদ্ধতি নিয়ে হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে…
ফিফায় বাংলাদেশ যোগ দিয়েছিল সেই ১৯৭৪ সালে। কেপ ভার্দে তখনও স্বাধীনতাই লাভ করেনি। করেছে এর পরের বছর, ১৯৭৫ সালে। ফিফায় যোগ দিয়েছে আরও ১১ বছর পর। প্রায় ৬ লাখ মানুষের সেই আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি এবার খেলবে বিশ্বকাপে। সোমবার এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। তার ফলে একটা ছোট রেকর্ডও হয়ে গেছে তাদের। সেনেগাল উপকূলের কাছে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষের এই দেশটি এখন বিশ্বকাপে জায়গা করে নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ। এর আগে আইসল্যান্ড ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়ে ছিল, যার জনসংখ্যা ছিল তিন লাখ পঞ্চাশ হাজারের কিছু বেশি। এই জয়ে কেপ ভার্দে আফ্রিকা অঞ্চলের ‘ডি’…
