Author: 24 Hours Bangla

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম-দুর্নীতি হয়েছে—এ রকম ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) বেশির ভাগই গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। দীর্ঘদিন ধরেই এসব প্রতিষ্ঠান সমস্যায় রয়েছে; যে কারণে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এসব কারণে প্রাথমিকভাবে আওয়ামী লীগ আমলে ব্যাপক লুটপাটের শিকার ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু ব্যক্তির আমানত নয়, বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক আমানতও আটকে আছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের কাছেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৩৭ হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর)। এর বাইরে আরও অনেক দুর্বল ব্যাংকের কাছে আটকে আছে বিপুল অঙ্কের এফডিআরের টাকা,…

Read More

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশে তারা রওনা হবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ চিত্র দেখা গেছে। জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুরু করব। তিনি আরও বলেন, শিক্ষকদের উপর পুলিশ হামলা চালিয়েছিল। আজকে আমাদের ওপর হামলা করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষকরা জানান, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা…

Read More

২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য রক্ষায় এ বছর টিকা গ্রহণ ও শারীরিক যোগ্যতা যাচাই আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নতুন নির্দেশনা বলা হয়েছে, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার, এই চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকাগুলো না নিলে কোনো হাজি দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, কোভিড-১৯ টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে তা সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে, তবে…

Read More

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা ও প্রশাসনের অভিযান চললেও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রকাশ্যেই চলছে মা ইলিশের বেচাকেনা। পদ্মার দুই পাড়ে গড়ে উঠেছে একাধিক অস্থায়ী মাছের আড়ত। সেখানে প্রতিদিন লাখ লাখ টাকার মা ইলিশ কেনাবেচা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে সরকারের ইলিশ সংরক্ষণ কার্যক্রম। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার উত্তর তারাবুনিয়ার ছুরিরচর বেপারী বাজারের দক্ষিণ পাশে নদীর পাড়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লাল মিয়া বেপারীর নেতৃত্বে ১০-১২ জন ব্যবসায়ী মিলে একটি অস্থায়ী মাছের আড়ত গড়ে তুলেছেন। দিন-রাত ২৪ ঘণ্টা চলছে মা ইলিশের কেনাবেচা। একইভাবে দুলারচর ভাঙা স্কুল এলাকা, উত্তর তারাবুনিয়ার মোল্যার বাজার ঘাট এবং মনাই হাওলাদারের বাজারের সাবেক…

Read More

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে বেলা ১১টা ৪০ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকালে টঙ্গীতে ফেমাস কেমিক্যাল…

Read More

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৩ অক্টোবর) রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের তুরাগ এলাকা থেকে ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। ঘটনাটির পরপরই সাভার মডেল থানায় মামলা করা হলে মামলাটি ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো— শহিদুল ইসলাম (ডাকাত দলের প্রধান), সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে…

Read More

মানুষ মাত্রই ভুলের শিকার। দৈনন্দিন জীবনে চলতে ফিরতে শতশত ভুলভ্রান্তির সম্মুখীন হয় তারা। ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, শয়তান ও নফসের কুমন্ত্রণায় প্রকাশ পায় মহান প্রভুর অবাধ্যতাও। সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকা মুসলমানের অবশ্য কর্তব্য। তবুও সময়ে সময়ে যে পাপ কাজ মানুষ দ্বারা সংঘটিত হয়, তা থেকে নিষ্কৃতি লাভ করা যায় বিভিন্ন আমলের মাধ্যমে। তওবা ইমানদারের অন্যতম গুণ। আল্লাহতায়ালা এ গুণের কথা উল্লেখ করেছেন পবিত্র কুরআনে। তিনি বলেন, ‘তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের ওপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং স্বীয় পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করে।’ (সূরা আলে ইমরান : ১৩৫)।…

Read More

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৪৩ বছর পর প্রায় ৩৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাক-ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমির দখল হস্তান্তর করেন আদালতের প্রতিনিধিরা। উদ্ধারকৃত জমিগুলো রায়পুর-হায়দরগন্জ আঞ্চলিক সড়কের সোলাখালি ব্রিজ সংলগ্নে আইয়ুব পাটোয়ারী বাড়ি এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে জমি পরিমাপ শেষে লাল নিশানা দিয়ে জমি হস্তান্তর কাজ সম্পন্ন করেন। আদালত সূত্রে জানা যায়, রায়পুরের দশ নাম্বার রায়পুর ইউপির কাজীর চর মৌজার ৩৫৬ শতক জমি নিয়ে স্থানীয় মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফ…

Read More

ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বহু মুসলিম পুরুষকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি তাদের কয়েকজনের বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত মাস থেকে চলছে ভারতীয় পুলিশের এই অভিযান। এই অভিযানের মূল কারণ একটাই— পোস্টার, টি-শার্ট বা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ মুহাম্মদ’ (আমি মুহাম্মদকে ভালোবাসি) লেখা, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার প্রকাশ। কিন্তু ভারত কর্তৃপক্ষ বলছে, এই অভিব্যক্তি ‘জনশৃঙ্খলার জন্য হুমকি’। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) জানিয়েছে, এ পর্যন্ত ২২টি মামলায় ২,৫০০ জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে অন্তত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। …

Read More

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার আগ্রহকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এটি অসাধারণ হবে।’ সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। দ্বিপাক্ষিক বৈঠকে তারা পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশল।…

Read More