Author: 24 Hours Bangla

আওয়ামী আমলে ঢাকার সিএমএম থাকাবস্থায় রেজাউল করিমের ন্যক্কারজনক দলবাজি ও ক্ষমতার অপব্যবহারের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না। তিনি যেখানেই কর্মরত ছিলেন, সেখানেই আইন ও বিচার অঙ্গনের অনেকেই তার দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। দুর্নীতির অভিযোগে বহুল আলোচিত সেই ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়, যা সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে গৃহীত হয়। সোমবার আইন অঙ্গনে এ খবর চাউর হওয়ার পর সবার মধ্যে একধরনের স্বস্তি নেমে আসে। বিশেষ করে তার দ্বারা যারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এ বিষয়ে বিচার…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। সোমবার (১৪ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে গতকাল দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগনকে শোষণ করে আওয়ামী যে লুটপাট করেছে, তা বৃটিশদের ২শ বছরের লুটপাটকেও হার মানায়। এদিন, শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন…

Read More

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না, তা আজ জানা যাবে। সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্নের জবাবে এ কথা জানান। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় গত (১২ অক্টোবর) শেষ হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজের নিবন্ধনের সময় বাড়বে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এ…

Read More

মালয়েশিয়ায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে প্রায় ৬,০০০ শিক্ষার্থী। এই পরিপ্রেক্ষিতে শিশু ও কর্মীদের নিরাপত্তার জন্য বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১৪ (অক্টোবর) বার্তা সংস্থা রযটার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। স্থানীয় একটি সংবাদ সম্প্রচার মাধ্যমে পোস্ট করা মন্তব্যের একটি ভিডিও অনুসারে, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আজম আহমেদ বলেন, কোভিড-১৯ মহামারীর সময় থেকে সংক্রামক রোগ মোকাবেলায় আমাদের ইতিমধ্যেই ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা স্কুলগুলোকে নির্দেশিকাগুলো অনুসরণ করার কথা মনে করিয়ে দিয়েছি। যেমন মাস্ক ব্যবহার করা, শিক্ষার্থীদের দলগত কর্মকাণ্ড না করা।’ তিনি কতগুলো স্কুল বন্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে- এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই…

Read More

কারাগারে থাকা বন্দিদের জামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময়ে দুর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।t তিনি বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। সব ধাপে হয়রানির শিকার হতে হয়। তাই এসব নিরসনে বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি।…

Read More

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে দেওয়া ভাষণে এ আহ্বান জানান ট্রাম্প। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে। ট্রাম্প ইসরাইলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরাইলের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘আমার একটা ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?’ ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল। এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার,…

Read More

বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে ১.৫ টাকা। বাংলাদেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে এই সুবিধাটি নেওয়া যাবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুবিধা নিয়ে বিকাশ নগদ রকেটে টাকা নিলে এই পরিমাণ চার্জ নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই সুবিধাটি চালু হবে। এই ব্যবস্থার নাম ইন্টার-অপারেবল বা পারস্পরিক সংযুক্ত সিস্টেম। এনপিএসবি সুবিধা এর আগেও চালু ছিল বাংলাদেশে, তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের সুযোগ ছিল। সেই সুবিধার পরিধিটা এখন ব্যাংক থেকে এমএফএস ও ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মধ্যেও…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ ও ‘বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় নেতা’ বলে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার মিশরের শার্ম আল শেখে গাজা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। শরিফ বলেন, ‘আজকের দিনটি আধুনিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিন, কারণ আজ প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সত্যিই একজন শান্তির মানুষ। তিনি এই মাসজুড়ে নিরলসভাবে কাজ করেছেন, যেন পৃথিবীটা শান্তি ও সমৃদ্ধির জায়গা হয়ে ওঠে।’ এই সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি বলতে চাই, পাকিস্তান এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের…

Read More

দেশের ইতিহাসে রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে সোনা। ভরি ২ লাখ ছাড়িয়েছে দিনকয়েক হলো, এরই মধ্যে ২ লাখ ১৪ হাজার হয়ে গেছে সোনার প্রতি ভরি। এরই মধ্যে রুপার দামও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ভরিতে বেড়ে গেছে ১ হাজার ২২৪ টাকা! ১৩ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে ২২ ক্যারেট রুপায় প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা বেড়ে গেছে। যার ফলে প্রতি ভরি এখন বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়। দেশের ইতিহাসে এত বেশি দামে আর কখনোই রুপা বিক্রি হয়নি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪…

Read More