Author: 24 Hours Bangla
সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, সিসাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করেছে কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। নতুন বিধান অনুযায়ী সিগারেট, সিসা, ই-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রয়কারী সব দোকানকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। দোকান স্থাপনের ক্ষেত্রে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। এসব দোকান নগর এলাকার বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে এবং দোকানের আয়তন ন্যূনতম ৩৬…
মিসরের শারম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরাইল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্বনেতারা একত্রিত হন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতার ভূমিকার প্রশংসা পান। তবে আলোচনার চেয়ে বেশি মনোযোগ কাড়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে তার মন্তব্য, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়। বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের এখানে এক নারী আছেন, এক তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি। এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে…
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের শিশু ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। ফের প্রতিপক্ষের হামলার ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে দিনমজুর শাহজাহান রাড়ীর পরিবার। শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন- দিনমজুর শাহজাহান রাড়ী, আবদুর রহিম, রহিমা বেগম, লাকি বেগম ও সাথি আক্তার। তাদের মধ্যে শাহজাহান রাড়ীকে (৩৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভুক্তভোগীর পরিবার জানান, দীর্ঘদিন ধরে মদিনা বাজার এলাকায় মাঝি…
দেশে প্রথমবারের মতো শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা। এর আগে পাকিস্তান ও নেপালে শিশুদেরকে এই টিকা দেওয়া হয়। নেপালে এই টিকার কার্যকারিতা নিয়ে ২০ হাজার শিশুর মধ্যে একটি গবেষণা চালায় বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট গ্লোবাল হেলথ। ২০২১ সালে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়, টিকাটি প্রথম বছরে ৮১ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৭৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ নামের এই টিকা ৯ মাস বয়সী শিশু থেকে শুরু করে ১৬ বছর বয়স পর্যন্ত সবার জন্য নিরাপদ। টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশনের স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। গবেষণায় দেখা গেছে, টাইফয়েড টিকা (টিসিভি) বাংলাদেশের শিশুদের জন্য ৮৫% এর বেশি সুরক্ষা দিতে পারে। টাইফয়েড যা সালমোনেলা টাইফি (salmonella typhi) ব্যাকটেরিয়া দ্বারা তৈরি তীব্র জ্বরের সঙ্গে যুক্ত একটি রোগ। এটি সালমোনেলা প্যারাটাইফির কারণেও হতে পারে। এই ব্যাকটেরিয়া সাধারণত দূষিত খাবার ও পানি দ্বারা ছড়িয়ে পড়ে। টাইফয়েডের সংক্রমণ শরীরের রক্ত সংবহন তন্ত্র এবং ভেতরের অঙ্গগুলোতে ছড়িয়ে পড়তে পারে। যা ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা অন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। যদি সময়মতো চিকিৎসা না করা যায় তাহলে টাইফয়েড জটিলতা তৈরি করতে পারে। এতে মৃত্যু ঝুঁকিও আছে। টাইফয়েড জ্বর উন্নয়নশীল দেশগুলোতে (developing country) একটি বিরাট জনস্বাস্থ্য সমস্যা। বন্যার সময় এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। প্রচণ্ড পেটব্যথা, তিব্র জ্বরে তাপমাত্রা ১০৩-১০৪ ফারেনহাইট, মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, চামড়ায় লালচে দানা দেখা দেওয়া, শরীর খুব দুর্বল হয়ে যাওয়া, প্রচণ্ড কাশি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। বাংলাদেশ এ প্রথমবারের মতো শুরু টাইফয়েডের টিকা মাসব্যাপী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প্রায় পাঁচ কোটি শিশুদেরকে বিনামূল্যে এক ডোজ টিকা বা ভ্যাক্সিন দেওয়া হবে। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। এই টিকা ৯ মাস বয়সি শিশু থেকে শুরু করে ১৬ বছর বয়স পর্যন্ত সবাইকে দেওয়া যাবে। সবার জন্য নিরাপদও। টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশনের স্থানে হালকা ব্যথা ছাড়া অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
মুখে মুখে গণহত্যাকে নৃশংস-বর্বর বললেও গোপনে ইসরাইলকে নানাভাবে সাহায্য করেছে মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশ। হামাস-ইসরাইল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে থেকেছে দেশগুলো। সদ্য ফাঁস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আরব মুলুকের মার্কিন দোসর ওই আরব রাষ্ট্রগুলোর প্রথম কাতারেই সৌদি আরব। সঙ্গী ছিল বাহরাইন, মিসর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়-এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরাইলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরাইলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া,…
‘বিউটি পার্লারে চাকরি’ এই প্রলোভনেই ভারতে এসেছিল দুই তরুণী, কিন্তু শেষমেশ তাদের গন্তব্য হয় দেহব্যবসার অন্ধকার ঘর। পুনের পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত মুক্তি পেল দুজন বাংলাদেশি তরুণী, যাদের বয়স মাত্র ২২ ও ২০। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কাত্রজ এলাকার এক তরুণী নিজেই ফোন করে পুলিশ কন্ট্রোল রুমে সাহায্য চায়। দ্রুত অভিযানে পুলিশ তাকে উদ্ধার করে, এবং সেই সূত্র ধরে আম্বেগাঁও-পাঠার এলাকার এক ফ্ল্যাটে গিয়ে দ্বিতীয় তরুণীকে পায়। এ ঘটনার সূত্রে ধরা পড়ে রজু পাটিল, ধনকাওয়াদি এলাকার বাসিন্দা। আদালত তাকে তিন দিনের হেফাজতে পাঠিয়েছে, আর পুলিশ খুঁজছে তার স্ত্রীকেও, যিনি পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ। এই মামলা নথিবদ্ধ হয়েছে ভারতী বিদ্যাপীঠ…
‘আমরা কসাইখানায় ছিলাম, কোনো কারাগারে না। দুর্ভাগ্যবশতা আমরা ‘ওফার কারাগার’ নামে এক কসাইখানায় ছিলাম। অনেক তরুণ এখনো সেখানে বন্দি।’ এমনটাই বলেন সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলি কারগার থেকে মুক্তি পাওয়া আব্দাল্লাহ আবু রাফে নামের এক ব্যক্তি। তিনি আরও বলেন, ‘ইসরাইলি করাগারগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেখানে কোনো গদি নেই, যা ছিল তারা সেগুলোও কেড়ে নিয়েছে। খাবারের অবস্থাও শোচনীয়। সব কিছুই সেখানে খুব কঠিন।’ মুক্তির অনুভূতি নিয়ে রাফে বলেন, ‘অসাধারণ এক অনুভূতি।’ মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা ইসরাইলি কারগারের অবস্থা ‘অত্যন্ত, অত্যন্ত খারাপ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘খাবার, নির্যাতন, মারধর—সবকিছুই ভয়াবহ ছিল। কোনো খাবার বা পানি ছিল না। আমি টানা…
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে মার্কেটিং বিভাগের আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই প্রশাসন জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয় বহিষ্কার ও তদন্তের। বহিষ্কৃতরা সবাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তারা হলেন— সাফায়েত শুভ (ব্যাচ ১৬), শাহরিয়ার অপু (ব্যাচ ১৬), সজিব (ব্যাচ ১৬), সৌরভ (ব্যাচ ১৬), নাজমুজ সাকিব (ব্যাচ ১৬), রোহান…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি বিজ্ঞাপন থেকে যে অর্থ আয় হয়, তা থেকে কোনো ধরনের ভ্যাট-ট্যাক্সও দেয়না। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশেও জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করে না ওয়েবসাইটটি। তাই সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশে ক্রিকইনফো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে তার আগে জনমত নেওয়া হবে। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী। ফয়েজ আহমদ জানান, অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এ নিষিদ্ধ। তিনি…
দক্ষিণ ভেনেজুয়েলার এল কালাও পৌরসভায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং তিনটি আলাদা শ্যাফট (খনির গহ্বর) থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘কাজের প্রথম ধাপ হলো ওই এলাকার সব শ্যাফট থেকে পানি পাম্প করে বের করে পানির স্তর কমানো, এরপর উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করা হবে।’
