Author: 24 Hours Bangla

‘ধূমকেতু’ ছবি নিয়ে বেশ আলোচনায় দেব-শুভশ্রী জুটি। প্রায় এক দশক পর চলতি বছর দর্শকদের সামনে আসে এই ব্লকবাস্টার সিনেমা। ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে এক মঞ্চে এসেছিলেন দেব এবং শুভশ্রী। দুজনকে এক মঞ্চে দেখে দর্শকদের মনে আশা জেগেছিল, এবার হয়তো সব মান-অভিমান ভুলে ভবিষ্যতে আবারও পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। তবে সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্য নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। দেব বলেছিলেন, ‘দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই’। এমন কথা শুনে মনঃক্ষুণ্ণ শুভশ্রীর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভশ্রী। দেবের…

Read More

গত সরকারের আমলে সেনাবাহিনীতে তারা ছিলেন প্রভাবশালী কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটে দাপটের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কেউ কেউ ছিলেন গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রকও। যাদের নির্দেশে অনেকে কারাগারে গিয়েছিলেন—দিন বদলে এখন তারাই গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি। তিনটি মামলায় গ্রেফতার হওয়া ১৫ জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বর্তমানে অবস্থান করছেন সেনানিবাসে অবস্থিত সাব-জেলে। বুধবার (২২ অক্টোবর) ছিল তাদের প্রথম দিন। সেদিনই তারা স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। সাক্ষাতের সময় সাব-জেল এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাতের সময় সব আসামির পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। কারা সূত্র জানায়, স্বজনদের কেউ কেউ বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এলেও সেগুলো ভেতরে নিতে…

Read More

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ইন্দোনেশিয়া সফরকালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট লুলা বলেন, বয়স বাড়লেও তার কর্মউদ্যম কমেনি। তিনি বলেন, “আমার বয়স ৮০ হলেও এখনো আমি ৩০ বছরের মতোই উদ্যমী। আমি ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করব।” ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে উদ্দেশ করে রসিকতার সুরে তিনি যোগ করেন, “আমি এটা আপনাকে বলছি, কারণ আমাদের অনেকবার দেখা হবে।” ব্রাজিলের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালনের পর লুলা ২০২৩ সালে ক্ষমতায় ফেরেন। ফলে তিনি আবারও নির্বাচনে অংশ…

Read More

বেলারুশের তরুণ মডেল ভেরা ক্রাভৎসোভা (২৬)–এর নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে নানা জটিলতা ও রহস্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে, থাইল্যান্ড থেকে তাঁকে অপহরণ করে মিয়ানমারের একটি অনলাইন প্রতারণা কেন্দ্রে বিক্রি করা হয়েছিল, পরে তাঁকে হত্যা করা হয়। তবে থাই কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। থাইল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভেরা ১২ সেপ্টেম্বর ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে প্রবেশ করেন এবং ২০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে মিয়ানমারের ইয়াঙ্গুনে যান। বায়োমেট্রিক যাচাই অনুযায়ী, তিনি নিজেই দেশে প্রবেশ ও প্রস্থান করেছেন—অর্থাৎ অপহরণের দাবি সত্য নয়। থাই পুলিশ মেজর জেনারেল চেরংগ্রন রিমফাদি বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভেরা নিজ ইচ্ছাতেই যাচ্ছিলেন। কোনো জোরজবরদস্তির চিহ্ন…

Read More

নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং ইজিবাইকের চালক রবিউল ইসলামের ছেলে ফাহিম মিয়া (৩০)। স্থানীয়রা জানান, তিনজন ইজিবাইকে করে মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা–সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আরও একজন। ওসি মনির হোসেন বলেন, নিহতদের লাশ…

Read More

রাজধানীর বাজারে ভোজ্য তেল সয়াবিন ও পামঅয়েলের দাম বেড়েছে। এছাড়া গত এক সপ্তাহ ধরে ডিমের দাম বাড়তি। মাঝে সবজির দর কিছুটা কমলেও আবার দাম বেড়েছে। সব মিলিয়ে স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুনবাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। সয়াবিন, পামঅয়েলের দাম বাড়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় এখনো অনুমোদন না দিলেও গতকাল খুচরাবাজারে তা লিটারে দুই টাকা বেড়েছে। প্রতি পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনে ১০ টাকা বেড়ে ৯১০ থেকে ৯৩০ টাকা ও এক লিটারের বোতলজাত সয়াবিনে দুই টাকা বেড়ে ১৯০ থেকে ১৯৫ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি লিটার পামঅয়েলে দুই টাকা বেড়ে…

Read More

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ‘পুনরায় শক্তি প্রয়োগের’ আশঙ্কা করছেন তিনি। চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায়। ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এই সংঘাত এপ্রিলে শুরু হওয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনাকে ব্যাহত করে। ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। সুইস সংবাদপত্র ‘লে টেম্পসের’ সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে…

Read More

সম্প্রতি চীনের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুরকে চার চাকার একটি স্কুটার চালাতে দেখা যাচ্ছে, যা দেখে বহু মানুষ বিস্মিত হয়েছেন। চীনের সিচুয়ান প্রদেশের মেইশান শহরের এই ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি কুকুর স্কুটারের চালকের আসনে দাঁড়িয়ে সামনের স্টিয়ারিং ধরে ঘেউ ঘেউ করছে, আর স্কুটারটি সড়কে অন্যান্য যানবাহনের পাশ দিয়ে ধীরে ধীরে চলছে।  একজন পথচারী চিৎকার করে বলে ওঠেন, ‘এ আমি কী দেখছি। একটি কুকুর গাড়ি চালাচ্ছে!’ স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, একজন ট্রাফিক পুলিশ পরে কুকুরটিকে গাড়ি চালাতে বাধা দেন এবং সেটিকে থামান। কুকুরটির মালিক পেশাদার প্রাণী প্রশিক্ষক, নাম চেন। তিনি বলেন, স্কুটারটি বয়স্কদের ব্যবহারের…

Read More

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেছেন, আগামী ২৫ বছরে বিশ্বে ১২০ কোটি তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করবে। তারা চাকরির সন্ধানে নামবে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি হচ্ছে না। এজন্য এখনই যদি আমরা প্রস্তুতি না নিতে পারি তাহলে এই প্রজন্মের সামনে আমরা সবচেয়ে বড় ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়াব। ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বিশ্ব অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নশীল দেশগুলোর সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। অজয় বাঙ্গা আরও বলেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৮৫ শতাংশ মানুষ আজ যেসব দেশকে আমরা উন্নয়নশীল বলি, সেখানে…

Read More

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের—এমন পরিসংখ্যানে ম্যাচে বারবার হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ওভার কাটা গেলেও শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি হয়েছে। আর সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। তবে একটি করে ম্যাচ বাকি থাকায় পয়েন্ট তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল কারা হবে; সেটা এখনো ঠিক হয়নি। তাই সেমিফাইনালে কোন দল কাদের বিপক্ষে খেলবে, সেটাও জানা যায়নি। বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৪০ রানের পাহাড় গড়ে…

Read More