Author: 24 Hours Bangla

জ্বর বা ডেঙ্গুর মতো উপসর্গ বা সক্রিয় কোনো রোগ (active disease) থাকলে টাইফয়েড টিকা বা অন্য কোনো টিকা দেওয়া যাবে না। কেউ যদি অসুস্থ থাকে তাহলে এ অবস্থায় তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই অনেক দুর্বল থাকে। তাই এই সময়ে টিকা দেওয়া হলে শরীর অতিরিক্ত চাপের মধ্যে পড়ে যায় এবং বেশি অসুস্থ বোধ করতে পারে। অসুস্থ শরীরে টিকা দিলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন- জ্বর বা ব্যথা না কাশি হতে পারে। টিকা দেওয়ার সময় টিকার স্থানে ব্যথা হতে পারে বা জ্বর আসতে পারে।তখন সেই টিকা গ্রহীতার আগে থেকে যদি জ্বর থাকে তাহলে রোগ নির্ণয় করতে দেরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে জটিলতা…

Read More

উগ্র ডানপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই সিদ্ধান্ত নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার অনুমোদন দেয় মন্ত্রিসভা। দলটির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। কয়েকদিন আগেই ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা। এতে নিরাপত্তাকর্মীদের সাথে দলটির সদস্যদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজনের প্রাণ যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনা ঘিরেই নতুন করে নিষেধাজ্ঞায় পড়লো দলটি। এদিকে, অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে সহিংস রাজনৈতিক গোষ্ঠী টিএলপি। এর আগে, ২০২১ সালেও সহিংস বিক্ষোভের জেরে ইমরান খানের সরকার টিএলপিকে নিষিদ্ধ করে। যদিও নির্দিষ্ট শর্তসাপেক্ষে…

Read More

পেঁপে একটি সহজলভ্য ফল। যা শুধু স্বাদে নয়, গুণেও অনন্য। কাঁচা বা পাকা—দুই অবস্থাতেই এই ফল শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত পেঁপে খেলে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে ত্বক উজ্জ্বল থাকে এবং হজম প্রক্রিয়ায় সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, পেঁপেতে থাকা এনজাইম ‘প্যাপেইন’ হজমে সাহায্য করে। এটি প্রোটিন ভাঙতে সহায়তা করে, ফলে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। পাকা পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি শক্ত রাখে এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। এছাড়া পেঁপেতে থাকা ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি কোলেস্টেরল কমাতে…

Read More

ফের বাবা হতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রামচরণ, সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়েছে। ক্লিন কারা কোনিডেলা নামের এক কন্যাসন্তানের জনক এই অভিনেতা। বিয়ের ১০ বছরের মাথায় প্রথমবার কন্যাসন্তানের বাবা-মা হন রামচরণ ও তার স্ত্রী উপাসনা। মেয়ের দুই বছর হতে না হতেই ফের ‘সুখবর’ দিলেন এ তারকা দম্পতি। সরাসরি না হলেও অভিনেতার স্ত্রী উপাসনা সম্প্রতি দীপাবলির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন লেখেন, এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞবোধ করছি। খুব শিগগিরই নতুন একটা শুরু করতে চলেছি। তার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে সকলেই কানাঘুষা শুরু করছেন তাহলে কি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অভিনেতা? যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো…

Read More

সুনামগঞ্জের পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে এই ঘটনা ঘটনা ঘটে। এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।

Read More

বেনিনের নির্বাচন কমিশন আগামী এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধীদল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী রেনাদ আগবোজোর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে। বৃহস্পতিবার তার প্রার্থিতা বাতিল করা হয়। কোতোনু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নির্বাচন কমিশন জানায়, প্রয়োজনীয় সংখ্যক সমর্থনকারী না থাকায় আগবোজোর প্রার্থীতা বাতিল করা হয়েছে। নির্বাচনের জন্য দু’জন প্রার্থীকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন—বর্তমান অর্থমন্ত্রী রোমুয়াল্ড ওয়াদাগনি এবং মধ্যপন্থি বিরোধী প্রার্থী পল হাউঙ্কপে।

Read More

চট্টগ্রাম থেকে নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের অভিযোগে বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার। খোঁজ নিয়ে জানা যায়, সাহাব দীর্ঘদিন বাঁধন পরিবহনের…

Read More

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, তেহরানের সাথে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ‘পুনরায় শক্তি প্রয়োগের’ আশঙ্কা করছেন তিনি। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায়। ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরান থেকে এএফপি এ খবর জানায়। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এই সংঘাত এপ্রিলে শুরু হওয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনাকে ব্যাহত করে। ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। সুইস সংবাদপত্র ‘লে…

Read More

গাজার উপরিভাগ থেকে অবিস্ফোরিত অস্ত্র পরিষ্কার করতে ২০ থেকে ৩০ বছর সময় লাগবে বলে জানিয়েছেন সাহায্যকারী গোষ্ঠী হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের একজন কর্মকর্তা। তিনি গাজাকে “ভয়াবহ, মানচিত্রবিহীন মাইনফিল্ড” হিসেবেও বর্ণনা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। জাতিসংঘের নেতৃত্বাধীন একটি ডাটাবেস অনুসারে, দুই বছরের ইসরায়েল-হামাস যুদ্ধের প্রাণঘাতী ধ্বংসাবশেষে ৫৩ জনেরও বেশি মানুষ নিহত এবং শত শত আহত হয়েছে। হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের বিস্ফোরক অর্ডন্যান্স ডিসপোজাল বিশেষজ্ঞ নিক অর গাজাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শহরগুলোর পরিস্থিতির তুলনা করেন। তিনি বলেন, ২০ থেকে ৩০ বছরের মধ্যে উপরিভাগ থেকে বোমাগুলো পরিষ্কার করা যেতে পারে। তিনি আরও বলেন, তাদের মতো সাহায্যকারী…

Read More

ইসরায়েলের সঙ্গে এ বছরের মধ্যে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে আমরা সৌদি-ইসরায়েলের সম্পর্কের খুব কাছে। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। এ মুহূর্তে তাদের এ দুটি সমস্যা নেই। প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল- এ বছরের মধ্যে ইহুদিবাদীদের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপন করবে কি না? জবাবে ট্রাম্প বলেছেন, হ্যাঁ। এছাড়া যে কোনো একদিন তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন তিনি ফিলিস্তিনি অথরিটির (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনিদের নেতা হিসেবে দেখেন না।…

Read More