Author: 24 Hours Bangla

আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এশীয় দেশগুলোর এক সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরও কয়েক সপ্তাহ ধরে আলোচনায় থাকা এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি হবে দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। চীন যদি বিরল ধাতু রপ্তানিতে আরোপ করা কঠোর বিধিনিষেধ প্রত্যাহার না করে, তবে নভেম্বরে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “আমি চীনের প্রেসিডেন্ট শি-এর সঙ্গে দেখা করব। আমাদের দীর্ঘ বৈঠক নির্ধারিত আছে। আমরা অনেক সন্দেহ ও…

Read More

রাশিয়ার উরালে এক গোলাবারুদের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন। বিস্ফোরণের কারণ কী তা বলেনি কর্তৃপক্ষ। এখনো ১২ কর্মী নিখোঁজ রয়েছেন।  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় এই বিস্ফোরণ হয়। এটি ড্রোন হামলা নয় বলে নিশ্চিত করা হয়েছে। বুধবার রাতে প্রথম এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের পর আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে। কারখানার ১২ কর্মী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় শুক্রবার উরালে শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Read More

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার। মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চালানো হামলায় প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে দক্ষিণাঞ্চলের নবাতিয়েহ এলাকার কাছে পৃথক আরেক হামলায় আরও দুজন নিহত হয়। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও আছেন। লেবাননের উত্তর-পূর্বাঞ্চলের হারমেল পর্বত এলাকায়ও দুটি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, ‘যদি ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরকে (ওয়েস্ট ব্যাংক) দখল বা সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।’ স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি। আর এখন এটা করা (দখল) সম্ভব নয়। আমরা আরব দেশগুলোর কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। যদি এটা হয় তাহলে ইসরাইল যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।’ ট্রাম্প জানান, তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে তার পর যদি এমন কোনো প্রেসিডেন্ট আসেন, যিনি তার মতো সম্মান আদায় করতে ব্যর্থ হন, তাহলে সবকিছু ভেঙে পড়তে…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনো ‘বিপর্যয়কর’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  খবর আল জাজিরার।  সংস্থাটি বলেছে, ইসরাইল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না। বৃহস্পতিবার আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জানায়, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্যসামগ্রী ঢুকছে, তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, তাদের প্রতিদিন দুই হাজার টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও এখনো সেই পরিমাণের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি, কারণ ফিলিস্তিনি এই ভূখণ্ডে যাওয়ার জন্য মাত্র দুটি প্রবেশপথ খোলা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস…

Read More

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। হায়দরাবাদ থেকে বাসটি রাত ১২টার দিকে যাত্রা শুরু করে, আর ভোর সাড়ে ৩টার দিকে কুরনুল কাছে এসে দুর্ঘটনায় পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং…

Read More

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এ ছাড়াও শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিউবো (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে জল্লারপাড়, কীন…

Read More

রাজধানী ঢাকায় সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সকাল থেকেই চড়া রোদের কারণে গরমের অনুভূতি আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াও শুষ্ক থাকবে। এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক…

Read More

‘রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না’—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত ‘চব্বিশের বাংলাদেশে তারুণ্যের ভাবনা: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘যদিও কেউ বলছে যে, জুলাই গণঅভ্যত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা, আদেশটা জারি করতে পারেন। সেটা বৈপ্লবিক কথা, ইমোশনাল কথা, রাষ্ট্র কোনো ইমোশনের ওপরে চলে না। রাষ্ট্র আইনকানুন, বিধিবিধান, নিয়মকানুনের মধ্য দিয়ে চলে।’ গত ১৭ অগাস্ট জুলাই সনদ স্বাক্ষর হলেও তা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রচারণায় স্বরূপকাঠিতে নৌ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন ভিপি মাহমুদের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে সন্ধ্যা ও এর শাখা নদীতে এই নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে স্বরূপকাঠি এন ডব্লিউ স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথি ভিপি মাহমুদ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা এবং জেলা বিএনপির নেতারা। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ট্রলারবোঝাই ও মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে ভিপি মাহমুদ বলেন, সবার আগে দেশ, আর সেই দেশের উন্নয়ন অগ্রগতি প্রশ্নে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশিদের মুক্তির সনদ। ৩১ দফার বাস্তবায়ন দেশকে উন্নয়ন ও…

Read More