Author: 24 Hours Bangla

হাফেজা পড়ুয়া নাবালিকা মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে দুইজনের বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৃহস্পতিবার মামলা করেছেন মেয়ের বাবা। ওই ট্রাইব্যুনালে বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. শিমুল (২৫) ও তার বন্ধু মো. রুহুল আমিন খাঁ (৩০)। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু। জানা যায়, একই গ্রামের হাফেজা পড়ুয়া ১৬ বছরের মেয়েটি স্থানীয় একটি হেফজখানায় পড়াশোনা করে। আসামি শিমুল মেয়েটিকে মাদ্রাসায় যাওয়া আসার পথে নিয়মিত উত্ত্যক্ত করে। প্রেম করার প্রস্তাব…

Read More

বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রাখার মামলায় চার্জশিট দাখিল হয়েছে। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল হক শুনানি শেষে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন। এছাড়া নিহতের ছেলে সাদ বিন আজিজকে (২০) মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন। পুলিশ ও এজাহার সূত্র জানান, গত বছরের ১০ নভেম্বর সকালে দুর্বৃত্তরা দুপচাঁচিয়া উপজেলায় বগুড়া-নওগাঁ সড়কের পাশে জয়পুরপাড়ার ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এসএম আজিজুর রহমানের বাড়িতে প্রবেশ করে। তারা তার স্ত্রী উম্মে সালমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যায়। দুপুরে তার ছোট ছেলে একই…

Read More

গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনে শৈথিল্য এবং যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এবার ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এমএম ইউসুফ ও সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই ঘটনায় জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে শোকজ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে- সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা…

Read More

গাইবান্ধা সদর থানায় কর্মরত এক এসআইয়ের মোবাইল ফোন আর ল্যাপটপ আটক রাখার অভিযোগে এনে গাইবান্ধার পুলিশ সুপার, থানার ওসিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার বিকালে গাইবান্ধা সদর আমলি আদালতে এ মামলাটি করেন এসআইয়ের স্ত্রী কাজলী খাতুন। আদালত বিষয়টি পিবিআইকে তদন্ত করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদী কাজলী খাতুন জানান, তার স্বামী পুলিশের এসআই মনিরুজ্জামান গাইবান্ধা সদর থানায় চাকরি করছিলেন। ২৫ মার্চ গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম ফোন করে এসআই মনিরুজ্জামানকে জরুরিভিত্তিতে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার কার্যালয়ে হাজির হতে বলেন। তারপর পুলিশ অফিসে এসআই মনিরুজ্জামানকে দীর্ঘ সময় বসিয়ে রেখে চাকরি হারানোর ভয় দেখানো হয়।…

Read More

রাজধানী কুয়ালালামপুরে এ সপ্তাহে বিরল ঠাণ্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে। শীতল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সকাল নগরীর আকাশপটে এনেছে এক ভিন্ন আবহ, যা অনেকের কাছে যেন বিদেশি নগরীর অভিজ্ঞতা মনে হচ্ছে। নগরবাসী সামাজিকমাধ্যমে এই অস্বাভাবিক ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া নিয়ে নানান মন্তব্য করছেন। কেউ পোস্ট করছেন পেট্রোনাস টুইন টাওয়ারের কুয়াশায় মোড়া ছবিগুলো, কেউ আবার হালকা রসিকতায় ভাগ করছেন তাদের অভিজ্ঞতা। ফেসবুক ব্যবহারকারী মো. ফয়সাল আলিয়াস লিখেছেন- ‘এই ঠাণ্ডা আবহে কুয়ালালামপুরকে যেন আন্তর্জাতিক শহর মনে হচ্ছে—যতক্ষণ না রেডিওতে শোনা যায়, ‘জালান তুন রাজাক’-এ ট্রাফিক জ্যাম!’ তিনি মজা করে আরও লেখেন, ‘কুয়াশায় ঢাকা পেট্রোনাস টাওয়ারগুলো যেন মালয়েশিয়ার নিজস্ব আইফেল টাওয়ার।’ অন্যদিকে, এক্স (পূর্বের টুইটার)…

Read More

বিয়ের দাবিতে ছয় দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়েছেন চাচি (২৫)। তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক ভাতিজা আব্দুল আজিজ (২০)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। ওই নারী দুই সন্তানের জননী। ভাতিজা আব্দুল আজিজ তার স্বামীর চাচাতো ভাই মো. গণি মোল্লার ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী বলছেন- প্রেমিক ভাতিজার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল। পরে আবার ভাতিজা তাকে অভয় দিয়ে নিজের বাড়িতে পাঠিয়েছিলেন। স্থানীয়রা বলছেন, চাচি ও ভাতিজার মধ্যে সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার…

Read More

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদ্রাসাছাত্র মো. আমির হামজা ওরফে হানজালাকে হত্যার দায়ে আরেক মাদ্রাসাছাত্রকে (১৬) গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রের ব্যবহৃত একটি কাঁথার সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হাওলাত নেওয়া ৫০ টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বুধবার রাতে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান এসব তথ্য নিশ্চিত করেন। নিহত আমির হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাসের ছেলে। সে গোপালপুর ইউনিয়নের চান্দড়া নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার জামাতখানা বিভাগের দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। গ্রেফতারকৃত কিশোরও (১৬) একই মাদ্রাসার ছাত্র। সহকারী পুলিশ সুপার মো. আজম খান বলেন, ওই কিশোর প্রায়ই আমির…

Read More

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি নাইম হোসেনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেন (২০)। মঙ্গলবার ভোরে র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানিক দল কুমিল্লার তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। গ্রেফতার নাইম হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে। র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মো. আহসান হাবিব বলেন, ধর্ষণ মামলা হওয়ার পর থেকে নাইম পলাতক ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান…

Read More

শিশুদের নাক ডাকা সব সময়ই অস্বাভাবিক, যা সাধারণত বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। মারাত্মক হল ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসা বা শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করা যাকে স্নোরিং ও স্লিপ এপনিয়া সিনড্রোম বলে। স্লিপ অ্যাপনিয়া হলে ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, যা কিনা ১০ সেকেন্ড থেকে কিছু মিনিট সময় ধরে থাকে। এই সমস্যাতে ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণও কমে যায়। এটি একটি প্রাণঘাতী বিষয়। তবে সঠিক চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটি শ্বাসের রাস্তায় বাতাস ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে হয়ে থাকে, একে অবসট্রাকটিভ স্লিপ এপনিয়া বলে। এ বিষয়ে বিস্তারিত…

Read More

ভারতের মধ্যাঞ্চলে বাঁশের লাঠি হাতে, দেশাত্মবোধক সঙ্গীত গেয়ে হাজারো ইউনিফর্ম পরিহিত ব্যক্তি শোভাযাত্রা করছে—দৃশ্যটি দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিশাল শক্তি প্রদর্শনের প্রতীক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো। ‘ন্যাশনাল ভলান্টিয়ার অর্গানাইজেশন’ নামেও পরিচিত আরএসএস এ মাসে মহারাষ্ট্রের নাগপুরে তাদের সদর দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করেছে। এএফপি-কে দেওয়া বিরল এক প্রবেশাধিকারে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র আদর্শিক ও সাংগঠনিক ভিত্তি এই আরএসএস। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি আজও ভারতের রাজনীতিতে গভীর প্রভাব রাখে। নাগপুরের অনুষ্ঠানে সাদা শার্ট, বাদামি প্যান্ট ও কালো টুপি পরিহিত আরএসএস কর্মীরা বাঁশি ও…

Read More