Author: 24 Hours Bangla
ডিভি লটারিতে বাংলাদেশের নাম না থাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট জানায়, ২০২৬ সালের ডিভি লটারির তালিকাতে বাংলাদেশের নাম না থাকাকে ‘নতুন দুঃসংবাদ’ শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ ও আজকের কণ্ঠ নামের একটি ফেসবুক পেজ। এছাড়া একই ধরনের তথ্য দিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা পেইজ থেকেও ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি জানায়, ২০১২ সাল থেকে ডিভি লটারির তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে, ২০২৬ সালে বাংলাদেশের নাম না থাকা কোন নতুন সংবাদ বা ‘দুঃসংবাদ’ নয়, বরং এটা বিগত ১৩ বছরের ধারাবাহিকতা। কারণ ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও…
দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। গত ১২ অক্টোবর সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয় রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র থেকে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প্রায় ৫ কোটি শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি। অন্যদিকে এ টাইফয়েড টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে একশ্রেণির মানুষ। টিকাটি নিলে শিশুদের নানা ধরণের ‘পার্শ্বপ্রতিক্রিয়া’হবে, শিশুদের জন্য ‘ভালো’ হবে না— এ ধরনের নানা উদ্বেগ…
ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনতে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। এই হার মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর প্রযোজ্য ২০ শতাংশ শুল্কের চেয়ে কম। ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট-এর বরাত দিয়ে রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করা হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ গত আগস্টে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়। ঢাকা এই হার আরও কমিয়ে ১৫ শতাংশে নামানোর জন্য লবিং চালিয়ে যাচ্ছে। তবে নয়াদিল্লির আগে ঢাকা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে—এমন কোনো ইঙ্গিত এখনো মেলেনি।…
যখন বিশ্বের নানা দেশে তরুণ প্রজন্ম নিজেদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে সক্রিয়, তখন ভারতের তরুণেরা তুলনামূলকভাবে নীরব। দেশটিতে ২৫ বছরের নিচে জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩৭ কোটি—অর্থাৎ মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি। রাজনীতি, দুর্নীতি ও বৈষম্য সম্পর্কে তারা অবহিত থাকলেও রাস্তায় নেমে প্রতিবাদ করাকে অনেকেই ঝুঁকিপূর্ণ ও অকার্যকর বলে মনে করেন। ‘দেশবিরোধী’ তকমা পাওয়ার আশঙ্কা, জাতিগত ও ভাষাগত বিভাজন, বেকারত্ব এবং অনিশ্চিত কর্মসংস্থান তরুণদের রাজনীতি থেকে দূরে ঠেলে দিচ্ছে। এর বিপরীতে, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে তরুণ প্রজন্ম সাম্প্রতিক সময়ে একের পর এক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। উদাহরণ হিসেবে নেপালে জেন জি আন্দোলনে সরকার পতন, মাদাগাস্কারে তরুণ আন্দোলনে নেতৃত্ব পরিবর্তন, ইন্দোনেশিয়ায় চাকরি সংকটবিরোধী…
ধ্য অক্টোবর থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমে গেছে। কোথাও কোথাও অল্পস্বল্প ছিটেফোঁটা হলেও গতকাল বুধবার দেশের কোথাও তাও ছিল না। বরং কার্তিকের শুরুর এই সময়টায় গরম বাড়ছে। ইট-পাথরের নগরী রাজধানী ঢাকায় আবহাওয়া ছিল শুষ্ক, গরমও বেশ তীব্র ছিল। বৃহস্পতিবারও ঢাকাসহ সারা দেশের আবহাওয়া বেশ শুষ্ক ও উষ্ণ থাকতে পারে। সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে আকাশ মেঘলা থাকতে পারে। সারা দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের…
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, চার-পাঁচদিন আগে নিজেদের মধ্যে তর্কের জেরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গোষ্ঠীর আক্তারকে থাপ্পড় দেন। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ান। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিত হওয়ার পর এবার এ পদক্ষেপ নিয়েছে দেশটি। তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা জারির পেছনের কারণ হিসেবে ইউক্রেন যুদ্ধকে সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। তারা বলছে, ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির জন্য মস্কোর ওপর চাপ বাড়াতে এই উদ্যোগ। ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের অস্বীকৃতির কারণেই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইউক্রেনের সঙ্গে অযৌক্তিক যুদ্ধ শেষ করতে পুতিনের অস্বীকৃতি নতুন নিষেধাজ্ঞা দিতে বাধ্য করেছে। তিনি বলেন, এসব তেল কোম্পানি ক্রেমলিনে যুদ্ধের জন্য অর্থায়ন করে আসছে। হত্যাযজ্ঞ বন্ধ…
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। উক্ত বিশেষ আদেশে যে সকল করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দেওয়া হয়েছে-এরূপ সকল করদাতারা অনলাইনেও ই-রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইন রিটার্ন দাখিল সহজ ও ঝামেলাবিহীন…
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও ‘স্কুইড গেম’-এর তারকা লি জং জে-এর নাম ভাঙিয়ে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী। জে টিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা ওই নারীর কাছ থেকে মোট ৫ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান হাতিয়ে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকারও বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে লি জং জে-এর এক ভক্ত হিসেবে পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করে প্রতারকরা। তারা কৃত্রিম ছবি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বিশ্বাস করায় যে, তার সঙ্গে কথোপকথন করছেন আসল অভিনেতাই। এক পর্যায়ে প্রতারকরা ঘনিষ্ঠতার ভান করে তাকে ‘হানি’, ‘ডার্লিং’ ইত্যাদি সম্বোধন করতে থাকে এবং…
দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায় বিক্রি হবে। বুধবার (২২ অক্টোবর) স্বর্ণ ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি…
