Author: 24 Hours Bangla

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মঙ্গলবার (২১ অক্টোবর) প্যারিসের লা সান্তে কারাগারে তার পাঁচ বছরের সাজা ভোগ শুরু করেছেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্স শাসন করা এই রক্ষণশীল নেতা লিবিয়া থেকে অবৈধভাবে নির্বাচনী তহবিল নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। রয়টার্স জানিয়েছে, ৭০ বছর বয়সী সারকোজি কারাগারে যাওয়ার আগে স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে বাড়ি থেকে বের হন। পথে সমর্থকেরা ফরাসি জাতীয় সংগীত গেয়ে তাঁর প্রতি সমর্থন জানায়। কারাগারের ফটকের সামনে পৌঁছে স্ত্রীর কাছ থেকে বিদায় নেন তিনি। মুখে কিছু না বললেও, স্ত্রীর চোখে তাকিয়ে সামান্য মাথা নেড়ে ইঙ্গিত দেন সারকোজি। তখন ব্রুনি ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছিলেন। দ্বিতীয়…

Read More

রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৬টার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হবে। তিন মামলায় শেখ হাসিনাসহ আসামি রয়েছেন ৩৪ জন। এর মধ্যে একটিতে ১৭, আরেকটিতে ১৩ ও একটিতে চারজনকে আসামি করা হয়। আর দুটিতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। তবে ২৫ সেনা কর্মকর্তার ১৫ জনই হেফাজতে রয়েছেন। এদিকে, সেনা কর্মকর্তাদের…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২১ অক্টোবর) সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার বিকেল ৫টায় ওই বৈঠকে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল…

Read More

ইন্টারনেট জগতে ডিপফেক এখন পরিচিত শব্দ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে যেসব ছবি ও ভিডিও বানানো হয় তাই ডিপফেক। ডিপফেক এজন্যই বলা হয় যে বাস্তবের সঙ্গে এসব ভিডিও, ছবি মিল থাকে। অর্থাৎ এগুলো যে এআই দিয়ে বানানো সেটা বোঝা কঠিন।   ডিপফেকের শিকার সবচেয়ে বেশি হচ্ছেন তারকারা। তাদের অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তাদের বলে চালিয়ে দেওয়া হয়। নির্দোষ মানুষের গায়ে কাদা ছেটানোর এই প্রযুক্তিগত প্রতারণাচক্র অনেক আগে থেকেই সক্রিয় হয়েছিল। ২০১৭ সাল থেকেই তৈরি হয়ে আসছে ডিপফেক ভিডিও। অর্থাৎ ডিপফেক নতুন কোনো ঘটনা নয়। মহামারি করোনার সময় লকডাউনে মাইলস ফিশার নামের এক টিকটকার একটি ডিপফেক ভিডিও তৈরি করে…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। রাত ১টার দিকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বহিষ্কার আদেশ জারি করেছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান…

Read More

প্লাস্টিক সার্জারি—এই শব্দটি যেন এখন তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হলিউড থেকে বলিউড—সব জায়গাতেই এ নিয়ে চলে নানা আলোচনা। কেউ কেউ খোলামেলাভাবে স্বীকারও করেন, কেউ আবার বিষয়টি এড়িয়ে যান। বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা কিংবা মার্কিন পপ তারকা কার্ডি বি পর্যন্ত প্লাস্টিক সার্জারি করেছেন বলে জানিয়েছেন প্রকাশ্যে।  ঢাকার চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে এমন আলোচনা। তবে বাংলাদেশের অভিনেত্রীরা সচরাচর এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান। বেসরকারি গণমাধ্যমের একটি শোতে তিনি সরাসরি এ প্রসঙ্গে মুখ খোলেন। শোতে আলাপের এক পর্যায়ে জয়া বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি…

Read More

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে ‘সফল হামলা’ বলে উল্লেখ করেছে। রাশিয়া এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। খবর বিবিসির। ইউক্রেনের সেনা সদর দপ্তর জানায়, এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল ‘বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার’ অংশ। লক্ষ্যস্থল ছিল রাশিয়ার ব্রায়ানস্ক কেমিক্যাল প্লান্ট—যা ইউক্রেনের ভাষায় আগ্রাসী রাষ্ট্রের সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা। সেনাবাহিনীর এক্স পোস্টে বলা হয়, ওই কারখানায় গানপাউডার, বিস্ফোরক এবং রকেট জ্বালানির উপাদান তৈরি হয়, যা রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে।…

Read More

কায় আজও গরমের দাপট অব্যাহত থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে রাজধানী এবং আশপাশের অঞ্চলে উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৬ দশমিক…

Read More

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পদ: ১টি চাকরির খবর আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ২১ অক্টোবর ২০২৫ আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫ অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bff.com.bd অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পদের নাম: ম্যানেজার বিভাগ: প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন পদসংখ্যা:…

Read More

ঢাকা মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে। আগে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না। কিন্তু এখন থেকে তাকে ভাড়া দিতে হবে। ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিষয়টি জানিয়ে স্টেশনগুলোতে নোটিশও টাঙানো হয়েছে। ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। তুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল…

Read More