Author: 24 Hours Bangla

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুজন হলেন— পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রংমিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের বাড়িতে বালু নেওয়ার জন্য একটি পিকআপ গাড়ি যায়। এ সময় গাড়িটির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। তারা ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুর্ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় কেউ তাদের উদ্ধার করতে…

Read More

ফ্রান্সের রাজধানী প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ছয়টি সোনার টুকরো চুরির ঘটনায় এক চীনা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া সোনার মূল্য প্রায় ১৫ লাখ ইউরো (প্রায় ১ কোটি ৭৫ লাখ ডলার)। খবর রয়টার্সের। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারীকে স্পেনের বার্সেলোনায় গলানো সোনা বিক্রির সময় আটক করা হয়। তার কাছ থেকে প্রায় এক কেজি গলানো সোনা উদ্ধার করা হয়েছে। গত মাসে চুরির ঘটনাটি ঘটে। জাদুঘরের খনিজ বিভাগ থেকে মূল্যবান সোনাগুলো চুরি হয়। তদন্তে জানা গেছে, চোরেরা আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থায় থাকা ত্রুটি সম্পর্কে জানত। চুরির সময় জাদুঘরের অ্যালার্ম ও সিসিটিভি কাজ করছিল না। ফরাসি পুলিশ জানায়, আটক নারী চীনে পালানোর…

Read More

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হতে পারে। এটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার রায় হিসেবে গণ্য হবে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রসিকিউশন পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মামলায় অন্য অভিযুক্তরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম। অপরদিকে, রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের…

Read More

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরাঙ্গ মন্দিরের মূল গেটের সামনে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আবু সালাম (৪৪) ও জুলহাস উদ্দিন (৪০)। দুজনের বাড়িই কুমিল্লার দেবীদ্বার উপজেলায়, বর্তমানে তারা রাজধানীর কড়াইল বস্তিতে বসবাস করতেন। হাতিরঝিল থানার এসআই আসাদুজ্জামান জানান, রাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকায় মাদক পাচার হতে পারে। এরপর ওসির নির্দেশে ফোর্সসহ চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন…

Read More

মাদক চোরাচালানের অভিযোগে এবার প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌযানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করতো। তবে, এই অভিযানে কোন মার্কিন সেনা আহত হননি বলেও জানান তিনি। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে সাতটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ট্রাম্প দাবি করেন, এসব নৌযান ভেনেজুয়েলা থেকে এসেছে এবং দেশচির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘মাদক-সন্ত্রাসী হুমকি’র অংশ। এরই ধারাবাহিকতায় এবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে অষ্টম হামলা…

Read More

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ অভিবাসী তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেছেন। বুধবারের এই দুর্ঘটনাটি এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। ওই কর্মকর্তার ভাষ্য, প্রায় ৭০ অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়। প্রসঙ্গত, তিউনিসিয়া এখন ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু আফতাব হোসেন বলেন, বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল জাহিদ। এ সময় ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে…

Read More

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বসতঘরের দুইটি কক্ষের ফ্লোর ভেঙে প্রাণঘাতী বিষধর পদ্মগোখরো সাপের ৩১টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব দেওয়াননগর মিঠা ছড়ারকূল এলাকার একটি বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকাজ সম্পন্ন করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও তার সহকারী মো. জিসাত। এ সময় তারা বিষধর পদ্মগোখরো সাপের ৩১টি বাচ্চাসহ সাপের ৪০টি ডিমের খোসাও উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. সাইফুল ইসলাম বলেন, সাপের বাচ্চাগুলো ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করবে।…

Read More

পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ এবং অধিযাচিত শূন্য পদসমূহে দ্রুততম সময়ে সুপারিশের দাবিতে বিক্ষোভ করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রত্যাশী প্রার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে শতাধিক প্রার্থী অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। প্রার্থীরা জানিয়েছেন, কমিশনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল—৪৩তম বিসিএসের নামে পিএসসির নিকট কোনো শূন্য পদ নেই। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচন এলে সুপারিশ করা সম্ভব হবে। এরপর ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পিএসসি মনোনয়নের অভিমত প্রদান করে এবং ২৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরের কাছে অধিযাচন চেয়ে পত্র প্রেরণ করে। এর ধারাবাহিকতায় ৭ মে ২০২৫ তারিখে ৮ হাজার ৫০১টি এবং পরবর্তী সময়ে আরও…

Read More

‘জোনাস ব্রাদার্স’-এর অংশ বলিউড দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস। তিন ভাইয়ের ব্যান্ডে নিক ও জো ছাড়াও রয়েছেন কেভিন জোনাস। এ মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন প্রিয়াংকা চোপড়ার ভাশুর জো জোনাস।‘ জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন নিক জোনাসের ভাই জো জোনাস। সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা গিয়েছিল, জো জোনাসের পরনে নীল রঙের ডেনিম প্যান্ট ও কালো রঙের ভেস্ট। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে গিয়ে নাক মুছতে দেখা যায় তাকে। তার পর আয়নার দিকে তাকিয়ে নাকে কিছু একটা মুছে তিনি ফিরে আসেন মঞ্চে। এই ভিডিও…

Read More