Author: 24 Hours Bangla

বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায়ই মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও ইউরোপের একটি দেশে প্রথমবারের মতো মশার সন্ধান মিলেছে। দেশটি হলো নর্ডিক রাষ্ট্র আইসল্যান্ড। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে দেশটি এখন কীটপতঙ্গের বসবাসের জন্য উপযোগী হয়ে উঠছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। সেখানে মশার সন্ধান তেমনই ইঙ্গিত দিচ্ছে বলেও ধারণা তাদের। সংবাদমাধ্যমের প্রতিবেদন জানা গেছে, চলতি মাস পর্যন্ত বিশ্বের কয়েকটি মশাবিহীন স্থানের একটি ছিল আইসল্যান্ড। আর অন্য স্থানটি হলো বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশ। কিন্তু এবার প্রথমবারের মতো আইসল্যান্ডেও মশা শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা আগেই ধারণা করেছিলেন, অদূর ভবিষ্যতে আইসল্যান্ডে মশা নিজেকে টিকিয়ে রাখার সক্ষমতা অর্জন করতে পারে। কারণ দেশটিতে জলাভূমি ও পুকুরের…

Read More

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে পোল্যান্ডে ৫৫ জনকে আটক করা হয়েছে। পোলিশ স্পেশাল সার্ভিসের এক মুখপাত্র মঙ্গলবার এ কথা জানিয়েছেন। মুখপাত্র জ্যাসেক ডবরজিনস্কি বলেছেন, “পোল্যান্ডের ক্ষতি করার জন্য এই ব্যক্তিদের সকলের বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে, যা গুপ্তচরবৃত্তি এবং নাশকতার সাথে সম্পর্কিত।” পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মঙ্গলবার এক্সে লিখেছেন, সাম্প্রতিক দিনগুলোতে ‘নাশকতার প্রস্তুতির’ সন্দেহে দেশজুড়ে আটজনকে আটক করা হয়েছে। ডবরজিনস্কি বলেছেন, পোল্যান্ড এবং রোমানিয়াজুড়ে ইউক্রেনে বিস্ফোরক পরিবহনের জন্য এক ধরনের নেটওয়ার্ক তৈরি করার অভিযোগে আটক আটজনের মধ্যে তিনজন ইউক্রেনীয় নাগরিকও রয়েছেন। তিনি আরও বলেছেন, ২১ বছর বয়সী এক ইউক্রেনীয়কে…

Read More

ইথিওপিয়ার পূর্বাঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের সূত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জিবুতির সীমান্তের কাছে দেউয়েল শহর থেকে ২শ’ কিলোমিটার পথ অতিক্রম করে যাত্রীবাহী ট্রেনটি যাওয়ার সময় দিরে দাওয়া যাওয়ার পথে রাত দুইটার দিকে সেটি লাইনচ্যুত হয়। ডায়ার টিভির ফেসবুক পোস্টে বলা হয়েছে, দিরে দাওয়া-দেউয়েল লাইনে ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং আরও ২৯ জন গুরুতর ও হালকা আহত হয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আউটলেট কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি বগি উল্টে গেছে এবং অন্যগুলো বিচ্যুত হয়ে পড়েছে। প্রায় ১৩ কোটি জনসংখ্যা নিয়ে…

Read More

আগামী নভেম্বরে তিন দিনের সফরে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। মঙ্গলবার সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে। প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চাইছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির…

Read More

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় ভিমরুলের কামড়ে সজল নাথ (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইমাম নগর এলাকার নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সজল ওই এলাকার সুকমল নাথের দ্বিতীয় পুত্র। তিনি দুই সন্তানের জনক। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বসত ঘরের ছাউনির উপর জমে থাকা শুকনো পাতা পরিষ্কার করতে টিনের ছাউনিতে উঠেন সজল। এক পর্যায়ে পাশের আম গাছ থেকে এক ঝাঁক ভিমরুল বের হয়ে সজলের শরীরে বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে গাছ থেকে কোনো রকমে মাটিতে নেমে মাটিতে গড়াগড়ি দিতে থাকলে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য…

Read More

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সাল হবে সেই বছর, যখন এআই বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রকে রূপান্তরিত করেছে—অফিস, ব্যবসা, চিকিৎসা ও শিক্ষা—সব জায়গায় এর প্রভাব এখন স্পষ্ট। নতুন প্রজন্মের এআই এজেন্টের উত্থান কয়েক বছর আগেও এআই মানে ছিল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখন এআই নতুন রূপ নিয়েছে—‘এআই এজেন্ট’।এই এজেন্টগুলো কেবল নির্দেশ পালন করে না, নিজেরাই সিদ্ধান্ত নেয়, কাজ পরিকল্পনা করে এবং মানুষের সঙ্গে সমন্বয় করে। অফিসে এখন ই-মেইল বাছাই, রিপোর্ট তৈরি, সময়সূচি সাজানোসহ নানা প্রশাসনিক কাজ করছে এআই। ফলে সময় সাশ্রয় হচ্ছে এবং কর্মীদের সৃজনশীল কাজে মনোযোগ বাড়ছে।…

Read More

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে মাত্র এক রানের ব্যবধানে। কিন্তু ম্যাচশেষেও আলোচনা থামেনি—সুপার ওভারে কেন ব্যাট হাতে দেখা গেল না রিশাদ হোসেনকে? বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের বলেই রিশাদ ১৬ রান তোলেন। কঠিন সেই উইকেটে বাংলাদেশের ব্যাটাররা যেখানে রান করতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে রিশাদ খেলেন মাত্র ১৪ বলে ৩৯ রানের ঝড়ো অপরাজিত ইনিংস। তবু টাই ম্যাচের পর যখন প্রয়োজন ছিল ১১ রান, তখনও রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি। সৌম্য সরকারের আউটের পরও সেই সিদ্ধান্ত অপরিবর্তিত ছিল। আর এ নিয়েই বিস্মিত হয়েছেন প্রতিপক্ষ আকিল হোসেন নিজেও। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আকিল বলেন, “আমি সত্যি কিছুটা…

Read More

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার। তবে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সরকারি বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৬ সংস্থার চিঠির বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ করে। মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ববোধ থেকে কথা বলছে। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে, সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে…

Read More

রাজধানীর ১১ স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) এসব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। পুলিশ বলছে, বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কাউকে মিছিল থেকে, আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। কোনো কোনো মিছিলে ৫ থেকে ৩০ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে। পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার…

Read More

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকায় চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ লবণ চাষিরা বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় খুটাখালীর বড় নাইপেরঘোনা লবণ মাঠ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এছাড়া চিহ্নিত কয়েকজন চাঁদাবাজের বিরুদ্ধে ইতোমধ্যে স্থানীয় লবণ চাষি মুজিবুর রহমান (৩৭) বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, খুটাখালীর নাইপেরঘোনা নামক লবণ মাঠে উৎপাদিত প্রতি মণ লবণ থেকে ২ টাকা করে চাঁদা আদায় করে যাচ্ছে স্থানীয় কামাল মেম্বারের ছেলে রহিম উদ্দিন ও তার ১০ থেকে ১২ জন সহযোগী। ১৭ অক্টোবর এরকম চাঁদাবাজির সময় মুজিবুর রহমানসহ একদল লবণ চাষি প্রতিবাদ করলে অভিযুক্তরা লবণ চাষিদের…

Read More