Author: 24 Hours Bangla
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণের পক্ষে ও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এ ঘোষণার পর এক শ্রেণির লোকের মাথা খারাপ হয়ে…
রাজধানীর সুপারশপগুলোকে ভোক্তা-বান্ধবরূপে গড়ে তুলতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সুপারশপের প্রতিনিধিদের সঙ্গে অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহাপরিচালক ফারুক আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বপ্ন, আগোরা, ইউনিমার্ট, প্রিন্স বাজার, আমানা বিগবাজার, ট্রাস্ট ফ্যামিলি নীডস সুপার শপের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভার শুরুতে পরিচালক, অভিযোগ ও তদন্ত বিভাগ মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ভোক্তাদের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাদের সুবিধা-অসুবিধা নিয়মিত পর্যালোচনা করেন এবং প্রতিযোগিতামুলক মুল্যে পণ্য সরবরাহ করে ও ক্রমাগত ভোক্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ব্যবসা পরিচালনায় প্রয়াসী হন। ভোক্তা-স্বার্থ সংরক্ষণ করে ব্যবসা পরিচালিত হলে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার সম্পর্ক…
লক্ষ্মীপুরের রায়পুরে হায়দারগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদ্রাসায় অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার যোগদান করেছেন। গত ৫ আগস্টের পর থেকে (১৫ মাস পর) শিক্ষার্থীদের আন্দোলনের পর সোমবার বিকালে (২০ অক্টোবর) শিক্ষক মিলনায়তনে উপস্থিত হন অধ্যক্ষ। এ সময় অধ্যক্ষের পক্ষে স্লোগান দিয়ে গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এর আগে অধ্যক্ষের আসার খবরে মাদ্রাসার মাঠে ৭-৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তাৎক্ষণিক চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদের খতিব ও ইসলামি ফাউন্ডেশনের গভর্নর সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবেরী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। উল্লেখ্য মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে কামিল পর্যন্ত প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এতে ৪৫ জন…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে। এটি (প্রশাসনে রদবদল) আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে। এ সময় বিতর্কিত…
বাড়িঘরে বিদ্যুৎ জোগানো থেকে শুরু করে চিকিৎসা ও কৃষিক্ষেত্রে অগ্রগতি—শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আজ এক নীরব অথচ অপরিহার্য সঙ্গী, যা ইরানকে আরও উন্নত, স্বাস্থ্যসম্মত ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করছে। যে কোনো দেশ শক্তিশালী ও স্বাধীন হতে চাইলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি অর্জন তার জন্য অপরিহার্য। এর মধ্যে অন্যতম হলো পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। আধুনিক শিল্পোন্নত সমাজে পারমাণবিক প্রযুক্তি এবং এর বহুমুখী ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কোনো দেশ কতটা পরিমাণে এই প্রযুক্তির শান্তিপূর্ণ সুবিধা ভোগ করতে পারে, সেটিই তার উন্নয়নের মাত্রা নির্ধারণ করে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনী দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি অর্জনের ওপর বিশেষ গুরুত্ব…
ওয়াশিংটনের শরৎচঞ্চল আকাশে যখন পত্রমর্মর বাজছে, তখন বিশ্বের অর্থনীতিও যেন এক অনিশ্চিত হাওয়ার দোলায় টালমাটাল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সম্প্রতি সতর্ক করেছেন ‘বাকল আপ (Buckle up)!’ তার কণ্ঠে সতর্কতার সঙ্গে লুকিয়ে ছিল এক ভবিষ্যদ্বাণী ‘অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক’, এবং এই অনিশ্চয়তা সাময়িক নয়, দীর্ঘস্থায়ী হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আপাতদৃষ্টিতে এখনো টিকে আছে অথচ এই স্থিতিশীলতার ভিত কতটা ভঙ্গুর, তা পরিমাপ করা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের একের পর এক শুল্কযুদ্ধ, জ্বালানি বাজারের উথালপাথাল, বৈশ্বিক ঋণের ক্রমবর্ধমান চাপ সব মিলিয়ে অর্থনৈতিক দিগন্তে জমেছে কালো মেঘ। তবুও, আশ্চর্যভাবে, প্রবৃদ্ধির হার এখনো প্রায় তিন শতাংশে টিকে আছে। এই দৃশ্য যেন এক…
টানা শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে। এছাড়া ২০২৬ সালের জুলাই থেকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়েও মন্ত্রণালয় সমর্থন জানিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হাতে তুলে দেন। শিক্ষক নেতারা ইতোমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দাবি পূরণের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন। এছাড়া কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে বাড়িভাড়া…
রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। মূল্যবান এই ধাতুটির মূল্য এদিন ৫ শতাংশেরও বেশি কমে গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেচাকেনায় স্বর্ণের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন। এর আগে সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলার ছুঁয়েছিল। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ। এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)…
সালাদসহ খাবার তালিকায় থাকা অন্যতম সবজি টমেটোর দামে নজিরবিহীন উত্থান ঘটেছে পাকিস্তানে। দেশটির প্রধান শহরগুলোতে টমেটোর দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। কিছু এলাকায় যেখানে এক কেজি টমেটোর দাম ছিল ১০০ রুপি, সেখানে এখন তা বিক্রি হচ্ছে ৭০০ রুপিতে—যা চলমান মুদ্রাস্ফীতির মধ্যে টমেটোকে পরিণত করেছে অন্যতম ব্যয়বহুল নিত্যপ্রয়োজনীয় পণ্যে। জেলম ও গুজরানওয়ালায় সর্বোচ্চ বৃদ্ধি জেলমে টমেটোর দাম কেজিপ্রতি ১০০ রুপি থেকে বেড়ে ৭০০ রুপিতে পৌঁছেছে। স্থানীয়রা বলছেন, এই মূল্যবৃদ্ধি দৈনন্দিন রান্না-বান্নাকে কঠিন করে তুলেছে। ফলে অনেকেই টমেটোর ব্যবহার কমাতে বাধ্য হচ্ছেন। গুজরানওয়ালায় টমেটোর দাম ৫৭৫ রুপিতে পৌঁছেছে, যা সাম্প্রতিক বন্যার প্রভাবে সরবরাহ ঘাটতির কারণে ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে সরবরাহ মারাত্মকভাবে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর জনরোষ দিনদিন আরও তীব্র হচ্ছে। দিনকয়েক (শনিবার) আগেই দেশটির ৫০ অঙ্গরাজ্যে ‘নো কিংস’ আন্দোলনে মাঠে নামেন বিক্ষোভকারীরা। প্রায় ৭০ লাখ মানুষের ট্রাম্পবিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের রাজপথ। সেই রেশ কাটতে না কাটতেই এবার ট্রাম্পবিরোধী গুঞ্জন শুরু হয়েছে দেশটির খামার সমাজেও। আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানির আরেক একগুঁয়ে সিদ্ধান্তেই ট্রাম্পের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। সোমবার ন্যাশনাল ক্যাটলম্যানস বিফ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কলিন উডঅল বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা পশুপালন খাতে বিশৃঙ্খলা তৈরি করবে। সাম্প্রতিক সময় গরুর মাংসের দাম আকাশ ছুঁয়েছে যুক্তরাষ্ট্রে। এ কারণেই মিত্রদেশ আর্জেন্টিনার কাছ থেকে মাংস আমদানির কথা ভাবছে ট্রাম্প। রোববার রাতে প্রেসিডেনশিয়াল…
