Author: 24 Hours Bangla

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না। ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এ–সংক্রান্ত নোটিশ দেখা যায়। নতুন নিয়মের বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে…

Read More

বিগত এক যুগে সড়কে ৬৭ হাজার ৮৯০টি দুর্ঘটনায় এক লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত ও এক লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গত ১২ বছরে লাখ ছাড়ানো নিহতের সংখ্যাকে সড়কে গণহত্যা উল্লেখ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, একই সময় ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৭ হাজার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহতের সংখ্যা ৪৫ হাজার। এসব যুদ্ধে যে সংখ্যক মানুষ মারা গেছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিহত তার চেয়ে কয়েকগুণ বেশি। সড়কে এমন ধারাবাহিক হত্যা বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমও প্রশ্নবিদ্ধ। সংস্থাটি বলছে, স্বাধীনতার আগে দেশে নিরাপদ ও সাশ্রয়ী নৌ এবং রেলপথ প্রধান বাহন হিসেবে…

Read More

উত্তরপ্রদেশের বেহরাইচ জেলায় পাঁচ যুবককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, এবং প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দি আজতক। গ্রেফতারদের নাম অবিনাশ, অজিত কুমার, বিজয় প্রতাপ, অঙ্কুল ও সৎপাল। তারা সবাই আম্বেদকর নগর গ্রামের বাসিন্দা, যা রামগাঁও থানার অন্তর্গত খাসা মুহাম্মদপুর এলাকায় অবস্থিত। জেলার পুলিশ সুপার (এসপি) রাম নায়ন সিং জানান, ‌‘ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কয়েকজন যুবক ‘‘পাকিস্তান জিন্দাবাদ’’ স্লোগান দিচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ভিত্তিতে…

Read More

কক্সবাজারের টেকনাফের রাজারছড়া ও কচ্চপিয়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন মানবপাচারকারী ও ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মানবপাচার চক্রের হাতে জিম্মি থাকা ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন টেকনাফ রাজারছড়া ১ নাম্বার ওয়ার্ডের মো. হোছনের পুত্র মো. রুবেল (২০)। উদ্ধারকৃতরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের পুত্র রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের পুত্র শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালি ৯ নাম্বার ওয়ার্ডের রফিকের পুত্র মো. ফয়সাল (১৭), মনখালির মো. ইলিয়াসের পুত্র মো. এহসান (১৬), বালুখালি ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর পুত্র নজিম উল্লাহ (১২), একই ক্যাম্পের জাফর…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয়। দখলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরীর সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনকে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও ছিলেন। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ ওই কার্যালয়ের সামনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। এতে আরিফ মঈনুদ্দিন নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা…

Read More

তুরস্ক ও কুয়েতের মধ্যে চারটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার। কুয়েতের বায়ান প্রাসাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়। দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক শেষে আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে ছিল সামুদ্রিক পরিবহন চুক্তি এবং নাবিকদের সার্টিফিকেট পারস্পরিক স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক। তুরস্কের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কুয়েতের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এ দুই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া, জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাকতার এবং কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী সুবাইহ…

Read More

কক্সবাজারের রামু উপজেলায় মুক্তিপণের দাবিতে সহোদর দুই শিশুকে অপহরণের পর হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার আরেকজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশারফ হোসেন টিটু। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, আব্দুর শুক্কুর, আলমগীর হোসেন ওরফে বুলু, মিজানুর রহমান এবং মো. শহীদুল্লাহ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন—একই এলাকার আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা বেগম ও লায়লা বেগম। হত্যার শিকার দুই শিশু মো. হাসান ওরফে শাকিল (১১)…

Read More

মেধাবীদের আকৃষ্ট করা ও দক্ষ কর্মকর্তাদের ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকে আবারও চালু করা হয়েছে মেধার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বাড়তি বোনাস। এবার থেকে গ্রেড-৯ ও গ্রেড-১০ পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত একটি অভ্যন্তরীণ সার্কুলারে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা বলা হয়, কর্মকর্তারা চাকরিতে যোগদানের শুরু থেকেই অতিরিক্ত ইনক্রিমেন্টের যোগ্য হবেন। এসব ইনক্রিমেন্ট চাকরি স্থায়ী হওয়ার পর বকেয়াসহ প্রদান করা হবে। সার্কুলারে বলা হয়, যেসব কর্মকর্তা শিক্ষাজীবনের চারটি ধাপে (এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর) চারটি প্রথম…

Read More

কয়েক দিন ধরেই বৃষ্টিহীন রাজধানী ঢাকা। বৃষ্টি না থাকায় বেড়েছে গরমের তীব্রতা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। বৃষ্টি না থাকায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে। এদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলো- উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), মহেশপুর গ্রামের নাঈমের স্ত্রী জোতি (৩৩), ইয়ানা (৫)। অসুস্থদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সিঙ্গারবিল বাজার থেকে রসমালাই কিনে বাসায় নিয়ে গেলে দুই পরিবার মিলে খাওয়া-দাওয়া করে। পরে উভয় পরিবারের ৫ জন অসুস্থ বোধ করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে বেকারির মালিক জামাল মাহমুদের…

Read More