Author: 24 Hours Bangla
বৈশ্বিক সামরিক বিমানবাহিনীর সামগ্রিক শক্তির নিরিখে চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ও এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। এতে ক্ষুব্ধ হয়েছে চীনা মিডিয়া। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্ট (ডব্লিউডিএমএমএ)-এর ২০২৫ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ১০৩টি দেশ ও ১২৯টি বিমান পরিষেবার মোট ৪৮ হাজার ৮২টি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় ভারতের থেকে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আর দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থানে থাকা চীন এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে অবস্থান করছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা করছে চীনা মিডিয়াগুলো। চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস, চীনা সামরিক বিশেষজ্ঞ ঝাং জুনশের উদ্ধৃতি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই এনসিপি নেতা লিখেছেন, ‘তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।’ নাসীরুদ্দীন লিখেছেন, ‘প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে…
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সহজ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে রুদ্বশ্বাস লড়াইয়ে ৯ উইকেট হারিয়ে ২১৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। তখন ম্যাচ টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে এক উইকেট হারিয়ে ১০ রান করে উইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৬ বলে ১১ রান। সুপার ওভারের প্রথম ডেলিভারিটি ওয়াইড দেন ক্যারিবীয় স্পিনার আকিল হোসনে। পরের ডেলিভারিতে বাংলাদেশ নেয় ২ রান। কিন্তু সেই বলটি নো ডাকেন আম্পায়ার। ফ্রি হিটের বলে সৌম্য সরকার ১ রানের বেশি করতে পারেননি। তার মানে…
১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দেওয়া সেই মাওলানা রায়হান জামিল এবার ১ টাকা কেজিতে গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। এর আগে ১০ টাকার ইলিশ বিতরণ করতে গিয়ে কম পড়ায় জনগণের তোপের মুখে স্থান ত্যাগ করতে বাধ্য হন তিনি। জানা গেছে, রায়হান জামিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসনে নির্বাচন অংশ নিতে চান। বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে গরুর ছবি সংবলিত মাংস বিতরণের পোস্টার। পাশাপাশি এ ধরনের একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টারে দেখা যায়, রায়হান জামিলের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর ভাঙ্গা উপজেলায় ১ টাকায় এক কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে…
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে সোমবার নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। পাকিস্তান যখন ব্যাপক আকারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে—এমন সময়ে সীমান্ত খোলার সিদ্ধান্ত এল। শুধু অক্টোবর মাসেই ৬৭ হাজারের বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছে, এবং ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ উচ্ছেদের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্র জানায়, চামান সীমান্ত আপাতত কেবল বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের জন্য খোলা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের যাতায়াত এখনো নিষিদ্ধ। উভয় দেশের কাস্টমস ও বাণিজ্য কর্মকর্তারা সীমান্তে উপস্থিত থেকে নিয়ন্ত্রিত চলাচল তদারকি করছেন। আপাতত শুধু…
ইসলামি শাসনে পরিচালিত ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের বিয়ে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কনে মুসলমান হওয়া সত্ত্বেও স্ট্র্যাপলেস বিয়ের গাউন পরেছেন। তার মাথাও খোলা। জানা গেছে, ইরানের প্রধান নেতা আলি খামেনির ঘনিষ্ঠ আলী শামখানির মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল সেটি, কনে শামখানির মেয়ে। জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসে শামখানির মেয়ের বিয়ে হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এতে দেখা যাচ্ছে— তেহরানের বিলাসবহুল এস্পিনাস প্যালেস হোটেলে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য অ্যাডমিরাল শামখানি তার মেয়েকে হাত ধরে স্বামীর কাছে নিয়ে যাচ্ছেন। এ সময় কনে ফাতেমাকে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে তারা এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। অন্য দুটি দাবি হলো- ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানকে টেকনিক্যাল ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করা। দাবি আদায়ে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ও কমপ্লিট শাটডাউনের ব্যানার ঝুলিয়ে আন্দোলন করেন। এ সময় তারা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘সাইকোলজির আধিপত্য, মানি না মানব না’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, বৈষম্য নো মোর’, ‘সাইকোলজির আধিপত্য, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’…
আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন। এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনে…
ফরিদপুরে দিনের আলোতে পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামের এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক। ছিনতাইয়ের পুরো ঘটনাটি পাশে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সোমবার ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসদরের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জু রানী দাস ওই এলাকার বিষু দাসের স্ত্রী। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস প্রতিদিনের মতো ভোরবেলা স্বামী বিষু দাসের মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই যুবক পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ফুটেজে দেখা যায়, দোকানের সামনের সড়ক…
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইসলামাবাদ আফগানিস্তানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া’। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তানের আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কোনো আগ্রহ নেই। ‘তালেবান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতোমধ্যে বন্ধুত্বপূর্ণ। তাহলে পাকিস্তানের কেন সেখানে সরকার পরিবর্তনের প্রয়োজন হবে?’—প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, ‘দীর্ঘ দশক ধরে আফগানিস্তানের রাজনীতিতে জড়িত থাকার পর পাকিস্তান এখন শান্তিপূর্ণভাবে প্রতিবেশী হিসেবে থাকতে চায়।’ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই খাজা আসিফ স্পষ্ট করে বলেন, আফগানিস্তান যে কোনো দেশের সঙ্গে—ভারতসহ—সম্পর্ক রাখতে পারে, যতক্ষণ না তা পাকিস্তানের…
