Author: 24 Hours Bangla
মার্গারেট থ্যাচারকে আদর্শ মানেন তিনি। লক্ষ্য ছিল, ‘জাপানের আয়রন লেডি’ হওয়া। দুই দফা ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন সানায়ে তাকাইচি। ৬৪ বছর বয়সি এই রাজনীতিক মঙ্গলবার জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিন পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র নেতৃত্বও পান। একসময় টেলিভিশন উপস্থাপক ও হেভি মেটাল ব্যান্ডের ড্রামার হিসেবে খ্যাত তাকাইচি এখন এমন এক দেশ ও দলকে নেতৃত্ব দেবেন, যা বর্তমানে জনআস্থা সংকট, চরম ডানপন্থার উত্থান, জন্মহার কমে যাওয়া এবং আঞ্চলিক ভূরাজনৈতিক টানাপোড়েনের মুখে রয়েছে। শেকড় থেকে শিখরে ১৯৬১ সালে নারা প্রিফেকচারে জন্ম নেওয়া তাকাইচির বাবা ছিলেন অফিস কর্মচারী, মা…
চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজনের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। ময়নাতদন্ত ছাড়া দাফন করায় আদালতের নির্দেশে এসব লাশ তোলা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার পৃথক চারটি গ্রাম থেকে লাশগুলো উত্তোলন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই দাফন হওয়া সদর উপজেলার পিরোজখালী গ্রামের লাল্টু হোসেন, খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম, নফরকান্দি গ্রামের খেদের আলী ও শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লার লাশ উত্তোলন করা হয়। লাশগুলো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, ৯ অক্টোবর রাতে…
মানুষের তথ্য প্রয়োজন। আর সেই তথ্যের ‘সোর্স’-এর অভাবে নেই। একসময় তথ্য পেতে বিভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারত। কিন্তু সময়ের সঙ্গে তথ্য খোঁজার গন্তব্য বদলে গেছে ইন্টারনেট ব্যবহারকারীদের। এখন চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ও গুগলের এআই ওভারভিউস ফিচারের মাধ্যমে একসঙ্গে অনেকগুলো ওয়েবসাইটের তথ্যের সমাহার পাওয়া যাচ্ছে। এ কারণে ওয়েবসাইটে দর্শক বা ভিজিটরের সংখ্যা ব্যাপকহারে কমে যাচ্ছে বলে জানিয়েছে উইকিপিডিয়া। অলাভজনক প্রতিষ্ঠান ও উইকিপিডিয়ার মূল সংগঠন ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ বলেছে, গত বছর একই সময়ের তুলনায় তাদের ওয়েবসাইটে ভিজিট বা ট্রাফিক ৮ শতাংশ কমেছে। এর কারণ বিভিন্ন সার্চ ইঞ্জিন এখন জেনারেটিভ এআই ব্যবহার করে সরাসরি উত্তর দিয়ে দিচ্ছে। ফলে ‘আমাদের মতো সাইটের…
কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্প স্থগিত করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি, ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাধা দেন। তিনি বলেন, হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে…
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ তথ্য নিশ্চিত করেছেন। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাশ চলবে বলে তিনি। সরকর কর্তৃক বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর তিনি বলেছেন, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি। দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এটা আমাদের ন্যায্য দাবি ছিল। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব। যে আট…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদনে যোগ্যতা ও বেতন গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতনস্কেল ১২৫০০–৩০২৩০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের বেতনস্কেল ১১৩০০–২৭২৩০ টাকা। পরীক্ষার পদ্ধতি প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৯০ নম্বরের হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি,…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে। সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে আগামী ১ নভেম্বর থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে। এমপিওভুক্ত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জিততে পারবে বলে তিনি মনে করেন না। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওরা এখনো জিততে পারে, কিন্তু আমার মনে হয় না তারা পারবে। তবে যুদ্ধ খুব অদ্ভুত জিনিস, অনেক খারাপও ঘটে, অনেক ভালোও ঘটে। যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, আমি বলেছি, তারা জিততে পারে—কিছুই অসম্ভব নয়। যুদ্ধের ক্ষেত্রে কিছুই নির্দিষ্ট নয়। ইউক্রেনে রুশ বাহিনীর কথিত বেসামরিক হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, নিহতদের বেশিরভাগই ছিলেন সেনা সদস্য। তার ভাষ্য অনুযায়ী, এই যুদ্ধে প্রতি সপ্তাহে দুই পক্ষ মিলিয়ে প্রায় পাঁচ থেকে সাত হাজার…
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে কয়েকদিন ধরে চলা পারিবারিক বিতর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি উত্তাপের অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান হওয়ার কথা জানিয়েছেন আবু ত্বহা ও সাবিকুন নাহার উভয়ই। স্ট্যাটাসে আবু ত্বহা লিখেছেন, ‘উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ।’ সমাধানের সর্বশেষ আপডেট জানিয়ে আদনান লিখেছেন— ১। ‘মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু ত্বহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা…
আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর মতো সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরীখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এসব তথ্য জানান। তিনি জানান, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত…
