Author: 24 Hours Bangla

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র, শহর ও যানবাহন এবং সশস্ত্র) পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপন অনুসারে, পুলিশ পরিদর্শকের (নিরস্ত্র) ৩৩, পুলিশ পরিদর্শকের (শহর ও যানবাহন) ১৮ এবং পুলিশ পরিদর্শকের (সশস্ত্র) ২৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত…

Read More

তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রংপুর ডিভিশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দোলনচাঁপা ও শিউলিমালা হল এবং প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে চির উন্নত মম শির প্রাঙ্গণে শেষ হয়। এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গের প্রাণ ফিরাও’, ‘ভারত যদি বন্ধু কও, ন্যায্য পানির হিস্যা দেও’, ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও’— এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অ্যাসোসিয়েশনের সভাপতি এমএসএইচ সাব্বির বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে অবদমিত…

Read More

ভারতের পুনে শহরের ঐতিহাসিক দুর্গ ‘শনিবার ওয়াড়ার’ ভেতর খোলা মাঠে চাদর পেতে তিন-চারজন নারীর নামাজ আদায় করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও ভারতের রাজনীতিতে নতুন করে ধর্মীয় বিতর্ক উসকে দিয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী মেধা কুলকার্নির নেতৃত্বে হিন্দুদের একটি দল যেখানে নামাজ আদায় করা হয়েছে, সেই স্থানে ‘গোমূত্র’ ছিটান। ‘গোমূত্র’ ছিটানোর ভিডিও চিত্রও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, নামাজ আদায় করা স্থানটিতে ‘গোমূত্র’ ছিটানো হচ্ছে, সঙ্গে চলছে শিব বন্দনা। পুনের ‘শনিবার ওয়াড়া’ মারাঠা সাম্রাজ্যের স্থাপনা। এটি পুনে দুর্গ নামেও পরিচিত। সেখানে নামাজ আদায় করার সমালোচনা করে মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী নিতেশ রানে…

Read More

ভারতের উত্তর প্রদেশের শিল্পনগরী কানপুরের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আলোকসজ্জা করা একটি সাইনবোর্ড টাঙানো হয়। সাইনবোর্ডে লেখা ছিল: ‘আই লাভ মুহাম্মদ’। অর্থাৎ আমি মহানবী হজরত মুহাম্মদকে (সা.)-কে ভালোবাসি। সাইনবোর্ডে লাল রঙের একটি হার্ট চিহ্নও আঁকা ছিল। কানপুরের সাঈদ নগরের শ্রমজীবী বাসিন্দারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতোই মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন করছিলেন। এতে সাজসজ্জার অংশ হিসেবে তারা ওই সাইনবোর্ড টাঙান। দক্ষিণ এশিয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলাদুন্নবী (সা.)–এ ধর্মীয় সমাবেশ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং মহানবীর জীবন ও শিক্ষার ওপর আলোচনার আয়োজন করে। কিছু স্থানে শোভাযাত্রা হয়। তবে ভারতের কানপুরে এ ধরনের সাইনবোর্ড টাঙানোর ঘটনা আগে…

Read More

ঢাকার নবাবগঞ্জ, দোহার ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের ৩৮ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণ করেন। তাও আবার ১৯টি মোটরসাইকেলে। গত ১৬ অক্টোবর তারা রওনা করেন। ২০ অক্টোবর তারা বাড়ি ফিরছিলেন। এ দু:সাহসিক ভ্রমণ শেষে সবাই বাড়ি ফিরছিলেন। ফেরেননি সামিউল ইসলাম (২১) ও ইমন ভূঁইয়া (২২) নামে দুই বন্ধু। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বন্ধু ইমনকে সিরাজদিখানের বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সামিউল ইসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ভৈরাহটি গ্রামের প্রবাসী মো. লিয়াকত শেখের একমাত্র ছেলে। নিহত ইমন ভূঁইয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু ভূঁইয়ার ছেলে। নিহত সামিউলের…

Read More

সিগারেট খাওয়া হালাল নাকি হারাম- জানালেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে সিগারেট খাওয়া হারাম নাকি হালাল- প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আহমাদুল্লাহ বলেন, যে জিনিস খাওয়া, পান করা, ব্যবহার করা হারাম; তা বেচাকেনা করাও হারাম। ইসলামে যে জিনিস খাওয়া, পান করা, ব্যবহার নিষেধ- তা বেচাকেনা করাও নিষেধ। শায়খ আহমাদুল্লাহ বলেন, দোকানদার ভালো মানুষ, নামাজি, নিজে সিগারেট খায় না, চৌদ্দগোষ্ঠীও খায় না, কিন্তু বেচেন; তবে তার উপার্জন হালাল হবে না। এখন প্রশ্ন হলো- একটা দোকানে অনেক আইটেম আছে, একটা নাজায়েজ জিনিস বিক্রি করলে অন্য জিনিস বিক্রি হারাম হবে, তা না। এটা বিক্রি করে…

Read More

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, ছিনতাইয়ের অপচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মোছা. বিউটি বেগম। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মহিলা দল সভানেত্রী মোছা. বিউটি বেগম বলেন, গত ১৬ অক্টোবর তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে মওলানা ভাসানী সেতু এলাকায় মহিলা দলের পক্ষ থেকে মশাল প্রজ্বালন কর্মসূচি শেষে তিনি বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছলে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে পাঁচ যুবক তার অটোরিকশার গতিরোধ করে অন্ধকারে টেনে নেয়। তিনি…

Read More

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সীমান্তে আতঙ্ক সৃষ্টি করেছে। সোমবার রাত থেকে এই গোলাগুলি শুরু হয় এবং স্থানীয় বাসিন্দারা থেমে থেমে গুলির শব্দ শুনতে পান। আরকান আর্মি, আরসা ও আরএসওর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের কারণে এই গোলাগুলি হচ্ছে। এ ঘটনায় অনেক হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন- সীমান্তের ৩৬, ৩৭ ও ৫৬ পিলারের ওপারে রাতভর প্রচণ্ড গোলাগুলি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরের এ ঘটনায় অন্তত ১৮-২০ জন প্রাণ হারিয়েছেন বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবির সূত্রে জানা যায়, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায়…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি । সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামে একটি সিনেমায়। এটির মাধ্যমে চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। ঠিক তেমনি বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে নানা সমালোচনারও জন্ম দিয়েছেন। এবার অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার অভিযোগ, প্রমোশনের বিনিময়ে তার কাছ থেকে শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা রক্ষা করেননি তিনি। জানা গেছে, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার…

Read More

ইসরাইল তুরস্কের অনুরোধে চলতি মাসের শুরুর দিকে অন্তত ৬৬ জন ফিলিস্তিনি ও তুর্কি নাগরিককে গাজা উপত্যকা ছাড়ার অনুমতি দিয়েছে। তাদের মধ্যে ছিলেন প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়ার পরিবারের ১৬ জন সদস্য। দুই দেশের কূটনৈতিক চুক্তির অংশ হিসেবে ১৪ জন তুর্কি নাগরিক এবং তুর্কি নাগরিকদের ৪০ জন নিকটাত্মীয়—যাদের মধ্যে স্বামী, স্ত্রী, সন্তান, পিতা ও মাতা রয়েছেন—গাজা থেকে বের হতে পেরেছেন বলে দুটি পৃথক সূত্র মিডল ইস্ট আই–কে জানিয়েছে। এই সিদ্ধান্ত আসে অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির পর, যেখানে তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছিল এবং হামাসকে আলোচনায় আনতে সহায়তা করেছিল। হানিয়ার পরিবারের সদস্যদের মধ্যে পাঁচজন তুর্কি নাগরিকের আত্মীয় ছিলেন। উল্লেখযোগ্য যে,…

Read More