Author: 24 Hours Bangla
বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্র জানায়, বাঘমারা বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং বাজারজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাজারের অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রী থাকায় আগুন…
শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৬ মে) দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প, আম্ফান সহায়তা, পিএম-কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচাগার নির্মাণ এবং ১০০ দিনের কাজের প্রকল্পে কেউ ঘুষ নিয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,“যদি আমার মা-বোন, দিদি ও শিশু কন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’ বলে ঘুরে বেড়ায়, তাদেরও ছাড়া হবে না।” মুখ্যমন্ত্রী দাবি করেন, ক্ষমতায় আসার…
নাটোরের সিংড়া উপজেলায় আয়েশা বেগম নামে এক বিধবা নারীর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের একটি জমিতে ধান কাটার এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী অংশ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, সিধাখালী গ্রামের বাসিন্দা আয়েশা বেগম–এর স্বামী রওশন আলী দুই বছর আগে অসুস্থ হয়ে মারা যান। এরপর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। চলতি মৌসুমে নিজের এক বিঘা জমির পাশাপাশি বর্গা নিয়ে আরও এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ…
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইরাকের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মেদ। খবর আল আরাবিয়া। শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এপ্রিল মাসে হরমুজ প্রণালি হয়ে ইরাক মাত্র ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে। অথচ ইরান যুদ্ধ শুরুর আগে প্রতি মাসে প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো। তেলমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়েছে। তিনি বলেন,“হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি এখন খুবই সীমিত। তেলবাহী জাহাজের আগমনের ওপর এটি নির্ভর করছে। কিন্তু বীমা জটিলতার কারণে অনেক ট্যাংকার সেখানে প্রবেশ করছে না।”…
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা–এর জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন। জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যরাও…
বাংলাদেশে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহী শিক্ষা ও জ্ঞানচর্চার ঐতিহ্যবাহী নগরী হিসেবে পরিচিত, এবং এখান থেকেই প্রথম স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন হতে পারে। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে “বাংলাদেশে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নে কাজ করছে। নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা চালুর মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু করাও সরকারের…
সিলেটে একটি মাদ্রাসার দানবাক্সের টাকা প্রাইভেট কারে এসে লুট করার অভিযোগ উঠেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ঘাসিটুলা এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসা-এর গেটের সামনে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা প্রাইভেট কার এসে মাদ্রাসার সামনে থামে। পরে দুইজন যুবক গাড়ি থেকে নেমে ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পাশ দিয়ে একটি মোটরসাইকেল চলে গেলেও ঘটনাটি থামানো সম্ভব হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, একই রাতে আশপাশের আরও কয়েকটি মসজিদ…
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বার ও ময়দর মুন্সির পক্ষের মেরাজ মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। শুক্রবার রাতে ফেসবুক লাইভকে ঘিরে উত্তেজনার পর পরদিন সকালে বাজার এলাকায় একটি ঘটনার জেরে প্রথমে মারধর হয় এবং পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।…
নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া হাটে গরু বিক্রির রশিদে নির্ধারিত ইজারা মূল্য না দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, হাটে নির্ধারিত ইজারা তালিকা টাঙানো নেই এবং মসজিদের নামে চাঁদা তোলা হলেও সেই টাকা মসজিদে জমা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় যুবক মমিনুরকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বসুনিয়া হাট জামে মসজিদের সহকারী সেক্রেটারি মো. আহেদ আলী বলেন, হাটে মসজিদের নামে নিয়মিত টাকা তোলা হলেও তা মসজিদে দেওয়া হচ্ছে না। গরু বিক্রেতারা জানান, নির্ধারিত ৬০০ টাকার পরিবর্তে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, কিন্তু…
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একই জাত, রং ও আকৃতির ১০টি গরু নিয়ে নজর কাড়ছে একটি ব্যতিক্রমী খামার। ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম-এর ঘনশ্যামপুর গ্রামের ডেইরি ফার্ম-এ ফ্রিজিয়ান জাতের এই ১০টি গরু পালন করা হচ্ছে। প্রতিটি গরুর ওজন প্রায় ৬ থেকে ৮ মণের মধ্যে। দূর থেকে দেখলে গরুগুলোকে প্রায় একই রকম মনে হয়—রং, উচ্চতা ও গঠন সবই প্রায় অভিন্ন। এই কারণে প্রতিদিন আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা খামারটি দেখতে ভিড় করছেন। খামার মালিকের ছেলে সাকিব শেখ জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন হাট থেকে বেছে বেছে একই ধরনের গরু সংগ্রহ করা হয়েছে। এবার…
