Author: 24 Hours Bangla
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষ করে ২০২৮ সাল থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। রোববার দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে নতুন কারিকুলামের ডিজাইন সম্পন্ন করা হবে। এরপর ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে হলে আগে কারিকুলাম সঠিকভাবে ডিজাইন করা জরুরি। প্রাথমিক শিক্ষায় ‘আর্লি লার্নিং’ বা ছোট বয়সের শেখার বিজ্ঞানভিত্তিক পদ্ধতির ওপর গুরুত্ব দিতে হবে।…
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় আরিক মিয়া (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিক মিয়া নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে। গত ১১ মে রাতে সে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে গত পাঁচ দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার বিকেলে চর এলাকায় কয়েকজন যুবক ঘাস কাটতে…
চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (৩১)। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কারিনার বাবা কায়সার হামিদ ও মা লোপা কায়সার মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন। রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে লোপা কায়সার লেখেন, জীবনের নানা কঠিন পরীক্ষা হাসিমুখে পার করলেও মেয়েকে হারানোর শূন্যতা সহ্য করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মা লোপা কায়সার জানিয়েছেন, কারিনার মরদেহ নিয়ে তিনি আজ ঢাকায় ফিরছেন।…
সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রলার থেকে প্রায় ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই অভিযানে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড জানায়, অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় বোট তিনটি থেকে ৩৩ জনকে আটক করা হয়।…
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুউদ্দিন হাওলাদার (ঠিকাদার) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির নির্মাণকাজের ঠিকাদারি করেন নুরুউদ্দিন। কাজ শেষ হলেও পাওনা টাকা পরিশোধ না করায় ভবনের মালিক আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ তাকে একাধিকবার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে আব্দুর…
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখা এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। রবিবার সকালে সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন। বৈঠকে দুই দেশের বাণিজ্য সহযোগিতা জোরদার, বিদ্যমান আঞ্চলিক কাঠামোর কার্যকর ব্যবহার এবং পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণকে সফল করতে দ্রুত বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি অপরিহার্য। তিনি উল্লেখ করেন, দেশের রপ্তানির বড় অংশ তৈরি…
রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন দেশের ১৪টি অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর ও আজভ সাগর অঞ্চলও ছিল। সবচেয়ে বেশি প্রভাব পড়ে রাজধানী মস্কোর আশপাশে। কর্তৃপক্ষ জানায়, মস্কো অঞ্চলে তিনজন এবং বেলগোরদে একজন নিহত হন। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের পর আরও ৩০টি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন,…
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে সকালে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুল ইসলামকে মারধর শুরু করলে বাবুল মিয়া এগিয়ে যান। তখন তাকেও মারধর করা হয়।…
হিজবুল্লাহ–ইসরায়েল সংঘাতের নতুন ধাপে লেবাননের অর্থনীতি আরও গভীর সংকটে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দুর্বলতায় থাকা দেশটি এখন যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আমের বিসাত আল জাজিরাকে জানিয়েছেন, ২ মার্চের পর সংঘাত তীব্র হওয়ার পর থেকে লেবাননের প্রায় ২০০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭ শতাংশের সমান। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে কয়েকশ কোটি ডলার প্রয়োজন হতে পারে। আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, চলমান পরিস্থিতিতে লেবাননের সরকারের পক্ষে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। সরকার বর্তমানে প্রায়…
বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এর মধ্যে চলতি মাসেই ১ হাজার ৫০০ জন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান কোম্পানির প্রতিনিধিদল। প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হওয়ায় নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তারা আরও জানান, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি)–এ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ড্রাইভার বাছাই…
