Author: 24 Hours Bangla

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে মানুষের খণ্ডিত দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় নদীর তীর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় অঙ্গগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্থানীয়রা নদীর পাড়ে পড়ে থাকা একটি প্লাস্টিক মোড়ানো ব্যাগ দেখতে পান। ব্যাগটি থেকে দুর্গন্ধ বের হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে মানুষের খণ্ডিত দুটি হাত ও দুটি পা দেখতে পায়। ঘটনার পর উদ্ধার হওয়া অঙ্গগুলো জব্দ করে তদন্তের জন্য সিআইডি-কে খবর দেওয়া হয়। বাহার মিয়া, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন, “সিআইডি সদস্যরা…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই হামাসের শীর্ষ সামরিক নেতা ইজ্জ আল-দিন আল-হাদাদ-কে হত্যার দাবি করেছে ইসরাইল। শুক্রবার বিকেলে গাজা সিটিতে চালানো এক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরাইলি নিরাপত্তা সংস্থা। যৌথ বিবৃতিতে ইসরাইলি বাহিনী দাবি করেছে, একটি “সুনির্দিষ্ট ও নিখুঁত হামলার” মাধ্যমে আল-হাদাদকে লক্ষ্যবস্তু করা হয়। হামলায় নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার জরুরি পরিষেবা বিভাগ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার উত্তর গাজার বিভিন্ন মসজিদ থেকেও আল-হাদাদের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। ইসরাইলের…

Read More

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে ঋণাত্মক অবস্থায় রেখে গেছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও অন্তত দুই বছর সময় লাগবে। শনিবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল-এ ১৭ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হয়েছে। তিনি জানান, শুধু জ্বালানি খাতে আগামী অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া বিদ্যুৎ খাত ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে গত দুই মাসে আরও ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। তিনি বলেন,…

Read More

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভিপ্রায় ও জাতীয় স্বার্থ অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। এ বিষয়ে ভারতকে দ্রুত আলোচনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “ভারত সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, অবিলম্বে বাংলাদেশের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় দুই দেশের সুসম্পর্ক স্থাপনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাধাগ্রস্ত হতে পারে।” তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবি অনুযায়ী কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সরকার কাজ করবে। তিনি জানান, সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের কল্যাণে কাজ করি। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরে আমাদের পাশে থাকতে হবে।” তিনি আরও বলেন, সরকার গঠনের পরপরই ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে বিপুল সংখ্যক কৃষক ঋণমুক্ত হয়েছেন। তিনি দাবি করেন, কৃষকদের উন্নয়ন ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সরকার বিভিন্ন…

Read More

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে এবার আলোচনায় এসেছে এক ব্যতিক্রমী জুটি—‘শালা’ ও ‘দুলাভাই’ নামের দুটি গরু। হাস্যরসাত্মক এই নামকরণ ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে কৌতূহল, ভিড় ও উৎসবমুখর পরিবেশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-এর ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্ম লিমিটেড-এ রাখা হয়েছে এই দুটি গরু। খামার সূত্রে জানা গেছে, গরু দুটির নাম রাখা হয়েছে মালিকপক্ষের মজার সম্পর্কের ধারণা থেকে। বাস্তব জীবনে ‘শালা–দুলাভাই’ সম্পর্ক থাকায় হাস্যরস করেই এই নাম দেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খামার কর্তৃপক্ষ জানায়, ‘শালা’ নামের গরুটির ওজন প্রায় ৬২৫ কেজি এবং ‘দুলাভাই’ নামের গরুটির ওজন প্রায় ৬২৮ কেজি। দুইটি গরুর বয়স প্রায় তিন বছর। প্রতিদিন সকাল…

Read More

লালমনিরহাটের এক প্রান্তিক কৃষকের অভিনব প্রতিবাদ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তামাক চাষে লাভের আশায় সবকিছু হারিয়ে শেষ পর্যন্ত নিজের উৎপাদিত তামাকেই আগুন ধরিয়ে দিয়েছেন মিলন মিয়া নামের এক কৃষক। শুধু তাই নয়, ৫১টি মসজিদের পানি শরীরে ঢেলে কান ধরে উঠবস করে শপথ নিয়েছেন—জীবনে আর কখনো তামাক চাষ করবেন না। শুক্রবার বিকেলে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঘটে এই ব্যতিক্রমী ঘটনা। স্থানীয়রা জানান, ভাগ্য বদলের আশায় এ বছর ৩ বিঘা জমিতে তামাক চাষ করেছিলেন মিলন। কিন্তু সেই স্বপ্নই এখন তার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।চাষের খরচ জোগাতে নিজের শখের মোটরসাইকেল বিক্রি করেছেন, এমনকি স্ত্রীর পালিত গরুটিও বিক্রি করতে হয়েছে তাকে। আশা…

Read More

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার ধামরাই এলাকায় আগামী শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিয়ারুল ইসলাম। জোনাল অফিসের তথ্য অনুযায়ী, ধামরাই উপকেন্দ্রের ১এ ও ২বি ফিডারের আওতাভুক্ত এলাকায় এ শাটডাউন কার্যকর থাকবে। বিদ্যুৎ না থাকায় ১ নম্বর ফিডারের আওতাধীন ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক) ও কুল্লাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, উপজেলা ও…

Read More

শ্রীলংকার বৃহত্তম বেসরকারি হাসপাতাল আইসিরি সেন্ট্রাল হাসপাতাল-এর মূল প্রতিষ্ঠান সফট লজিক হোল্ডিংয়ের চেয়ারম্যান অশোক পাথিরেইজ বলেছেন, বিশেষ প্যাকেজের মাধ্যমে বাংলাদেশি রোগীদের ভারতের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সফট লজিক গ্রুপ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ খুঁজছে এবং প্রাথমিকভাবে একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপটির হাসপাতাল খাতের প্রধান প্রতিষ্ঠানই হলো আইসিরি সেন্ট্রাল হাসপাতাল, যা শ্রীলংকার বেসরকারি স্বাস্থ্যসেবায় অন্যতম বড় প্রতিষ্ঠান। অশোক পাথিরেইজ বলেন, বাংলাদেশিরা বছরে বিপুল অর্থ চিকিৎসার জন্য বিদেশে ব্যয় করেন—ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নেন। এই রোগীদের একটি অংশকে শ্রীলংকার…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাগলা কুকুরের কামড়ে টানা দুই দিনে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে (১৫ মে) শুক্রবার বিকেল পর্যন্ত উপজেলার বগাদী, রামচন্দ্রদী ও জালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ একটি কুকুর একের পর এক মানুষকে আক্রমণ করতে শুরু করে এবং যাকেই সামনে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। আহতদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। প্রাথমিকভাবে জুবায়ের (৫), জান্নাতুল ফেরদৌস (৩২), কুলসুম (৪০), ডলি (৪৫), রায়হান (২০)সহ আরও অনেকের নাম জানা গেছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার জাতীয় জলাতঙ্ক প্রতিরোধ…

Read More