Author: 24 Hours Bangla
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামায়াত সেক্রেটারি। দলটির প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, বিগত দুই মাস থেকে কিছুটা অসুস্থতা বোধ করছেন আব্দুল্লাহ তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে সফরের সময়েও তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন। তারই ফলোআপ হিসেবে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ওয়াশিংটনে তিনি দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে—যার সঙ্গেই তিনি ২০১৮ সালের সফরে বৈঠক করেছিলেন। ব্রিটিশ দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরে সৌদি ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মতো একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চান। ইসরাইলের সাম্প্রতিক দোহা হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের সঙ্গে এমন একটি নির্বাহী চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারের আল-উদেইদ এলাকায়। বর্তমানে সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন অবরোধের মুখে ছিল কাতার। সেই সময় আরব ও মুসলিম…
আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। আজ (মঙ্গলবার) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ খলনায়ক ডনকেও আসামি করা হয়েছে। এছাড়া সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মোট অভিযুক্ত ১১…
চট্টগ্রামের লোহাগাড়া সদরের ৩ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলার ব্যালকনির ছাদ ভেঙে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রশিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হেলাল উদ্দীন (৩৪)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের পূর্ব পান হালি ৪ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা। নিহত হেলাল উদ্দীনের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। নিহতের ফুপাতো ভাই খলিল আহমদ জানান, হেলাল দীর্ঘ ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। প্রতিদিনের মতোই সকালে কাজে যোগ দিয়েছিলেন। আরেক শ্রমিক আমাদের জানান, ভবনের…
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ‘নাজুক যুদ্ধবিরতি’র স্থায়িত্ব নির্ভর করছে দেশটির তালেবান সরকার সীমান্তপথে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ ও হামলা বন্ধ করতে পারে কি না, তার ওপর। সোমবার (২০ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ এ কথা বলেন। তিনি বলেন, ‘এই একটি শর্তের ওপরই সবকিছু নির্ভর করছে।’ রয়টার্সের সঙ্গে খাজা আসিফ কথা বলার এক দিন আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এক সপ্তাহ ধরে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে দুই দেশের এ সংঘর্ষের সূত্রপাত হয়। ইসলামাবাদ কাবুলের কাছে দাবি জানায়, তারা যেন…
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে কাঁচামালের ক্ষয়ক্ষতির কারণে দেশের ওষুধ খাতের চার হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। আজ মঙ্গলবার বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এমনটি বলেন। তারা বলেন, তাৎক্ষণিকভাবে ওষুধের দাম এবং সরবরাহ শৃঙ্খলে এর প্রভাব পড়বে না। তবে, আগুনে ধ্বংসপ্রাপ্ত কাঁচামাল আনার ব্যবস্থা অবিলম্বে আগের অবস্থায় ফিরিয়ে না আনা হলে ওষুধের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটতে পারে। সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন বলেন, আগুনে ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। কোম্পানিগুলোর কাছ থেকে তথ্য পাওয়ার পর এর পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানান। কাঁচামালের প্রভাব তৈরি পণ্যের ওপর পড়বে, তাই…
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার মূল বেতনের সঙ্গে ১৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই ঘোষণার পর আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত জানানো হলে শিক্ষক নেতাদের পক্ষ থেকে দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমরা সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট, বুধবার থেকে ক্লাসে ফিরে যাচ্ছি। এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সভাপতিত্বে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় ১৫ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়। চলতি অর্থবছরেই শিক্ষক-কর্মচারীরা ৭.৫ শতাংশ বাড়িভাতা পাবেন, বাকি ৭.৫ শতাংশ কার্যকর হবে পরবর্তী অর্থবছর থেকে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বাড়িভাতা ২০ শতাংশসহ তিন দফা দাবিতে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এদিকে দুপুর ১২টার দিকে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআইয়ের একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক শুরু করেছে। গুলশান চেয়ারপারসনের অফিসে এই বৈঠক শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন—বিএনপি স্হায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা…
পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও অধিযাচিত শূন্য পদে দ্রুত সুপারিশের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরি প্রত্যাশীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। এসময় ‘৪৩ এর নন ক্যাডার দিতে হবে সার্কুলার’ ‘বৈষম্য মানি না, মানব না’ ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ‘সিন্ডিকেট নিপাত যাক, মেধাবীর মুক্তি পাক’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। প্রার্থীরা দুই দফা দাবি জানান, বারবার আশ্বাসের পরও দীর্ঘসূত্রতা ও অবহেলায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভ কর্মসূচির সমন্ময়ক মো. রানা আহমেদ জানান, দীর্ঘদিন ধরে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ,…
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ডিএমপির উপপরিচালক (ডিমিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
