Author: 24 Hours Bangla

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার পর দিনটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। একই সঙ্গে তিনি নিজেকে ‘সৌভাগ্যবান’ বলেও মনে করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার বিষয়ে সম্মতিপত্র জারির পর এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন। বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, আজকের এ দিনটি, এ মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ হতে ৭.৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই হতে ৭.৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে। তিনি বলেন, সম্মানিত…

Read More

১০ টাকায় ইলিশ বিক্রি করা সেই ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মাংস বিতরণের একটি পোস্টের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পোস্টারে দেখা যায়, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে রায়হান জামিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাংস বিতরণের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, বৃহস্পতিবার গরুর মাংস বিতরণ করব। যাদের এ মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আমরা আপাতত ১০০ জন অসহায়-দরিদ্রের তালিকা করেছি। উল্লেখ্য,…

Read More

প্রথম ম্যাচে স্পিনারদের একচ্ছত্র আধিপত্য দেখেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বাংলাদেশি স্পিনাররা তো রীতিমতো উৎসব করেছেন, ১০ উইকেটের ৮টাই শিকার করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে সেই একই রেসিপি বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাসকিন আহমেদ প্রথম ওয়ানডেতে অ্যাকশনে ছিলেন মোটে ২ ওভার। মেইডেন দিয়ে শুরু করেছিলেন। কিন্তু তিনিও পরের ওভারে ১০ রান হজম করে বসেন। এরপর তাকে আর দ্বিতীয় স্পেলের জন্য ডাকেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে তাসকিনের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল। এদিকে গতকালই স্কোয়াডে নেওয়া হয় স্পিনার নাসুম আহমেদকে। আজ তাসকিনের জায়গায় সেই নাসুমই দলে…

Read More

আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য চলতি নভেম্বর এর ১ তারিখ হতে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং আগামী বছরের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫% বাড়িভাড়া কার্যকর হবে। শতাংশ হারে এ ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিক্ষকরা আরও অধিক…

Read More

ঢাকাই সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন প্রমুখ। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।…

Read More

রাজধানীর রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে রোববার দুপুরে প্রকাশ্যে বাস থেকে এক ব্যক্তিকে নামিয়ে ডাকাতি করে ১৮ থেকে ২০ জনের একটি সংঘবব্ধ চক্র। মো. সুমন মিয়া নামের ওই ভুক্তভোগী তার দুবাই প্রবাসী ভাইয়ের পাঠানো স্বর্ণালংকার নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। কিন্তু তিনি রামপুরা টেলিভিশনের সামনে পৌছালে ডাকাতেরা তাকে ছিনতাইকারী বলে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে অস্ত্রের মুখে তার কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। তারা হলেন- মনির হোসেন শিমুল, শাকিল ওরফে শাকিব, রাকিবুল হাসান, আরিফ, আহসানুল্লাহ মিরাজ, শাওন মোল্লা, মনির…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। নির্বাচনে আমরা এআইয়ের অপব্যবহার রোধ করতে চাই। এ কারণে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তার আগে আপনাদের (বিশেষজ্ঞ) মতামত প্রয়োজন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় অনেক কিছু রাতে ঘটে যেতে পারে। বিশেষ করে রাতের বেলায় এআই অপব্যবহার বেশি হতে পারে। এজন্য আমাদের দিন-রাত রাউন্ড দ্য ক্লক কাজ করতে হবে। তিনি আরও বলেন, কী ধরনের জনবল আমরা এ কাজে…

Read More

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক সময় এমন একজন রাজনীতিক বলা হয়, যিনি সাধারণ নিয়ম বা প্রচলিত ধারার বাইরে সবকিছু ভেঙে দেন বা এলোমেলো করে ফেলেন (মানে নিয়মনীতি মানেন না)। আর এখন তিনি আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের ভেতর ভাঙাগড়া বা সংস্কারের কাজ শুরু করেছেন। নতুন বলরুম তৈরি করতে তার নির্দেশে এ স্থাপনার একাংশ ভেঙে ফেলা হচ্ছে। সোমবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভাঙা শুরু হয়েছে। সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্প এ তথ্য জানিয়ে বলেন, ২৫ কোটি ডলার ব্যয়ে নতুন বলরুমের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ইস্ট উইংয়ের সামনের দিকটা ভেঙে দিয়েছে। সেখানে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে দুলাল মিয়া (৬০), পুলিশ নিয়ে এসে অজুখানার কাজ বন্ধ করে…

Read More

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করায় জাপান সামাজিক রক্ষণশীল তাকাইচিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে। খবর বিবিসি’র। পার্লামেন্টের উচ্চকক্ষে তাকাইচি পান ১২৫ ভোট, প্রয়োজনের থেকে যা একটি বেশি। নিম্মকক্ষের এক ভোটাভুটিতে পার্লামেন্টের ৪৬৫ আসনের ২৩৭ ভোট পান তাকাইচি। জয়ের জন্য তার দরকার ছিল ২৩৩টি ভোট। তিনি ৪ ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মঙ্গলবারই জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনবো অ্যাবের এই ঘনিষ্ঠ সহযোগীর। জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী এত বছরের মধ্যে একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দেবেন বলে আশা…

Read More