Author: 24 Hours Bangla

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানির পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পরিকল্পনায় ক্ষুব্ধ দেশটির খামারিরা। খবর রয়টার্সের। ন্যাশনাল ক্যাটলম্যানস বিফ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কলিন উডঅল সোমবার (২০ অক্টোবর) বলেন, ট্রাম্পের পরিকল্পনা পশুপালন খাতে কেবল বিশৃঙ্খলা তৈরি করবে, কিন্তু মাংসের দাম কমাতে কোনও ভূমিকা রাখবে না। এর আগে রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা যদি আর্জেন্টিনা থেকে অল্প পরিমাণ গরুর মাংস কিনি, তাহলে তাদের অনেক সুবিধা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেছে। তাই আমদানি বাড়িয়ে দাম কমানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন। এর আগে মার্কিন প্রশাসন…

Read More

মানব পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে কাজ করছে রুশ গোয়ন্দারা—এমনটাই দাবি করেছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ। ‘দ্য টাইমস’ পত্রিকাকে মিতভ জানান, তার সরকারের কাছে প্রমাণ আছে যে, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সেই সব অপরাধচক্রের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত’, যারা ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রবেশ করাচ্ছে। তিনি বলেন, অবৈধ অভিবাসীর এই ঢল বৈরি দেশগুলোর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে অস্থিতিশীল করার একটি হাতিয়ার। আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এক সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের পশ্চিম বলকান অঞ্চলের মধ্য দিয়ে অবৈধ অভিবাসন দমনে যৌথ কৌশল নিয়ে আলোচনা করার কথা রয়েছে। তার আগে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ অভিবাসী পাচারকাজে জড়িত থাকার…

Read More

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে জসীমউদ্দীন (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জসীমউদ্দীন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জসীমউদ্দীন বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ঋণগ্রস্ত জসীমউদ্দীন পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে রোববার বিকালে কীটনাশক পান করেন। এ ঘটনায় পরিবারের লোকজন তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার তার অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। …

Read More

খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। কয়েকজন পথচারী ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ পেয়ে তাকে উদ্ধার করে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের শিশু ওর্য়াডে তাকে ভর্তি করা হয়। সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন পথচারী পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তারা ড্রেন থেকে নবজতাকের কান্না শুনতে পান। পরে পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে নবজাতক চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করেছি। তারা নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। খাগড়াছড়ি…

Read More

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়াসহ তিন দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনে এরইমধ্যে ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এ তথ্য জানান। এরআগে, সোমবার চারজনের অসুস্থ হওয়ার খবর জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। টানা কর্মসূচির অংশ হিসেবে রোববার শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকরা থালা-বাটি…

Read More

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। সোমবার (২০ অক্টোবর) এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে। সূত্রে আরও জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল। সে হিসেবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এর আগে গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন…

Read More

বিশ্ববাজারে প্রতিদিন ওঠানামা করছে স্বর্ণের দাম। তবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকাও ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বিদেশ থেকে স্বর্ণ আনা হতে পারে অন্যতম একটি উপায়। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ-গহনা আনতে দিতে হবে না শুল্ক-কর, তা জানতে হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে দেশে ফেরার সময় শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণের গহনা আনতে পারবেন। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণের বার দেশে আনার সুযোগ আছে। অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে স্বর্ণের অলংকার ও স্বর্ণের বার এবং মুঠোফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। বাজেটের সময়…

Read More

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার নিহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৫.৪০ মিনিটের দিকে ত্রিশালের অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসকের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অন্য একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে চালক ও হেলপার গুরুতর আহত হয়। ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ…

Read More

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী সেতুর ওপর মাওয়ামুখী সার্ভিস সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। সম্পর্কে তারা দুজন বন্ধু। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত কোনো গাড়ি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ও…

Read More

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। দীর্ঘদিন ধরে ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে বৃষ্টির কারণে। তবে আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। ৫৫৩ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের শহর দিল্লি, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। একই সময় ২৬৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। এদিকে ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা । ১৫৫ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের…

Read More