Author: 24 Hours Bangla

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়াসংলগ্ন অঞ্চল দনবাস মস্কোর দখলে চলে গেছে। সুতরাং ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। জানা গেছে-ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে ট্রাম্প এমন কথা বলেছেন। রোববার পলিটিকোর প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনাপূর্ণ বৈঠকে জেলেনস্কিকে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু এলাকা ছাড়ার জন্য চাপ দেন। বৈঠক শেষে ইউক্রেনীয় প্রতিনিধিদল হতাশ হয়। ওই দুই সূত্র আরও জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং একই সঙ্গে কিয়েভ ও মস্কোর উভয় পক্ষকেই নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দেন, যা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। বৈঠকের পর ট্রাম্প…

Read More

দীপাবলির আলোর উৎসব এ বছরও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি গোয়া ও কর্নাটকের করওয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত-এ নৌসেনাদের সঙ্গে দীপাবলি পালন করেন। ঢেউয়ের ধাক্কা, আরব সাগরের ঝলকানি এবং বিক্রান্তের বিশাল লৌহময় কাঠামো ঘিরে আলোর উৎসবে প্রধানমন্ত্রী দেশপ্রেম, গর্ব ও সামরিক শক্তির প্রতীকী এক দৃশ্য তৈরি করেন। এই উপলক্ষ্যে নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশে মোদি বলেন, ‘আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। যদি এর নামই পাকিস্তানের সাহস কাঁপিয়ে দেয়, তাহলে ভাবুন, এই জাহাজের শক্তি কতটা!’ আরও বলেন, ‘আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ…

Read More

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের সহযোগী ও হালট্রিপ কেলেঙ্কারির হোতা মোহাম্মদ তাজবীর হাসানকে দুদকের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩ অক্টোবর মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। পরদিন আদালত তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন। দুইদিন পর ৬ অক্টোবর তাকে…

Read More

এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নিজের দুই কন্যা শিশুকে আটকে রেখে বিভিন্ন ধরনের বিপজ্জনক ড্রাগস খাওয়ানোর অভিযোগ তুললেন আলোচিত অভিনেত্রী নীলা ইসরাফিল। সোমবার (২০ অক্টোবর) বিকালে এমন অভিযোগ তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। নীলা ইসরাফিল তার পোস্টে বলেন, আমার কাছে যে তথ্যগুলো এসেছে, তা একজন মা হিসেবে আমার হৃদয়কে চূর্ণ করে দিচ্ছে। আমি সম্পূর্ণ অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। আমি জানি না আমার ছোট ছোট দুটি কন্যা সন্তান যাদের বয়স মাত্র ৬ বছর এবং ৪ বছর এখন কোথায় আছে, তারা বেঁচে আছে কিনা, আর যদি বেঁচেও থাকে, তারা আর কতদিন টিকে থাকবে এই নিষ্ঠুর নির্যাতনের মধ্যে।…

Read More

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উত্তর শশীদল এলাকায় মেম্বার বাড়ির ছাদ থেকে গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাউছার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত কাউছারের তথ্যের ভিত্তিতে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরও ৬০ কেজি…

Read More

কাউনিয়ায় এক হতদরিদ্র কৃষকের পরিশ্রমে গড়া ফুলকপির বাগান রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাশায় ভেঙে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা খেতে প্রবেশ করে কৃষক আব্দুল কাদেরের জমিতে লাগানো প্রায় ৫ শতাধিক ফুলকপির গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কাটা অবস্থায় কপির গাছগুলো দেখতে পান কৃষক। কৃষক আব্দুল কাদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই ফুল কপিগুলোই ছিল আমার সংসারের ভরসা। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি বিচার চাই। স্থানীয়দের ভাষ্য, আব্দুল কাদের একজন পরিশ্রমী কৃষক। অল্প জমিতে ফসল ফলিয়ে…

Read More

আমাজনের ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বৈশ্বিকভাবে দেখা দেওয়া একটি বড় ধরনের বিভ্রাট বা আউটেজ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। এই আউটেজের কারণে বিশ্বের বহু কোম্পানির অনলাইন সেবা ও সংযোগে সমস্যা দেখা দেয়। এ ঘটনায় ফোর্টনাইট, স্ন্যাপচ্যাট, ডুয়োলিঙ্গোসহ একাধিক জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ, এমনকি বেশ কয়েকটি বড় ব্যাংকের সেবাও ব্যাহত হয়। এ ছাড়া এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস এবং ট্রেডিং অ্যাপ রবিনহুড—সবাই তাদের সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে এডব্লিউএসের এই প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করেছে। উল্লেখ্য, এডব্লিউএস হলো বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড কম্পিউটিং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি। এটি গুগল ও মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসের সঙ্গে…

Read More

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে সমন্বয় সভা চলাকালে অডিটোরিয়ামের নিচতলায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে শহরের জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারজিস আলম এ হামলার জন্য ফ্যাসিস্টদের দায়ী করেন ও সরকারের কাছে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আস্ফালন বন্ধের দাবি জানিয়েছেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, এনসিপির অনুষ্ঠানের বাইরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। বগুড়া জেলা এনসিপির সংগঠক সিরাজুল ইসলাম সিরাজ ও প্রত্যক্ষদর্শী অন্যরা জানান, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সোমবার জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বিকাল ৩টার দিকে বগুড়ায়…

Read More

লক্ষ্মীপুরের রায়পুরে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ওই নেতার পরিত্যক্ত বসতঘরে রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাদশা গাজি পালিয়ে যায়। ‎উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। ‎‎সোমবার (২০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। ‎‎যৌথ অভিযান পরিচালনা করেন রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান। ‎‎অভিযান চলাকালে পলাতক আসামি মো. বাদশা গাজীর (৫০) বাড়ি থেকে একটি বিদেশি অস্ত্র, দুটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাদশা গাজী চরবংশী ইউপির বিএনপির সাধারণ…

Read More

বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। সিআইডি বলছে, পর্নো ওয়েবসাইটগুলোতে অন্য বাংলাদেশিদের যুক্ত করার অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। মূলত নতুনদের যুক্ত করলে মুনাফা দিত আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো। সোমবার (২০ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। জসীম উদ্দিন খান বলেন, ‘বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন তারা। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। শুধু তারা নিজেরাই নয়, রয়েছে অন্যদের যুক্ত করার অভিযোগও।’…

Read More