Author: 24 Hours Bangla

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। সেই সঙ্গে টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশা ঘোচানোর সুযোগ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। মাত্র ২০৭ করেও প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজও একই ধরনের উইকেট। মন্থর উইকেটে ব্যাটারদের টিকে থাকার লড়াই। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে বাড়তি স্পিনার হিসাবে বাংলাদেশ দলে নিয়েছে নাসুম আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজও উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। অনুমান করাই যায়, আজও স্পিনাররা রাজত্ব করবেন। দুদলই হয়তো চার স্পিনার নিয়ে মাঠে…

Read More

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  আর এখন যেমন আছে তেমনই রেখে উভয়পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত।’ ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে। বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কী…

Read More

দেশের বাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হবে। রোববার স্বর্ণ ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮…

Read More

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দিদারকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার রাত ১১টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের কালিয়ান এলাকার বাদল ভূঁইয়ার ইটখলার পাশে রাস্তার ধারে দিদারকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পর্যবেক্ষণে রেখেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দিদারের চাচাতো ভাই হাসান জানান, গন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বিরোধী পক্ষের কয়েকজন আগে থেকেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে দলীয় কোন্দল বা…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা ও গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।  এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।  যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলের এই আগ্রাসন এর নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলের আল-শাআফ এলাকায় দুটি আলাদা হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তিরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে আসার দখলদার বাহিনী তাদের ওপর গুলি চালায়। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা ‘হলুদ সীমারেখা’ অতিক্রম করে শুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং তাদের জন্য ‘হুমকি তৈরি করেছিল’। মূলত এই ‘হলুদ রেখা’ হচ্ছে…

Read More

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপি নেতা আমিনুল হক এলাকাবাসীর মধ্যে পত্রিকা পড়ার সংস্কৃতি গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।তিনি স্থানীয় বিভিন্ন মোড়ে স্থাপন করেছেন ‘পত্রিকা সাইনবোর্ড’, যেখানে প্রতিদিন এলাকার মানুষ বিনামূল্যে দৈনিক পত্রিকা পড়তে পারবেন। সকালে পত্রিকা ঝুলিয়ে দেওয়া হয়, আর সারাদিন এলাকার পথচারী, শ্রমজীবী মানুষ ও তরুণরা সেখানে দাঁড়িয়ে খবর পড়েন ও আলোচনা করেন। এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। তারা বলেন, বর্তমান সময়ে মানুষ মোবাইল ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে; সেখানে এমন উদ্যোগ সত্যিকার অর্থে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আমিনুল হক বলেন, ‘আমি চাই মানুষ আবার পড়ার অভ্যাসে ফিরে…

Read More

বরগুনার তালতলীতে এক গৃহবধূকে ‘ধর্ম মেয়ে’ বানিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনাটি জানাজানি হলে খলিল হাওলাদারের অনুসারীরা ওই গৃহবধূ, তার স্বামী ও শাশুড়িকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে মারধর করা হয়। এ ঘটনার পর গৃহবধূ ও তার স্বামী থানায় মামলা করতে আসেন। এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদারের মেয়ের নামের সঙ্গে পার্শ্ববর্তী এক গৃহবধূর নামে মিল হওয়ায় ‘ধর্ম মেয়ে’ হিসেবে আত্মীয়তা…

Read More

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথেই ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। কিঞ্চিত যে সম্ভাবনা ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। শ্রীলংকার বিপক্ষে ২০৩ রানের টার্গেট তাড়ায়; শেষ ওভারের ৯ রান নিতে গিয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩০০ বলে ২০৩ রানের টার্গেট তাড়ায় আজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু তীরে গিয়ে তরী ডুবায়। শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও দলকে জয় উপহার দিতে পারেননি অধিনায়ক। তিনি ৯৮…

Read More

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একসঙ্গে তিনটি শিশুর জন্ম দিয়েছেন মারুফা খাতুন নামে এক গৃহবধূ। সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা শহরের ফাতেমা টাওয়ারে অবস্থিত ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম দেন। প্রসূতি মারুফা খাতুন আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মবিলা গ্রামের কৃষক মিন্টু শেখের স্ত্রী। তিনি এই প্রথম মা হলেন। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন চুয়াডাঙ্গার গাইনি বিশেষজ্ঞ ডা. লীফা নারছিছ চৈতী ও এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম। জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ আছেন। ডা. লীফা নারছিছ চৈতী যুগান্তরকে জানান, মারুফা খাতুন প্রথমে আমার…

Read More

ইসরাইলি আগ্রাসনের আগুনে জ্বলছে গাজা। কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও হামলা বন্ধের নাম নেই। একের পর এক গণহত্যা, অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে নতুন করে জন্ম নিচ্ছে এক ভয়াবহ বাস্তবতা-বেড়ে উঠছে এতিম শিশুদের এক প্রজন্ম। শনিবার গাজার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী উপসচিব ড. রিয়াদ আল-বিতার জানান, বর্তমানে গাজার অনাথ শিশুর সংখ্যা বেড়ে আনুমানিক ৫৭ হাজারে দাঁড়িয়েছে। গণহত্যার আগে এ সংখ্যা ছিল মাত্র ১৭,০০০। যুদ্ধের কারণে এই সংখ্যা তিনগুণ হয়েছে। আলজাজিরা। রিয়াদ বলেন, ইসরাইলের দুই বছরের গণহত্যার ফলে প্রায় ৪০ হাজার শিশু তাদের বাবা ও মা দু’জনের মধ্যে অন্তত একজনকে হারিয়েছে। অনেকে আবার উভয়কে হারিয়ে একাই বেঁচে আছে এই ধ্বংসস্তূপের শহরে। গাজার সমাজকল্যাণ মন্ত্রণালয়…

Read More