Author: 24 Hours Bangla

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে, প্রেমঘটিত সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানের প্রেমের টানাপোড়েন থেকেই জোবায়েদকে হত্যা করা হয়। তবে হত্যাকাণ্ডের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা নিজে কিছু জানতেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্ষা ও মাহিরের মধ্যে ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির বুরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়ে। ছোটবেলা থেকেই তাদের পরিচয়…

Read More

আলোচিত সেই বাংলাদেশি পর্নো-তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। সিআইডির একটি টিম বান্দরবান থেকে তাদের গ্রেফতার করেছে। তাদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। জানা গেছে, ওই পর্নো-তারকা যুগল বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও…

Read More

সারা দেশে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নিদুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা পাঠানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন এ নির্দেশনায় সই করেছেন। নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে নিজ নিজ রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করতে হবে। পাশাপাশি এসির প্লাগ খুলে রাখা নিশ্চিত করতে বলা হয়েছে। নোটিশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ভূমিকা…

Read More

ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর ‘ব্যাপক শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য বা তেল কেনা নিয়ে নিজেদের অবস্থান জানায়নি মোদি সরকার। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তার ভাষ্য, ‘তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা (ভারত) এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।’ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক…

Read More

৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কোডি গাকপো ফেরান লিভারপুলের আশা। তবে বাগড়া দেন হ্যারি মাগুয়ের। দীর্ঘ নয় বছর পর তাতেই অ্যানফিল্ডে ভুলে যাওয়া জয়ের স্বাদ পায় রেড ডেভিলরা। রোববার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর কাছে ২-১ গোলে হরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের এটি টানা চতুর্থ হার। ব্রায়ান এমবেউমোর গোলে শুরুতে পিছিয়ে পড়া লিভারপুলকে ৭৮ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন কোডি গাকপো। কিন্তু ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুয়ারের গোলে শেষ হাসি হাসে ম্যানইউ। এদিকে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১১ ম্যাচের সবকটিই জিতেছে বায়ার্ন মিউনিখ। ১১ ম্যাচে হ্যারি কেইন একাই করেছেন ১৯ গোল। এর মধ্যে বুন্দেসলিগায়…

Read More

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন বিএনপির মহাসচিব। এ আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী বলেন, বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি-বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেছেন। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়। শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব করেন, আপাতত যদি…

Read More

বাংলাদেশ বিমানবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে ৫০টি বেসামরিক পদে ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা বয়স: ৮ নভেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ২, ৪ এবং ১১ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। এর আগে রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের। ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় রোববার সকালে রাফাতে তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। যদিও হামাস জানিয়েছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তা সত্ত্বেও দখলদাররা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়। দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাস ভঙ্গ করেছিল।’…

Read More

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।’ রোববার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন, দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন। তার ভাষায়, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না। তিনি লেখেন, এই নাটক এত দ্রুত করতে হয় যে, রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয়। চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা…

Read More

ঢাকার ধামরাই-টাঙ্গাইল মহাসড়কের নির্মাণ কাজে ব্যবহৃত রোলার গাড়ি, মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. বিপ্লব হোসেন। তিনি কুশুরা ইউনিয়নের বাউজা এলাকার বদরুদ্দীন মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব হোসেন ধামরাই পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়কে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ ও ভাঙচুর চালিয়ে যুবক নিহতের প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পারিবারিক…

Read More