Author: 24 Hours Bangla

মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কার জনপ্রিয় বিনোদন কেন্দ্র পান্তাই ক্লেবাং সৈকত গত এক সপ্তাহে যেন এক উৎসবমুখর স্থানে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পর শত শত মানুষ সেখানে ভিড় করছেন— হাতে জাল, স্কুপ বা কেবল খালি হাতে কাদামাটির মধ্যে নেমে শামুক ধরছেন আনন্দ-উল্লাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে শামুকের প্রাচুর্যের খবর ছড়িয়ে পড়ার পর সৈকতের পরিবেশে তৈরি হয়েছে এক ধরনের ‘শামুক উৎসব’। নিম্ন জোয়ারের সময় কাদা ও বালির নিচে শামুক খোঁজার এ অভিযান এখন রীতিমতো পারিবারিক আনন্দে পরিণত হয়েছে। অনেকেই জানান, এ অভিযানে কেউ খালি হাতে ফিরছেন না। বর্তমানে বাজারে শামুকের দাম কিলোগ্রামপ্রতি ১০ থেকে ১৮ রিঙ্গিত হওয়ায় স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের…

Read More

এ বছরের শুরুর দিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ‘মিস্টিরিয়াস এলিফ্যান্ট’ নামে এক নতুন হ্যাকার গ্রুপের কার্যক্রম শনাক্ত করেছে ক্যাস্পারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি)। এই হ্যাকার দলটি মূলত এ অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তর ও পররাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। এদের টার্গেট দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আশপাশের আরও কয়েকটি দেশ। এসব সাইবার হামলার উদ্দেশ্য হচ্ছে অফিসের নথি, ছবি, আর্কাইভ ফাইল ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য চুরি করা। দলটি হোয়াটসঅ্যাপের তথ্যও চুরির চেষ্টা করেছে বলে জানিয়েছে ক্যাস্পারস্কি। ২০২৫ সালের এই নতুন সাইবার হামলায় নিজেদের কৌশলে বড় পরিবর্তন এনেছে ‘মিস্টিরিয়াস এলিফ্যান্ট’। এবার টার্গেটেড সাইবার হামলার জন্য নিজস্বভাবে তৈরি…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাচ্ছি। বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে হবে। ইএবি’র সভাপতি বলেন, আগুনে…

Read More

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছে আদালত। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন। এদিন চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত। এ বিষয়ে সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেয় আদালত। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে।

Read More

বৃষ্টি কমে আসার পর রাজধানীতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত শনিবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল সিলেটে। ভ্যাপসা এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশবাসী। তাদেরই সুখবর শুনিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এ সপ্তাহেই দেশের কয়েক বিভাগে হতে পারে বৃষ্টি। কমতে পারে গরমের তীব্রতা। সোমবার (২০ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার…

Read More

সম্প্রতি বড় ধরনের এক লুটের কাণ্ড ঘটে ফ্রান্সের রাজধানী প্যারিসের অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়ামে। দুর্ধর্ষ এই ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ এই জাদুঘরের নিরাপত্তাব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। চোরের দল এত দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ সেরেছে যে কারও কারও কাছে এটিকে হলিউডের কোনও সিনেমার গল্প মনে হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে। তখন দর্শনার্থীদের জন্য ল্যুভর খোলা ছিল। চুরির পর মিউজিয়ামের এককোণায় একটি ট্রাক খুঁজে পায় ফরাসি পুলিশ। ওই ট্রাক থেকে একটি মই লাগানো ছিল মিউজিয়ামের দোতলার ব্যালকনিতে। ব্যালকনির জানালা ভেঙে চোরেরা ল্যুভরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। মিউজিয়ামের অ্যাপোলো রুমে চুরির ঘটনাটি ঘটেছে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এমন একটি ভুয়া ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে মুকুট পরা অবস্থায় দেখা যায় এবং ‘কিং ট্রাম্প’ লেখা একটি জেটে উড়ে যেতে দেখা যায়। এ সময় সেই বিমান থেকে প্রতিবাদকারীদের ওপর বাদামী তরল (মলের মতো) ফেলা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (১৮ অক্টোবর) রাতে ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটি প্রকাশ পায় এমন একদিনে, যেদিন দেশজুড়ে ‘নো কিংস’ গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শহর ও নগরে হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড — ‘আমি কোনো রাজার আনুগত্যের শপথ করি না’ এবং তারা ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী আচরণের…

Read More

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১৮ অক্টোবর ২০২৫ পদ ১টি লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৮ অক্টোবর ২০২৫ আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৫ অফিশিয়াল ওয়েবসাইট আবেদন…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্তদের একজন মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। নিহত জোবায়েদের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে মাহিরকে শনাক্ত করা হয়। পুলিশ সূত্র জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। রোববার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বলেন, ‘আমরা পাঁচজনকে…

Read More

সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম ‘হাইপারস্পেকট্রাল’ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছে দেশটি। এ স্যাটেলাইট কৃষি থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত দেশটির জাতীয় লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো রোববার (১৯ অক্টোবর) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান ‘স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে এইচ-১ স্যাটেলাইটের ‘সফল উৎক্ষেপণ’–এর কথা জানায়। হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ভূপৃষ্টের এমন সূক্ষ্ম রাসায়নিক বা বস্তুগত পরিবর্তন শনাক্ত করতে পারে, যা প্রচলিত স্যাটেলাইটের পক্ষে সম্ভব নয়। এ কারণে ফসলের গুণমান পর্যবেক্ষণ, পানিসম্পদ ব্যবস্থাপনা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণের মতো কাজে এটি অত্যন্ত কার্যকর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে নির্ভুল কৃষি, পরিবেশ…

Read More