Author: 24 Hours Bangla
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ। সোমবার (২০ অক্টোবর) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি তুলে ধরবেন। এর আগে, টানা পঞ্চম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। পরে সেদিনই আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলায় প্রসিকিউশন থেকে ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম…
জামায়াত ইসলামীর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি; এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে, সেটার মিল পাওয়া যায়। একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াতে ইসলামী কি বলছে আর কি করছে, এটার কোনো মিল নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গে টেনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল।…
১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবে কি-না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ থাকায় সুনসান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা। সরকারের তরফ থেকে জানানো হয়,…
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় দুই সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন মেজর ইয়ানিভ কুলা (২৬) ও সার্জেন্ট ইতাই ইয়াভেটজ (২১)। একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। রোববার ইসরাইল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায়, যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেনাবাহিনী দাবি করেছে, তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য আকাশযান ও আর্টিলারি…
গাজা যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস। সংগঠনটির দাবি, ইসরাইলি বাহিনীর হামলায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ। রোববার এক বিবৃতিতে হামাস জানায়, ‘ইসরাইলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করে অনুমোদিত এলাকায় গুলি চালিয়েছে, যার ফলে ৪৬ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন।” হামাসের দাবি, নিহতদের অর্ধেকই শিশু, নারী ও প্রবীণ। নিহতদের মধ্যে আবু শাবান পরিবারও রয়েছে, যাদের সাত শিশু ও দুই নারীসহ পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে হামাস আরও জানায়, এসব ইসরাইলি লঙ্ঘন যুদ্ধবিরতি চুক্তিকে ‘বিপর্যস্ত ও ব্যাহত করার প্রচেষ্টা…
বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলেকে কুপিয়ে হত্যা ঘটনার রহস্য উন্মোচিত হয়েছেন। মাদক কেনার টাকা সংগ্রহে মোটরসাইকেল হাতিয়ে নিতেই প্রায় এক মাস আগে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি। পরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আসামিরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার একডালা গ্রামের মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৮), একই এলাকার আব্দুল জলিলের ছেলে প্রধান আসামি ও নিহত গৃহবধূর মামাতো ভাই শাহিনুর রহমান জিসান (১৯) এবং শহিদুল ইসলামের ছেলে মো. সৈকত। পুলিশ ও মামলা সূত্র জানায়, ১৫…
পর্তুগিজ অভিবাসন সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড এসাইলাম (আইমা) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,১৯৯ জন। এ সংখ্যাটি ২০১৭ সালের তুলনায় প্রায় চারগুণ বৃদ্ধি নির্দেশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন ভারত এবং নেপালের পরই দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম বড় অভিবাসী আগমনের উৎস দেশ হিসেবে পর্তুগিজ অভিবাসন পরিসংখ্যানে স্থান পেয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪৮,১২৮ জন এবং নারীর সংখ্যা ৭,০৭১ জন। গত বছর নতুনভাবে ১০,৮৪৮টি রেসিডেন্স পারমিট বাংলাদেশিদের প্রদান করা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় সামান্য বৃদ্ধি নির্দেশ করে। নতুন বাসিন্দাদের মধ্যে ৮৫ শতাংশই কর্মক্ষম (১৮…
চট্টগ্রামের পটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া পুত্রসন্তান পাল্টে কন্যাসন্তান দেওয়ার অভিযোগে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ডাক্তার চিত্তরঞ্জন শীলের বাড়ির বাসিন্দা দিলীপ শীলের পুত্র সুমন শীল এ মামলা দায়ের করেন। মামলায় হাসপাতালের মাসি কাকলি (৪০), নার্স থিম চাকমা (২৫), ডা. নওসীন ও ওয়ার্ড বয় চন্দনকে (২৫) আসামি করা হয়েছে। বাদীর কাছে হস্তান্তর করা কন্যাশিশুর প্রকৃত পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার জন্য আদালতের কাছে আদেশ চেয়েছেন বাদী। বাদীপক্ষের আইনজীবী শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানি শেষে আদালতের বিচারক তাররাহুম আহমেদ মামলা কেন নেওয়া হয়নি- ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে জানাতে পটিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।…
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটেছে।রোববার বিকাল সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলার শিকার ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকাল সাড়ে চারটার দিকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। তিনি আরও বলেন, আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে আমাকে টেনে নিয়ে যায়। তারা আমার মোবাইল ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে…
মন্দ ঋণ অবলোপন করার আগে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে জানাতে হবে। পাশাপাশি অবলোপন করা ঋণ আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের পুরস্কৃত করা যাবে। এ জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব নীতিমালা থাকতে হবে। ওই নীতিমালা ব্যাংকের পর্ষদের অনুমোদন করিয়ে নিতে হবে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সার্কুলারে বলা হয়, অনাদায়ী খেলাপি ঋণের মধ্যে যেগুলো মন্দ হিসেবে চিহ্নিত হয়েছে এবং ওইসব ঋণ দুই বছর পর্যন্ত অনাদায়ী থাকলে ব্যাংকগুলো ওইসব ঋণ অবলোপন করতে পারবে। এ ক্ষেত্রে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে অবলোপনের কমপক্ষে ৩০ দিন আগে জানাতে…
