Author: 24 Hours Bangla
অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন প্রায় সব ক্ষেত্রেই নিয়মিত আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি এই নায়িকা তার একটি পোস্টে সম্পর্কের জটিলতা, স্বার্থান্বেষী মানুষ এবং নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে এমন কিছু কথা লিখেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। পূর্ণিমা পোস্টে লেখেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন…
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনয়কে বিদায় জানিয়েছেন বছর কয়েক আগেই। সম্প্রতি সংগীতকেও বিদায় জানিয়েছেন তিনি। সেই সময় তাহসান জানিয়েছিলেন— আর গান করবেন না। অবসরে যাচ্ছেন তিনি। সামনের সময়টা কেবল নিজের মতো করে থাকতে চান তিনি। সেই সময় এক সাক্ষাৎকারে তাহসান আরও বলেছিলেন, ‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটি হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ—আর কোনো নতুন গান প্রকাশ করব না। এই ছিল তাহসান খানের শেষ বক্তব্য। যেমন কথা, ঠিক তেমন কাজ। তাহসান শেষ গান প্রকাশ করলেন। শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গানটি।…
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনো দাপট দেখাচ্ছেন দলটির ঢাকা-১৮ আসনের সাবেক এমপি পলাতক হাবিব হাসান। রাজধানীর উত্তরায় সরকারিভাবে লিজকৃত অপরের জমিতে অবৈধ দোকান নির্মাণ ও ভাড়া বাণিজ্যের অভিযোগ উঠেছে তার ভাই নাদিম হাসানের ম্যানেজার মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে উত্তরার আব্দুল্লাহপুরের আকবর হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে সরকারিভাবে জমিটির লিজপ্রাপ্ত মালিক পক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন উত্তরার আব্দুল্লাহপুরে আকবর হোটেলের সামনের জায়গাটি ভাওয়াল রাজ স্টেটের সম্পত্তি। গত জুন মাসে স্থানটির ৬ শতাংশ জমি শহিদুজ্জামান লিটনের নামে সরকারিভাবে লিজ দেয় ভূমি মন্ত্রণালয়। কিন্তু জায়গাটিতে…
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি না করিয়ে ছাড়পত্র দিয়ে চমেক হাসপাতালে প্রেরণের সময় হাসপাতালের পাশের জঙ্গলে সন্তান প্রসবের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এতে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন গাইনি চিকিৎসক, আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার) এবং নার্স ইনচার্জকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রোববার পটিয়ার জঙ্গলে প্রসূতির সন্তান প্রসব সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে চট্টগ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে যুগান্তরের ওই সংবাদ কাটিং শত শত লোকজন পোস্ট দিয়ে হাসপাতাল…
পাসপোর্ট-ভিসা হলেও কুৎসার কারণে কোথাও ঋণের টাকা না পাওয়ায় বিদেশ যাত্রা ভণ্ডুল হতে চলেছে রাব্বির। তার লেনদেন ভালো না বলে এলাকার কিছু লোকজনের কুৎসা রটানোর কারণে কোথাও ঋণ পাচ্ছেন না তিনি। আর এমন পরিস্থিতিতে পড়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের যুবক সারোয়ার হোসেন রাব্বি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ৫শ টাকায় মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে মাইকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ ঘটনার ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ইতোমধ্যেই ভাইরাল হয়ে ওঠেছে। জানা গেছে, অনেক দিন ধরেই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি; কিন্তু বিদেশযাত্রায় যে পরিমাণ টাকার প্রয়োজন ছিল তা তার কাছে নেই। তাই বাধ্য…
ঢাকার সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় একটি মামলা করেছেন। এ ঘটনার প্রতিবাদে কমলাপুরসহ তিন গ্রামের বাসিন্দা, খ্রিস্টান ধর্মীয় নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর তিন রাস্তার মোড়ে আন্তনী মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওয়াইএমসিএ, ধরেন্ডা মিশন তরুণ সংঘ, কমলাপুর যুব সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের কোনো ধর্ম নেই— সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু যেই হোক…
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি পেতে ১৭ দিন ধরে এক তরুণী তার প্রেমিকের বাড়িতে অনশন করেন। অবশেষে কাবিনের টাকা দিয়ে সেই তরুণীকে বিদায় করে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা নামক এলাকার মুসা ব্যাপারীর বাড়িতে। স্থানীয়রা জানান, ২০২২ সালে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা নামক এলাকার মুসা ব্যাপারীর বাড়ির মো. হাকিমের ছেলে আবুল কালামের (কালু) সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকার এক তরুণীর বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের এক বছর আগে কালুর সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পরে চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। কিছুদিন আগে তাকে চট্টগ্রাম শহরের ভাড়া বাসায়…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা প্রশ্নে অনড়। একই সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছে দলটি। রোববার (১৯ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের কাছে এমন লিখিত দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপিকে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না, তার ব্যখ্যা দিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ও অভিনেত্রী নীলা ইস্রাফিল। এ বিষয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘শাপলা প্রতীক, আইন, যুক্তি আর দায়িত্বের প্রশ্ন। সম্প্রতি NCP-এর নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন ‘শাপলা প্রতীক কেন তাদের দেওয়া যাবে না?’ তিনি আইনি ব্যাখ্যা চেয়েছেন। আমি মনে করি, প্রশ্নটা…
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জুবায়েদ হোসাইন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসায় লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ছুরিকাঘাতে জুবায়েদ হোসাইন নিহত হয়েছেন। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি। নিহত জুবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.…
গাজীপুরের শ্রীপুরে দাদা ইঞ্জিনিয়ারিং কারখানার বিদ্যুতের তার চুরি করার সময় একজনকে আটক করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) ভোরে এ চুরির ঘটনা ঘটে। আটক চোরের নাম তানভীর আহমেদ (১৮)। কারখানার নিরাপত্তা সুপারভাইজার বাকীবিল্লাহ বলেন, ভোরবেলায় কারখানা চলমান অবস্থায় চোর চক্রের সদস্যরা বিদ্যুৎ সঞ্চালনের মেইন তার কেটে ফেললে হঠাৎ মেশিনসহ সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা দৌড়ে খোঁজাখুঁজির পর তানভীর নামে একজনকে কেটে ফেলা তারসহ আটক করি। এ সময় চোর চক্রের অন্য সদস্যরা দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। আটক তানভীর বলেন, আমার সঙ্গে আলমগীর এবং রিয়েলসহ কয়েকজন ছিল। তারা দৌড়ে পালিয়ে গেছে। ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার ভাঙারি দোকান মালিক হুমায়ুন, ইব্রাহিম ও কালামের…
