Author: 24 Hours Bangla
অনলাইন পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে। ‘টেলিগ্রামে হাজারও তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। আদেশে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারকে একজন চৌকস ও দক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক আদেশে তদন্তকালে উদঘাটিত তথ্য ও ঘটনার আলোকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ, তদন্ত কর্মকর্তাকে প্রতি ১৫ দিন অন্তর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উভয় সংবাদদাতাকে তদন্তকালে সহযোগিতা করার…
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব আলি লারিজানি বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির বার্তা পৌঁছে দেন। শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকে লারিজানি ও পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ইরান ও রাশিয়ার মধ্যে গত ১৬ জানুয়ারি মস্কোয় দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরিত ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ কার্যকর হয়েছে দুই সপ্তাহ আগে। চুক্তির কার্যকর হওয়া দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে—যার লক্ষ্য…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করতে শনিবার (১৮ অক্টোবর) রাতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের কার্গো ভিলেজ মূলত আন্তর্জাতিক আমদানি ও রপ্তানি পণ্যের অস্থায়ী সংরক্ষণাগার, যেখানে শুল্কায়ন (কাস্টমস ক্লিয়ারেন্স) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত পণ্যগুলো রাখা হয়। শাহজালাল বিমানবন্দরে দুটি আলাদা কার্গো কমপ্লেক্স রয়েছে—একটি আমদানির জন্য, অন্যটি রপ্তানির জন্য। অগ্নিকাণ্ড ঘটে আমদানি অংশে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই কার্গো ভিলেজে সাধারণত বৈচিত্র্যময় ও উচ্চমূল্যের পণ্যসামগ্রী সংরক্ষিত থাকে। এর মধ্যে রয়েছে— কার্গো ভিলেজে সংরক্ষিত…
নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা। এমনটি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিভাগের দাবিতে সর্বদলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী ইয়াছিন বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। ‘দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই’ এই স্লোগানকে ধারণ করে সর্বদলীয় সমাবেশে বক্তব্য রাখেন-…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবাইকে জনগণের সেবক ও আস্থা বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে শপথ গ্রহণ করতে হবে। জনগণের সেবক হিসেবে গড়ে ওঠাই হবে আগামী রাজনীতির পরিকল্পনা। শনিবার (১৮ অক্টোবর) বিকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সহ-ধর্মিনী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, আমরা স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য সেবার ওপর চাপ কমাতে ও ভালো চিকিৎসা সেবা দিতে তিনি স্বাস্থ্য সচেতনতা গড়ার…
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থী প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ এবং ১৩ জন প্রক্সি দেওয়ার সময় হাতে-নাতে আটক হন। শনিবার অনুষ্ঠিত ডিএনসির ১৭তম ও ১৮তম গ্রেডের নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন। ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোস্তাক আহমেদ জানান, সংস্থার কার্যক্রম আরও সুদৃঢ় করার লক্ষ্যে গত ৬ আগস্ট সিপাহী (১৭তম গ্রেড) পদে ১০৫টি এবং ওয়্যারলেস অপারেটর (১৮তম গ্রেড) পদে ১২টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে সিপাহী পদে প্রায় ২৬ হাজার…
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর উড়োজাহাজ ওঠানামাও শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ শনিবার রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায়। আজ বেলা সোয়া ২টায় আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বাহিনীর ৩৭টি ইউনিট সেখানে কাজ করে। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই বাহিনীর পরিভাষায়, আগুন যখন ছড়ানো বন্ধ করা যায়, তখন বলা হয় নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভানো হলে বলা হয় নির্বাপণ। আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। রাত ৯টা থেকে ফ্লাইট…
দিন যত যাচ্ছে, তিক্ত হচ্ছে আফগান-পাকিস্তান সম্পর্ক। সার্বভৌমত্ব লঙ্ঘন করে আফগানিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। বিক্ষোভে গমগম করছে দেশটির বিভিন্ন প্রদেশের রাজধানী শহরগুলো। ৯ অক্টোবর প্রথম দিনের হামলার পর থেকেই বড় হতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলছেÑ‘পাকিস্তান একটি আগ্রাসি রাষ্ট্র। যদি সরকার অনুমতি দেয় তবে প্রয়োজনে তারা সীমান্তে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে।’ এর মধ্যেই সীমান্তে আবার নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। একই সঙ্গে নতুন যুদ্ধবিরতি আলোচনায় দোহায় ছুটেছে দুই দেশই। শুক্রবার রাত ৮টায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শেষের ঘণ্টাখানেকের মধ্যেই পাকতিকা প্রদেশের উরুগুন ও বারমাল জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান।…
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় রাজধানীর উত্তরা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য কেউ প্রবেশ করতে পারছেন না। ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন। ডিসি মহিদুল ইসলাম বলেন, ‘কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবাইকে আমার চিন্তা ও প্রার্থনায় রেখেছি। আশা করি সবাই নিরাপদ আছেন।’ তিনি অগ্নিনির্বাপণকর্মী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য উদ্ধারকর্মীদের প্রশংসা করে বলেন, ‘তারা সাহসিকতা ও দ্রুততার সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন—যা পাবলিক সাভির্সে তাদের প্রকৃত নিষ্ঠারই প্রতিফলন।’ তারেক রহমান আরও বলেন, ‘এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া…
