Author: 24 Hours Bangla
নগরীর বেলতলা ও রূপাতলীতে নির্মাণ শেষ হওয়ার ৯ বছর পর সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। ২০১৬ সালে এর নির্মাণকাজ শেষ হলেও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর খামখেয়ালির কারণে এতদিন চালু করা হয়নি। এদিকে দিনদিন নগরীতে পানির চাহিদা বৃদ্ধি আর ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পরিবেশ-প্রতিবেশ বিপর্যয়ের মুখে পড়ায় প্ল্যান্ট দুটি চালুর উদ্যোগ নিয়েছে বিসিসি। তবে এতে বাড়তি ব্যয় হচ্ছে আরও ৮ কোটি টাকা। তথ্যমতে, বরিশাল নগরীর প্রায় ছয় লাখ বাসিন্দার জন্য দৈনিক মোট পানির চাহিদা ৭.২০ কোটি লিটার। এর মধ্যে প্রতিদিন ৩.২০ কোটি লিটার পানি বিসিসির ৩৮টি উৎপাদক নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে উত্তোলন করে সরবরাহ…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি নৌ, বিমান ও সেনাবাহিনী কাজ করছে। তবে আগুনের তীব্রতা না কমরায় এবার রোবট নামিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে, এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে, সে জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে। এর আগে, দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত…
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের এই বিমানবন্দরে দেখা যায়, মধ্যপ্রাচ্যগ্রামী শতাধিক প্রবাসী যাত্রী অলস সময় কাটাচ্ছেন। তারা ফেনী, কুমিল্লা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং অসংখ্য যাত্রী মালামালের ট্রলিতে বসে আছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক ও ডোমেস্টিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্রগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ৪টি অভ্যন্তরীণ এবং ৪টি আন্তর্জাতিক ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় চট্টগ্রামের পাশাপাশি সিলেট-কলকাতায়ও বেশ কিছু ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় বিপর্যস্ত ফ্লাইট চলাচল রাতের মধ্যে চালুর আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিমানবন্দরের রপ্তানিকারক কার্গো ভিলেজ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। শেখ বশিরউদ্দিন শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টার পর বিমানবন্দরের কার্গো ভিলেজে যান। এদিকে বেলা ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাতের পর এখনো জ্বলছে শাহজালাল বিমানবন্দর। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিমানবন্দর সূত্রে যুগান্তর জানতে পেরেছে, বেলা ২টা ১৫ মিনিটে…
ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকালে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো…
৬ বলের এদিক ওদিকে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ তখন ম্যাচে উড়ছে। ঠিক তখনই ঘটল উটকো এক ঘটনা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ব্যারিয়ার টপকে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। ব্যাট হাতে ২০৭ রান করার পর বাংলাদেশ বল হাতেও শুরুটা ভালো করতে পারেনি। ১০ ওভারে উইকেটের দেখা পায়নি। ১২তম ওভারে রিশাদ হোসেন যেই না আক্রমণে এলেন, এরপর থেকেই ঘটনা ঘটতে শুরু করল। আলিক এথানেজকে তুলে নিয়ে প্রথম উইকেটের দেখা পাইয়ে দেন রিশাদ। এরপর ২৮ রানের জুটি গড়ে ওঠে। এরপর আবারও দৃশ্যপটে চলে আসেন তিনি। ৬ বলের এদিক ওদিকে তুলে নেন ৩ উইকেট। আর তাতেই বাংলাদেশ চলে আসে ম্যাচে। এই উইকেটের পর…
ভারতের পর এবার আফগানিস্তান সীমান্তেও উত্তেজনায় পাকিস্তান।আফগানিস্তান-পাকিস্তান দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চলছে। পাকিস্তানের এক বিমান হামলায় গতকাল (শুক্রবার) স্থানীয় তিন ক্রিকেটার নিহতের কথা জানিয়েছে আফগানিস্তান। যে কারণে শ্রীলংকা ও পাকিস্তানের সঙ্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে রশিদ খানরা নিজেদের সরিয়ে নিয়েছে। আফগানিস্তানের এমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।’ ব্যক্তিগত উদ্যোগে আফগানিস্তানের কিছু পরিবারের দায়িত্ব পালন প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবু খুব…
একটি রক্ত পরীক্ষা যা ৫০টিরও বেশি ধরনের ক্যান্সার শনাক্ত করতে পারে — এমন এক বিপ্লবী পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে উত্তর আমেরিকায় পরিচালিত এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, এই পরীক্ষা ক্যান্সারের বিভিন্ন ধরন শনাক্ত করতে সক্ষম হয়েছে, যার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশেরই কোনো নিয়মিত স্ক্রিনিং প্রোগ্রাম নেই। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, শনাক্ত হওয়া ক্যানসারের অর্ধেকেরও বেশি ছিল প্রাথমিক পর্যায়ে—যেখানে চিকিৎসা সহজ এবং নিরাময়ের সম্ভাবনা বেশি। খবর বিবিসির। গ্যালেরি টেস্ট নামে পরিচিত এই রক্ত পরীক্ষা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্রেইল। এটি ক্যান্সারযুক্ত ডিএনএর ক্ষুদ্র অংশ শনাক্ত করতে পারে, যা টিউমার থেকে বিচ্ছিন্ন হয়ে রক্তে ভাসতে থাকে। বর্তমানে যুক্তরাজ্যের এনএইচএস এই পরীক্ষাটি ট্রায়াল…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার সহযোগিতা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ঘটনাস্থলে বর্তমানে ২৫টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভাতে কাজ করছে। এ ছাড়াও, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন…
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভারী যানবাহনের প্রবেশ ফি চার গুণেরও বেশি বৃদ্ধি বাড়ানোর প্রতিবাদে সব ধরনের কনটেইনার ও পণ্যবাহী যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে পরিবহন অপারেটররা। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বন্দর এলাকায় ভারী যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ১৩ অক্টোবর একটি অফিস আদেশ (নং ২২৩/২৫) জারি করে। সেই আদেশ অনুযায়ী, প্রতিটি ভারী যানবাহনের জন্য নতুন এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত হয়ে মোট ফি দাঁড়িয়েছে ২৩০ টাকা। এই ফি আগে ছিল মাত্র ৫৭ দশমিক ৫০ টাকা। পরিবহন সংগঠনগুলোর…
