Author: 24 Hours Bangla
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অগ্নি নির্বাপণে সিভিল অ্যাভিয়েশনসহ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট যোগ দেয়। পরে আরও ১৬ ইউনিট যুক্ত হয়। আরও কয়েকটি ইউনিট যোগ দেওয়া পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং…
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। যে কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে রিয়াদ থেকে আসা ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুনের এই ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে…
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) চারটি বামপন্থী দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদ-২০২৫ এ পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ছে না। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে চূড়ান্ত জুলাই জাতীয় সনদের বই রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিদের দেয় কমিশন। অন্যদিকে অঙ্গীকারনামার পঞ্চম ধারা পরিবর্তনের কথা জানানো হয়। সেটির পিডিএফ কপি দলগুলোর নেতাদের দেওয়া হয়েছে। সনদে প্রতিটি প্রস্তাবের পাশে দলগুলোর আপত্তি (নোট অব ডিসেন্ট) স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে—দলগুলো নির্বাচনে বিজয়ী হলে নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক ব্যবস্থা নিতে পারবে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সনদের অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল ঐকমত্য কমিশন।…
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে অন্তর্বর্তী সরকার আবারও দায়সারা মনোভাব দেখিয়েছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের অবমাননা ও লাঠিচার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে এমন প্রতিক্রিয়া জানান সারজিস আলম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়সাড়া ভাব দেখা গেছে। সেইফ এক্সিট মানে দেশ ছেড়ে পালাতে হবে এমন না। এখানে সেইফ এক্সিট দেখা গিয়েছে কোন মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলেই হলো। এতে সংস্কার…
বাংলাদেশ নারী ক্রিকেট দল বোরকা পরে খেলছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। বাংলাফ্যাক্ট জানায়, আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এ গত ১০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে পরাজিত হয় বাংলাদেশ দল। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, ওই ম্যাচে দেশের নারী ক্রিকেটাররা বোরকা পরে মাঠে নেমেছিলেন। ফ্যাক্টচেক টিম যাচাই করে দেখেছে, পোস্টে ব্যবহৃত ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।…
আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন মানেই— পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। অথচ আপনি জানেনই না এমন কিছু সহজ কৌশল রয়েছে, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত রাখতে পারেন। এ যুগে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়। এ স্মার্টফোন কম্পিউটারের মতোই ব্যবহার করা যায়। সেই সঙ্গে ক্যামেরা ও মিডিয়া ডিভাইসের কাজ করে থাকে। উন্নতমানের ক্যামেরার কারণে এখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন দিয়েই ছবি ও ভিডিও তুলে থাকে। কিন্তু এ ছবিগুলোর মধ্যে এমন কিছু ছবি আছে, যা অন্য কেউ দেখা নিরাপদ নয়। সেটি একান্তই আপনার ব্যক্তিগত। তাই এগুলো নিরাপদে রাখার উপায় জানা ভীষণ জরুরি। আর আপনার হাতের মুঠোয়…
জাতীয় নির্বাচনের আগেই ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের কাজ শুরু ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টায় জবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রায় সাহেববাজার প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিক্ষার্থীরা ‘তিস্তাপারের কান্না, আর না আর না’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দিবে জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ইত্যাদি স্লোগান দেন। এ সময় জবিস্থ রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সোহাগ আহমেদ বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষ মঙ্গা হয়ে জন্ম নেই নাই। আমাদের মঙ্গা করে রাখা হয়েছে। আমি সেই সন্তান যার বাবার জমি ৬…
চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতা মোহাম্মদ কাইছের গাড়ি ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের জিরিস্থ খলিল মীর বালিকা কলেজের সামনে হামলার এ ঘটনা ঘটে। বিএনপি নেতা নিজ বাড়িতে যাওয়ার পথে গতিরোধ করে তার প্রতিপক্ষ কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। জানা গেছে, বিএনপি নেতা মোহাম্মদ কাউছ প্রতি সপ্তাহের মতোই গত শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য চট্টগ্রাম নগরী থেকে পটিয়ার কাশিয়াইশস্থ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। জিরি ইউনিয়নের খলিল মীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়ি পৌঁছলে সামনে একটি মোটরসাইকেল দিয়ে গতিরোধ করা হয়। এরপর আরও দুটি সিএনজিযোগে ১০-১২ জন এসে তার গাড়ি…
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়কে গাছ ফেলে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। অবরোধের কারণে মহাসড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলা পরিষদ ও আমিরাবাদ স্টেশনে পৃথক দুটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। অবরোধকারীদের দাবি- মহাসড়ক ছয় লেন না হওয়ার কারণে, প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকে। এছাড়া কিছুদিন পরপরই সড়কে দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণও যাচ্ছে। এরপরও সরকার এ সড়কের দিকে নজর দিচ্ছে না। এ কারণে তারা অবরোধ শুরু করেছেন। অবরোধকারীদের পক্ষে তামিম মির্জা বলেন, দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার…
রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘Change yourself to change Bangladesh’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি। শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকাড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায়…
