Author: 24 Hours Bangla

গাজায় যুদ্ধবিরতির পর মালয়েশিয়া থেকে পাঠানো পাঁচটি মানবিক সহায়তার ট্রাক রাফাহ সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে। এই সহায়তা পাঠিয়েছে হিউম্যানিটারিয়ান কেয়ার মালয়েশিয়া (MyCARE) সংগঠন। MyCARE-এর সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক কামারুল হালিম সাকরানি জানান, মোট পাঁচ ট্রাকের মধ্যে চারটি ট্রাকে ছিল ৮০ টন আটা, আর একটি ট্রাকে ছিল ১,০০০ প্যাকেট খাদ্যসামগ্রী—যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার রিঙ্গিত। তিনি জানান, সহযোগী সংস্থা আল-খাইর বৃহস্পতিবার জানায়, আটাবোঝাই দুই ট্রাক ইতোমধ্যে রাফাহ সীমান্ত হয়ে গাজায় পৌঁছেছে। সব সহায়তা সামগ্রী দক্ষিণ গাজার একটি গুদামে সংরক্ষিত থাকবে এবং সেখান থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন MyCARE-এর গাজার মহাব্যবস্থাপক ড. জিয়াদ শেহাদা- বলেন কামারুল হালিম। রাফাহ সীমান্ত খোলার পর…

Read More

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে ও তিন দফা দাবি বাস্তবায়নে আগামী রোববার (১৯ অক্টোবর) দেশের প্রতিটি জেলায় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। সৌরভ বলেন, আমরা হামলার শিকার হয়েছি। আমাদের ওপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর ২টা থেকে বিকাল…

Read More

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে হোসেন কর্মী সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন। এ সময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন। তবে তার সঙ্গে জামায়াতে যোগ দেওয়া অন্যদের পদ-পদবি সম্পর্কে জানা যায়নি। এ সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম ও ওয়ার্ড জামায়াতের সভাপতি ফখরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা জামায়াতের সদস্য ফরম…

Read More

বিনোদন জগতের জনপ্রিয় কৌতুকশিল্পী ও সঞ্চালক অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন— আবার কি লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলা চালিয়েছে? এর মধ্যেই এ ঘটনার দায় স্বীকার করে নিলেন বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো নামে ওই দুই সদস্য নিজেদের সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তারা লিখেছেন, আমি কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো হামলার দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে, তারা সাবধান। এর আগে দুবার একই…

Read More

সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে। এ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা সুবিধার জন্য পবিত্র স্থানের কাছাকাছি উঁচু টাওয়ার নির্মাণ করা হবে। বর্তমান বাদশার নামে ‘কিং সালমান গেট’ নামক এ উন্নয়ন প্রকল্পটি বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। সৌদি আরবের ক্ষমতাধর নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ১২ মিলিয়ন স্কয়ার মিটারজুড়ে এ প্রকল্প গড়ে তুলবেন। এ প্রকল্পের মধ্যে থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধা। এছাড়া ইনডোর এবং আউটডোরে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো নতুন এ প্রকল্পের একটি ভিডিওতে দেখা গেছে,…

Read More

নেত্রকোনার কেন্দুয়ায় অনৈতিক কাজ করার সময় এক নারীসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী ইউনিয়নের গারদটু গ্রামের স্বর্গীয় সূর্যকান্ত সরকারের ছেলে। আটককৃত ওই নারী ৪ সন্তানের জননী নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজালিকান্দা গ্রামের বাসিন্দা। ২ সন্তানের জনক শ্রীকান্ত সরকারের শ্বশুরবাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সান্দিকোনা ইউনিয়নের গ্রামপুলিশ রিয়াজুদ্দিন বলেন, শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজনকে আটক করেছে। পরে কেন্দুয়া থানা পুলিশকে অবহিত করলে তারা…

Read More

সন্ত্রাসী সংগঠন টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) ও আফগান মাটি ব্যবহারকারী অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিষয়ে সমাধান খুঁজতে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইসলামাবাদ আলোচনায় প্রস্তুত—যদি কাবুল তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আন্তরিকতা দেখায়। তিনি মন্ত্রিসভাকে জানান, ‘আমরা বারবার কাবুলকে আহ্বান জানিয়েছি যাতে তারা আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু এখনো পর্যন্ত সন্ত্রাসীরা সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে।’ শাহবাজ বলেন, সাম্প্রতিক সীমান্তপারে প্রাণঘাতী হামলাগুলোর পর পাকিস্তানের ধৈর্য শেষের পথে। ‘এই সন্ত্রাসীরা আমাদের নাগরিক, সেনা সদস্য, পুলিশ ও আইনশৃঙ্খলা…

Read More

লাখো মানুষের উপস্থিতি আর বাউল সাধুদের মিলন মেলায় মুখর ছেঁউড়িয়ায় লালন সাঁইজির আখড়াবাড়ি। দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন লালন অনুসারী সাধু-গুরুরা। তারা গাইছেন, সত্য বল দু-পথে চল ওরে আমার মন। লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এবার জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন স্মরণ উৎসব। তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে শুক্রবার লালন সাঁইজির ওপর আলোচনায় অংশ নেন দেশ-বিদেশের সাহিত্য সমালোচক ও তাত্ত্বিকরা। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। গায়ত্রী চক্রবর্তী তার বক্তব্যে লালনকে বহুমাত্রিকভাবে উপস্থাপন করেন তার গানে গানে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজার ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার প্রমুখ। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার…

Read More

গুজরাটের নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। শুক্রবার (১৭ অক্টোবর) জুনিয়র মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই বিধায়ক। জানা গেছে, ৫০ হাজার ভোটের ব্যবধানে জামনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হন রিভাবা। বিধায়ক হয়ে বারবার সমালোচনার মুখে পড়লেও রাজনীতি ও বৈবাহিক জীবনের চড়াই-উতরাই পেরিয়ে এবার মন্ত্রী হলেন তিনি। ২০২২ সালে প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন রিভাবা। দীর্ঘদিন কংগ্রেসপন্থি জাদেজা পরিবারের সদস্য থাকার পর বিজেপিতে যোগদানের কারণে অনেক সমালোচনা সইতে হয়েছে রিভাবাকে। তবে ইভিএমে সমস্ত অভিযোগের জবাব দিয়েছিলেন তিনি। প্রথম জীবনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন রিভাবা। চাকরির পরিবর্তে সমাজসেবায় নিজেকে উজাড় করেছেন, বিশেষত…

Read More

কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। জুমার নামাজের পর থেকেই কুমিল্লা নামে বিভাগের দাবিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হন তরুণরা। ঘণ্টাখানেকের মধ্যেই কয়েক হাজার বাইকারের মিলনমেলায় পরিণত হয় মহাসড়কের ওই অংশটি। সবার মুখে মুখে স্লোগান- ‘দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই’। শোভাযাত্রায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন জানান, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়…

Read More